অনেকটাই সুস্থ পি কে ব্যানার্জি শ্বাসকষ্ট জনিত কারণে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি আপাতত ভেন্টিলেশনের বাইরে রাখা হয়েছে তাকে বৃহস্পতিবার সিটি হাসপাতালের তরফ থেকে তাকে আগের চেয়ে সুস্থ ঘোষণা করা হয়েছে

কিংবদন্তি প্রাক্তন ফুটবলার পি কে ব্যানার্জি-র অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। বৃহস্পতিবার ইএম বাইপাসের পাস মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালের তরফে তাঁকে আগের চেয়ে অনেকটাই সুস্থ ঘোষণা করা হয়েছে। মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছেন কিংবদন্তি ফুটবল কোচ। তবে সঙ্কট কেটে গিয়েছে এমনটা বলা যাচ্ছে না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

৮৩ বছর বয়সী পিকে ব্যানার্জি অনেক দিন ধরেই শ্বাসকষ্ঠে ভুগছিলেন। তাঁর শরীর খারাপের খবরে চিন্তিত হয়ে পড়ে বাংলার ফুটবল মহল। বাংলার দুই প্রধানেই কোচিং করিয়েছেন তিনি। দুই প্রধানের তরফ থেকেই তার স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ জানিয়ে খোঁজ নেওয়া হয়। নিজের দীর্ঘদিনের কোচিং জীবনে দুই প্রধানের সঙ্গে সঙ্গে কোচিং করিয়েছেন দেশের ফুটবল দলকেও। দুই প্রধানেই সমান সাফল্যের সাথে কোচিং করিয়েছেন তিনি। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনওদিন ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগানে খেলোয়াড়ি জীবন কাটাননি তিনি। খেলোয়াড় জীবনে বেশিরভাগটাই তিনি খেলেছেন ইস্টার্ন রেল-এর হয়ে। 

নিউমোনিয়া থাকায় শ্বাসকষ্টের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। সঙ্গে যোগ হয়েছিল হৃদরোগের সমস্যা। এই সকল সমস্যায় জেরবার হয়ে তিনি মার্চের ২ তারিখ সোমবার তাঁকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়েছিল। প্রথমে ভেন্টিলেশনে তাঁকে দিতে হয়েছিল। এরপর আবস্থার একটু উন্নতি হওয়াতে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। সারাক্ষণ নজর রাখছে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল।