MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Astrology
  • Horoscope
  • Kalipuja 2021 - কালীপুজোর দিন ভুলেও করবেন না এই ১০ কাজ, জীবনে নেমে আসবে চরম দুর্ভোগ

Kalipuja 2021 - কালীপুজোর দিন ভুলেও করবেন না এই ১০ কাজ, জীবনে নেমে আসবে চরম দুর্ভোগ

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো শেষ হতে না হতেই কালীপুজোর জন্য অধীর অপেক্ষায় থাকে বাঙালিরা। চলতি বছরে  ৪ঠা নভেম্বের বৃহস্পতিবার কালীপুজো। এদিন সকলেই মেতে ওঠেন শ্যামা মায়ের আরাধনায়। এদিন শক্তিরূপিনী দেবীর আরাধনার দিন। সকলেই নিষ্ঠাভরে মায়ের আরাধনা করে থাকেন। অমাবস্যা তিথিতেই মা কালীর পুজো করা হয়। সারাদিন উপোস করে নিষ্ঠাভরে মায়ের পুজো করা হয়। তবে মা কালীর পুজোর সময়  বিশেষ কিছু নিয়ম রয়েছে, যা সকলেরই মেনে চলা উচিত।  কালীপুজোর দিনে ভুলেও করবেন না এই কাজগুলি । সামান্য ভুলের কারণেই রুষ্ট হবেন মা কালী এবং জীবনে নেমে আসবে চরম দুর্ভোগ। 

3 Min read
Author : Riya Das
Published : Nov 04 2021, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

কালী পুজোর সময়ে যেখানে দেবী পূজিতা হচ্ছেন সেই ঘরে কখনওই জুতো পরে প্রবেশ করবেন না। শুধু তাই নয় পুজোর ঘরের আশেপাশেও এদিন কোনও জুতো রাখবেন না। পুজোর ঘর থেকে অনেকখানি দূরে জুতো রেখে তারপরে ঠাকুর ঘরে প্রবেশ করুন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

 কালী পুজোর দিন নানান কাজের জন্য অনেকেই বাজার থেকে টাটকা ফুল আনতে পারেন না। তারা আগের দিন ফুল কিনে এনে সেটা রেখে দেন এবং পরের দিন সেই ফুল দিয়েই মায়ের পুজো করেন। কিন্তু মায়ের পুজোর ক্ষেত্রে এটা কখনওই করবেন না। মা কালীর পুজোর সময় অবশ্যই দিন টাটকা ফুল। পুজোর দিন ফুল কিনেই সেই ফুল নিবেদন করুন কালী মাকে।

310

কালী পুজোর দিন চামড়া দিয়ে তৈরি কোন জিনিস ঠাকুর ঘরে রাখবেন না। পুজোর ঘরে চামড়া দিয়ে তৈরি কোন জিনিস না ঢোকানোই ভাল। শাস্ত্র মতে বলা হয় যে পুজোর ঘরে চামড়ার কোন জিনিস নিয়ে ঢোকালেই সেই ঘর অপবিত্র হয়ে যায়। তাই চামড়ার তৈরি ব্যাগ বা চামড়ার তৈরি অন্য যে কোন জিনিস পুজোর ঘরের বাইরে রাখুন।

410

পুজোর আগে  যদি মূর্তি ভেঙে যায় তাহলে অবশ্যই মায়ের নতুন মূর্তি স্থাপন করবেন।  মূর্তি ভেঙে গেলে তা জোড়া দিয়ে পুজো করবেন না। শাস্ত্রজ্ঞরা আর বলছেন,  কালীপূজার দিন অলক্ষ্মী পূজা অবশ্যই করবেন।
 

510

পুজোর সময়টাতে কোনও সময়েই পূর্বপুরুষদের ছবি ঠাকুর ঘরে রাখবেন না। কারণ তারা কখনওই ঠাকুরের সমতুল্য নয়। ঠাকুর ঘরে শুধুমাত্র দেবদেবীর ছবিই রাখুন। এতে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে। তাই পুজোর দিন নিয়ম-নিষ্ঠা করেই সমস্তটা পালন করুন।

610

মা কালীর পুজোতে বসার সময় পরিষ্কার অথবা নতুন কাপড় পরিধারন করুন। তবে নতুন কাপড় না পরলেও পুজোতে বসার সময় শুদ্ধ বসন পরিধান করুন। নতুন কাপড় থাকলে তা পরেও পুজোয় অঞ্জলি দিনতে পারেন। পুজোর কাজ করার সময়ও পরিস্কার কাপড় পরুন।

710

মনের সমস্ত দুঃখ-কষ্ট দূর করতে মা কালীর মূর্তির সামনে বসে করজোড়ে প্রার্থনা করুন । মায়ের সামনে বসে অঞ্জলির সময় ভুলেও কোন অনিষ্ট চিন্তা মাথার মধ্যে আনবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। কালীপূজার সঠিক বিধি জেনে তবেই বাড়িতে পুজো করুন।
 

810

মা কালীর ভোগ প্রস্তুতির সময় ভুল করেও কোনও কথা বলবেন না অথবা মুখে একটা কাপড় বেঁধে ভোগ প্রস্তুত করুন। কারণ কথা বলার সময়ে অনেক সময়েই আমাদের মুখের থেকে থুতু বেরিয়ে আসে। সেই  থুতু ছিটকে এসে যদি ভোগের রান্নার মধ্যে পরে তাহলে তা উচ্ছিষ্ট হয়ে যায়। আর উচ্ছিষ্ট অন্ন দেবীকে নিবেদন করা মহাপাপ।
 

910

কালীপুজোর দিন রাতের বেলা  বাড়ির বাইরে থাকবেন না । বিশেষত কবরস্থান ও শ্মশান ইত্যাদি জায়গা এড়িয়ে চলুন। কারণ এই সময় সেখানে একটি নেগেটিভ শক্তি বিরাজ করে। তাই বিশেষজ্ঞরা বলেন কালীপুজোর দিন  কবরস্থান অথবা শ্মশানে গেলে অমঙ্গল হ‌ওয়ারই আশঙ্কা থাকে অনেক বেশি। কালীপুজোর দিন  মহিলারা কখনওই সন্ধ্যেবেলায় খোলা চুলে থাকবেন না। এতেও নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়। অন্তঃসত্ত্বা মহিলারা অমাবস্যার দিন নিয়ম মেনে চলুন। তা না হলেই দুভোর্গ নেমে আসতে পারে জীবনে।
 

1010

কালীপূজার দিন ভুল করেও সন্ধ্যেবেলার পর ঘরে ঝাড়ু দেবেন না। শাস্ত্রজ্ঞরা জানাচ্ছেন,  এরকমটা করলে লক্ষীদেবী ঘর থেকে বিতাড়িত হয়ে যান। দুগ্ধ জাতীয় জিনিস সন্ধ্যে বেলায় দেওয়া নেওয়া করবেন না। কারণ দুধ জাতীয় জিনিস দিলে তার বাড়ি থেকে পজিটিভ শক্তি বিদায় নেয়  পরিবর্তে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়।
 

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Zodiac Signs: এই ৫ রাশির ছেলেমেয়েরা বিয়ে করতে ভয় পায়; আপনার সন্তান থাকলে পাশে দাঁড়ান!
Recommended image2
Shani Good Luck: ২০২৭ পর্যন্ত ৪ রাশির ওপর থাকবে কৃপা দৃষ্টি, শনি দেবের আশীর্বাদে মালামাল হবেন কারা?
Recommended image3
Ajker Rashifal: কাজ সময় মতো শেষ করতে পারবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
Astrology News: সেপ্টেম্বরে বড় গ্রহের চালবদল, শনি-বৃহস্পতির শুভ দৃষ্টিতে এই ৪ সেক্টরে বিনিয়োগে হবে বাম্পার লাভ!
Recommended image5
Vastu Tips: বাড়ির এই ৩ জায়গায় ভুলেও ঠাকুরঘর নয়, সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved