MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • বৃষ রাশির জন্য রইল ১০টি টোটকা, এর গুণে যেমন বাড়বে আয় তেমনই দূর হবে দাম্পত্য কলহ

বৃষ রাশির জন্য রইল ১০টি টোটকা, এর গুণে যেমন বাড়বে আয় তেমনই দূর হবে দাম্পত্য কলহ

রাশি চক্রের ১২টি রাশির মধ্যে দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ব্যক্তিরা সাধারণত সুন্দরের পূজারী ও রসিক স্বভাবের মানুষ হয়ে থাকেন। একাধিক ব্যক্তি এদের প্রতি আকৃষ্ট হন। এদের ব্যক্তিত্ব বিপরীত লিঙ্গের মানুষকে আকৃষ্ট করে থাকে। এরা নিজেদের প্রতিভা বলে সকলের ওপর সহজে আধিপত্য বিস্তার করতে পারে। এই রাশির ছেলে মেয়েরা ধৈর্যশীল, দৃঢ় প্রতিজ্ঞ স্বভাবের হয়ে থাকে। এদের বুদ্ধি তীক্ষ্ণ হয়। যে কারণে সহজে কেউ এদের ঠকাতে পারেন না। এদের স্বভাব বন্ধু বৎসল ও স্নেহশীল হয়ে থাকে। আর বিশেষ টোটকা রইল বৃষ রাশির জন্য। এই রাশির ছেলে মেয়েরা এই কয়টি সহজ টোটকা মেনে চলতে পারেন। জেনে নিন কী কী।    

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : May 06 2022, 05:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

জীবনে উত্থান-পতন চলতেই থাকে। গ্রহের প্রভাবে আমাদের জীবনে খারাপ সময় আসে। অনেক সময় একাধিক জটিলতায় সকলে জড়িয়ে পড়েন। যার থেকে উদ্ধারের পথ খুঁজে পান না। এই জটিলতা থেকে মুক্তি পেতে প্রতি বৃহস্পতিবার টোটকা পালন করতে পারেন। বৃহস্পতিবার মন্দিরে মুগ ডাল দান করুন। এতে আর্থিক বৃদ্ধি ঘটবে। প্রতি বৃহস্পতিবার এই টোটকা পালন করতে পরেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

জৈষ্ঠ্য মাসের শেষ শুক্রবার একটি কালো গরু কোনও মন্দিরে বা কোনো মন্দিরের পুরোহিতকে দান করুন। শাস্ত্রে গরু দানের কথা উল্লেখ আছে। দোষ কাটাতে অনেকে গরু দান করে থাকেন। নানা পুজোয় গরু দানের কথা আছে। তাই জৈষ্ঠ্য মাসে পালন করতে পারেন এই টোটকা। জীবনের সকল দুর্ভোগ কেটে যাবে গরু দান করলে। 

310

শনিবার শনি দেবতা ও মা কালী মন্দিরে কালো সরষে ও তিলের তেল দান করুন। কোষ্ঠীতে শনির অবস্থান ঠিক না থাকলে একের পর এক জটিলতা দেখা দেয়। এই সকল জটিলতা কাটতে শনি দেবের পুজো করুন। শনিবার শনি দেবতা ও মা কালী মন্দিরে এই জিনিসগুলো দান করলে উপকার পাবেন। 

410

বৃষ রাশির জীবনের উন্নতি ঘটাতে গণেশের পুজো করতে পারেন। প্রতিদিন গণেশের ছবি বা মূর্তির সামনে ঘি- এর প্রদীপ জ্বালান। এতে বৃষ রাশির সকলের জীবনের বাধা কেটে যাবে। এবার থেকে প্রতিদিন মেনে চলুন এই টোটকা। জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পাবেন গণেশের পুজো করলে। 

510

সাদা পাথর বা মুন স্টোন ধারণ করুন বৃষ রাশির ছেলে মেয়েরা। তাঁদের জন্য এই পাথর খুবই উপকারী। মেনে চলুন এই টোটকা। চাকরি নিয়ে যারা সমস্যায় আছেন কিংবা যাদের ব্যবসা ক্ষেত্রে বারে বারে জটিলতা আসছে তারা অবশ্যই এই টোটকা মেনে চলুন। সাদা পাথর বা মুন স্টোন ধারণে উপকার পাবেন।  

610

সব সময় পরিষ্কার জামা পরবেন বৃষ রাশির ছেলে মেয়েরা। তারা ভুলেও অপরিষ্কার ভাবে থাকবেন না। কোনও শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই পরিষ্কার কাপড় পরবেন। এই রাশির ছেলে মেয়েদের পরিষ্কার পোশাক পরা দরকার। তা না হলে, জীবনে জটিলতা বাড়তে থাকে। অবশ্যই মেনে চলুন এই টোটকা।    

710

হাতে রুপো বা সাদা সোনার আংটি পরুন। বৃষ রাশির জন্য এই ধাতু শুভ। সবক্ষেত্রে শুভ ফল পাবেন এই ধাতু ধারণে। জীবনে খারাপ সময় চলতে থাকে অনেকের। গ্রহের প্রভাবে আমাদের জীবনে খারাপ সময় আসে। এই সকল খারাপ সময় থেকে উদ্ধার পাবেন এই ধাতুর গুণে। যে কোনও আঙুলে এই ধাতুর আঙটি ধারণ করুন। 

810

বৃহস্পতিবার কাঁচা দুধ, দই, ঘি ও কর্পূর দান করুন। বৃষ রাশির উপকার হয় এই দ্রব্য দানে। কাঁচা দুধ, দই, ঘি ও কর্পূর দান বৃষ রাশির জীবনে উন্নতি বয়ে আনে। তাই সকল সমস্যা থেকে মুক্তি পেতে দুধ, দই, ঘি ও কর্পূর দান করুন। সকল সমস্যা থেকে উদ্ধার পাবেন।  

910

আর্থিক বৃদ্ধি হোক তা সকলেরই কাম্য। কিন্তু, হাজার পরিশ্রম সত্ত্বেও অনেক সময় আর্থিক বৃদ্ধি হয় না। আর্থিক উন্নতি করতে ছোট কৌটোতে এক মুঠো চাল ও একটি রুপোর পয়সা রেখে ক্যাশ বাক্সে রেখে দিন। এতে উপকৃত হবেন। আর্থিক বৃদ্ধি ঘটবে। বাড়ির ক্যাশ বাক্স হোক কিংবা ব্যবসায়, রাখতে পারেন এই কৌটো।  

1010

পূর্ণিমার দিন রুপোর টুকরোর সঙ্গে ফল নীম গাছের নিচে পুঁতে দিন। জীবনের সকল জটিলতা কেটে যাবে। ছোট মাপের রুপো হলেও অসুবিধা নেই। মাটিতে পুঁতে দিলে জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পাবেন। এই টোটকা সব কাজে সফল হতে আপনাকে সাহায্য করবে। 

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Daily Horoscope: মেষ থেকে মীন- জেনে নিন কেমন কাটবে পঞ্চমীর দিন, রইল ১৫ অক্টোবরের দৈনিক রাশিফল
Recommended image2
Budhaditya Rajyoga 2026: ১৭ অক্টোবর তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ! মেষ-সহ ৩ রাশির ভাগ্য খুলবে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved