চটজলদি স্ন্যাক্সস বানানো নিয়ে মস্যায় পরতে হয় অনেকক্ষেত্রেই নিত্য নতুন কী স্ন্যাকস বানানো যায় সে নিয়ে চিন্তা লেগেই থাকে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক এই পদগুলি  এই পদগুলি বানানো সহজ আর বাচ্চাদেরও বেশ পছন্দের   

স্ন্যাক্স মানেই কি নানা রকম আইটেম থাকবে শুধু ননভেজ-এর! আর যারা ভেগান তারা কি দোষ করলো। আজ রইল একেবারে ভেগান-দের জন্য লোভনীয় এক স্ন্যাক্স রেসিপি। বিকেলে পরিবার বা বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডা জমিয়ে তুলতে চটজলদি মুখরোচক পদ বানাতে অবশ্যই পাতে রাখতে পারেন এটি। এই স্ন্যাক্সের স্বাদ হার মানাবে ননভেজ-এর স্ন্যাক্সকেও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- রেস্তোরাঁর স্বাদের মুখরোচক স্ন্যাক্স, ফিশ ফিঙ্গার নয় চেখে দেখুন মুখরোচক এগ ফিঙ্গার

বন্ধুদের সঙ্গে হোক বা বাড়িতে আসা আত্মীয়দের তাক লাগাতে বানিয়ে খাইয়ে দিন এই স্ন্যাক্স। নেট দুনিয়ার দৌলতে এমন বহু রেসিপি সামনে এসেছে। তবে এই স্ন্যাক্সস রেসিপি যে সকলের ভালো লাগবে তা আর বলার জায়গা রাখে না। তাই আর দেরি না করে দেখে নিন তৈরির সবচেয়ে সহজ রেসিপি-

ভেগানদের জন্য রইল এক অসাধারণ লোভনীয় স্ন্যাকস কর্ন চিজ বল। কর্ন অর্থাৎ ভুট্টা। ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিগুণ বেশি। এতে প্রায় ১১ শতাংশ আমিষ জাতীয় উপাদান রয়েছে। আমিষে প্রয়োজনীয় এ্যামিনোএসিড, ট্রিপটোফ্যান ও লাইসিন অধিক পরিমানে আছে। এছাড়া হলদে রংয়ের ভুট্টা দানায় প্রতি ১০০ গ্রামে প্রায় ৯০ মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন "এ" থাকে। তাই আজই বানিয়ে ফেলুন এই পদ। আর জানান আমাদের কেমন লাগল এই রেসিপি-