MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, জেনে নিন ২০২২ সালের দুর্গাপুজোর তিথি সময় ও ক্ষণ

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, জেনে নিন ২০২২ সালের দুর্গাপুজোর তিথি সময় ও ক্ষণ

কলকাতার অলিতে গলিতে শুরু হয়ে গিয়েছে পুজোর থিমের লড়াই, মানুষের ঢল নামে রাস্তায় একবার মাতৃ দর্শণের জন্য।  সারা বছর পরিবার ছেড়ে বিদেশে থাকা মানুষটিও, এই বিশেষ সময়ে পরিবারের সঙ্গে কাটানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। তাই পুজোর প্ল্যানের আগে ২০২২ সালের দুর্গাপুজো নির্ঘন্ট দেখে নিন এক নজরে- 

2 Min read
Author : Deblina Dey
Published : Aug 28 2022, 11:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

শরতের আকাশে ভেসে থাকা সাদা মেঘ জানান দিচ্ছে 'মা' আসছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। মাঠে ঘাটে কাশ ফুল জানান দিয়ে যায় ঘরে মেয়ের আসার সময় হয়েছে। সেই আনন্দ মেতে উঠে শহর কলকাতা-সহ গোটা বাংলা। কলকাতার অলিতে গলিতে শুরু হয়ে গিয়েছে পুজোর থিমের লড়াই, মানুষের ঢল নামে রাস্তায় একবার মাতৃ দর্শণের জন্য।  সারা বছর পরিবার ছেড়ে বিদেশে থাকা মানুষটিও, এই বিশেষ সময়ে পরিবারের সঙ্গে কাটানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। তাই পুজোর প্ল্যানের আগে ২০২২ সালের দুর্গাপুজো নির্ঘন্ট দেখে নিন এক নজরে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

২০২২ সালে দেবীর গজে আগমন, ফল-  শষ্যপূর্ণা বসুন্ধরা। 
দেবীর নৌকায় গমন, ফল-  শষ্য ও জল বৃদ্ধি।।

মহালয়া-
মহালয়া মানেই দুর্গাপুজোর শুরু। ভোরবেলা রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় চন্ডীপাঠ সকলের মনে পুজোর গন্ধ ছড়িয়ে দিয়ে যায়। আর সেই দিন থেকেই শুরু হয়ে যায়। ২০২২ সালের মহালয়া হবে ৮ আশ্বিন ১৪২৯, ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার।

38

মহাপঞ্চমী

এই বছরে ২০২২ সালের এই দিনে সমস্ত প্যান্ডেলে মা এসে পড়েন। রাস্তায় ছোট থেকে বড় সমস্ত মানুষের ঢল, একবার মায়ের দর্শণের জন্য। ২০২২ সালের মহা পঞ্চমী  ১৩ আশ্বিন ১৪২৯, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার।

48

মহাষষ্ঠী

এই দিনে হয় মায়ের বোধন। অন্য বছর এই দিনে চারিদিকে আলোর সাজে ঘরের মেয়ে উমার বন্দনায় ব্যস্ত বাঙালি। নতুন জামা আর শিউলির গন্ধে প্রকৃতি নিয়েছে এক অন্য রূপ। ২০২২ সালের মহাষষ্ঠী ১৪ আশ্বিন ১৪২৯, ১ অক্টোবর ২০২২ শনিবার।

58

মহাসপ্তমী

অন্য বছর এই সময়ে প্রায় বেশিরভাগ প্যান্ডেলের ঠাকুর দেখা হয়ে গিয়েছে। বন্ধু ও পরিবারের সঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া, নতুন কাপড় সবকিছু মিলিয়ে এদিনে পুজোর আনন্দ এক অন্য মাত্রা নেয়। নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে এ বছরের মহাসপ্তমী পালিত হবে ২০২২ সালের মহাসপ্তমী ১৫ আশ্বিন ১৪২৯, ২ অক্টোবর ২০২২ রবিবার

68

মহাঅষ্টমী

এ দিনে মহাঅষ্টমীরকল্পারম্ভ। এ দিন হবে সন্ধিপুজো ও কুমারী পুজোর তিথি। ২০২২ সালের মহাঅষ্টমী ১৬ আশ্বিন ১৪২৯, ৩ অক্টোবর ২০২২ সোমবার।

78

মহানবমী

এই দিনটি থেকেই শুরু হয়ে যায় মন খারাপের পালা। ঘরের মেয়ের ফিরে যাওয়ার সময় হয়ে এল। এই দিনের রাতের পর থেকই আনন্দ মিলে মিশে যায় বিদায়ের সুরে। ২০২২ সালের মহানবমী ১৭ আশ্বিন ১৪২৯, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

88

বিজয়া দশমী

এই দিনেই, বছরের মতো মা উমাকে বিদায় জানানোর পালা। অপেক্ষা আরও এক বছরের। সিঁদুর খেলা, বিসর্জন সব কিছু মিলিয়ে কোথায় যেন মন খারাপের মধ্যেও আশা থাকে আগামী বছর আবার ফিরে আসবে ঘরের মেয়ে। ২০২২ সালের বিজয়া দশমী ১৭ আশ্বিন ১৪২৯, ৫ অক্টোবর ২০২২ বুধবার
 

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
দুর্গা পূজা

Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope in Bengali: আজ সঙ্গীর সঙ্গে উইকএন্ড ডিনার জমে উঠবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Money Horoscope in Bengali: আজ আপনি ব্যবসায় অগ্রগতিতে খুশি হবেন ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image3
Ajker Rashifal: ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজ ভালো দিন! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
Love Horoscope in Bengali: আজ সঙ্গীর সঙ্গে সময় কাটানোর অনেক সময় পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image5
Money Horoscope in Bengali: আজ আয়ের নতুন উত্স তৈরি হতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved