গুয়াহাটিতে ৩ অক্টোবর থেকে আবাসিক শিবির শুরু ভারতের শিবিরে ভারতীয় ফুটবলারদের ফিটনেস সহ স্কিল ঝালিয়ে নিত চান স্টিমাচ বাংলাদেশের বিরুদ্ধে ১৫ অক্টোবর বিশ্বকাপ কোয়ালিফায়ারে নামছে ভারত ম্যাচের আগে কলকাতার সমর্থকদের মাঠে ভির জমানোর আবেদন স্টিমাচের

বিশ্বকাপ কোয়ালিফায়ার স্টেজে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে আবাসিক শিবিরের আয়োজন করলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। বুধবার দলকে নিয়ে এই সিদ্ধান্ত নেন স্টিমাচ। বিশ্বকাপ কোয়ালিফায়ারে দোহায় কাতারের বিরুদ্ধে ড্র করেছিল ভারত। সেপ্টম্বরের ১৫ তারিখে কাতারের বিরুদ্ধে ভালো ফল করার পর এবার বাংলাদেশের বিরুদ্ধে জয় চাইছেন ভারতীয় দল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কাতার ম্যাচকে ভুলে যেতে চাইছেন ভারতীয় দলের কোচ। এখন একমাত্র লক্ষ্য বাংলাদেশের বিরুদ্ধে জয়। বাংলাদেশের বিরুদ্ধে অক্টোবরের ১৫ তারিখে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে নামবে ভারতীয় দল। আর সেই ম্যাচে জয় নিশ্চিত করতেই গুয়াহাটিতে আবাসিক শিবিরের ব্যবস্থা করলেন ভারতীয় দলের কোচ। এই আবাসিক শিবিরে ফুটবলারদের ফিটনেস সহ স্কিল সব কিছু ফের একবার ঝালিয়ে নিতে চাইছেন স্টিমাচ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, খেতাবের লক্ষ্যেই খেলবে দল, মহমেডানের মুখোমুখি হওয়ার আগে বলছেন লাল হলুদ কোচ গার্সিয়া
বুধবার দল নিয়ে স্টিমাচ বলেন, 'আমাদের দলে কিছু চোট সমস্যা রয়েছে। বাংলাদেশের সঙ্গে ম্যাচটা আরও একটা নতুন চ্যালেঞ্জ। কাতারের বিরুদ্ধে ড্র হয়েছে। এই ম্যাচে ভালো ফল করার আশা রাখছি। আর সেই কারণে ফুটবলারদের আরও সাবলীল ভাবে তৈরি করতে হবে। দলের প্রতিটি ফুটবলারকে ফিট থাকতে হবে। সেই কারণে আবাসিক শিবিরে সবাইকে দেখে নিতে হবে।'