ধীরে ধীরে শিথিল হচ্ছে লকডাউন পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রাও এই সময়ে সুস্থ্য থাকতে বাড়ির বানানো খাবার খাওয়াই উচিত  রইল গরমে স্বাস্থ্যকর জলখাবারের এই রেসিপি

অনেকটা সময় বাড়িতে কাটাতে মাঝে মাঝে কিছু সুস্বাদু খাওয়ার বায়না ধরে বাচ্চারা। লকডাউন শিথিল হলেও এই সময় সতর্কভাবেই বাড়িতে থেকে যত্ন নিতে হবে নিজের এবং পরিবারের। এর পাশাপাশি বিশেষ নজর দিতে হচ্ছে খাবারেও। কম খরচের মধ্যেই সংসারও সামলাতে হচ্ছে অনেকেই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পাশাপাশি দিনে দিনে বাড়ছে তাপমাত্রা। গ্রীষ্মের মরসুমে শরীর সতেজ রাখার জন্য এমন কিছু খাওয়া দরকার যা শরীর ভালো রাখতে সাহায্য করবে। আবার বাচ্চাদের মনও ভালো করে দেবে। আর এই গরমে টকদই শরীরের জন্য কতটা উপকারী তা সকলেরই জানা। তাই জলখাবারের জন্য বাড়িতে খুব সহজেই বানানো যায় এমন একটি রেসিপি রইল আজকে।

চটজলদি মুখরোচক টিফিন বানাতে অবশ্যই ট্রাই করুন এই পদ। আর প্রতিদিন এক ঘেয়ে খাবার খেতে সবথেকে কষ্ট হচ্ছে ছোটদের। তাই তাদের মন ভালো করে দিতে অবশ্যই রাখতে পারেন এই পদ। আজ রইল জিভে জল আনা অসাধারণ এক রেসিপি যা সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই বানিয়ে দিতে পারবেন দই বড়া। আজকের এই ব্যস্ত জীবনযাত্রায় চটপট যদি এমন সুস্বাদু খাওয়ার বানিয়ে নেওয়া যায় তবে খাওয়াটা দারুন জমে যায়। তবে দেরি না করে দেখে নেওয়া যাক দই বড়া বানানোর সহজ সরল রেসিপি। দেখে নিন মাস্টারশেফ সঞ্জীব কাপুরের এই সিক্রেট রেসিপি।