একের পর এক ধারাবাহিক ব্যর্থ হওয়ার পর, এক অভিনেত্রী নতুন একটি ধারাবাহিকের কাজ চূড়ান্ত করেও শেষ মুহূর্তে তা ছেড়ে একটি নতুন খেলায় যোগ দিয়েছেন।
কথায় বলে, ‘অতি লোভে তাঁতি নষ্ট।’ তবে এই নায়িকার ক্ষেত্রে ছবিটা একেবারেই আলাদা। তাঁর কিছুই নষ্ট হয়নি, বরং নতুন কাজ যেন ফিরিয়ে দিতে চলেছে হারানো জনপ্রিয়তা। একের পর এক ধারাবাহিক ব্যর্থ হওয়ার পর টেলিপাড়ায় অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল তাঁর নাম। এবার নতুন এক খেলায় যোগ দিয়ে ফের আলোচনার কেন্দ্রে অভিনেত্রী।
টেলিপাড়ার অন্দরের খবর, একাধিক জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা হিসেবে দেখা গেলেও টিআরপির দৌড়ে সেভাবে সাফল্য পাননি তিনি। ধীরে ধীরে দর্শকদের মধ্যেও কমেছিল তাঁর উপস্থিতি। এমনকি তাঁর কোনও ধারাবাহিক বর্তমানে সম্প্রচারিত হচ্ছে কি না, সেটিও অনুরাগীদের একাংশ ভুলতে বসেছিলেন বলে কানাঘুষো শোনা যায়।
এরই মধ্যে নতুন খেলায় যোগ দেওয়ার আগে অন্য একটি চ্যানেলের সঙ্গে তাঁর নতুন ধারাবাহিকের কথাবার্তাও নাকি চূড়ান্ত হয়েছিল। শুধু তাই নয়, সেই কাজের প্রচার-ঝলকের শুটিংও করেছিলেন অভিনেত্রী। কিন্তু শেষ মুহূর্তে সেই কাজ থেকে সরে গিয়ে নতুন খেলায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বলে খবর।
এই ঘটনাকে ঘিরেই টেলিপাড়ার অন্দরে শুরু হয়েছে নতুন জল্পনা। কেউ কেউ অভিনেত্রীর কাজের প্রতি দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলছেন। যদিও এসব বিতর্ক থেকে আপাতত অনেকটাই দূরে অভিনেত্রী। তাঁর সমস্ত মনোযোগ এখন নতুন প্রতিযোগিতায় নিজের সেরাটা দেওয়ার দিকে।
তবে প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কি ভবিষ্যতে তাঁর কেরিয়ারে প্রভাব ফেলবে? আগামী দিনে ধারাবাহিকের নির্মাতারা কি আগের ঘটনা ভুলে ফের তাঁকে নায়িকার চরিত্রে সুযোগ দেবেন? নাকি নতুন এই পথই হয়ে উঠবে তাঁর কেরিয়ারের মোড় ঘোরানোর কারণ? উত্তর মিলবে সময়ের সঙ্গে।
