MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • নবরাত্রি-তে দেবী দুর্গার সঙ্গে পুজিত হচ্ছেন ভগবান হনুমান, জেনে নিন কেন এই পুজো করা হয়

নবরাত্রি-তে দেবী দুর্গার সঙ্গে পুজিত হচ্ছেন ভগবান হনুমান, জেনে নিন কেন এই পুজো করা হয়

আজ নবরাত্রিরের দ্বিতীয় দিন। নবদুর্গার দ্বিতীয় রূপ হল দেবী ব্রক্ষ্মচারিণীর। ব্রক্ষ্ম হল তপস্যার একটি স্তর। ব্রক্ষ্মচারিণী সেই অর্থে তপস্যাকারী। ব্রক্ষ্মচারিণী নামের অর্থ ব্রক্ষ্মচর্য ব্রত অবলম্বনকারিণী। আজ দেবী পুজিত হচ্ছেন এই রূপে। এমনই এই নয় দিন ধরে দেবীর এক এক রূপের পুজো হয়ে থাকে।  প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শারদীয়া নবরাত্রি শুরু হয় এবং দশমী তিথিতে দেবী দুর্গা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়। শারদীয়ার নবরাত্রির ১০ তম দিনটি বিজয়াদশমী হিসাবে পালিত হয়। এবছর নবরাত্রি চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। প্রতিদিনই বিশেষ বিশেষ নিয়ম মেনে পুজিত হবেন দেবী দুর্গা। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Sep 27 2022, 03:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

কাল শুরু হল নবরাত্রি। এখন টানা নয় দিন ধরে বিভিন্ন অবতারে পুজিতে হবেন দেবী। দেবীর নয় শক্তির পুজো হয়ে থাকে। শাস্ত্র মতে, নবরাত্রি প্রধানত দুবার পালিত হয়। এক বার চৈত্র মাসে ও অপরটি আশ্বিন মাসে। আশ্বিন ও চৈত্র ভয় নবরাত্রির শুক্লা দ্বিতীয়া তিথিকে দেবী পার্বতীকে ব্রক্ষ্মচারিণী রূপে পুজো করা হয়ে থাকে। 

210

এ তো গেল দ্বিতীয় দিনের কথা। জানেন কি নবরাত্রিতে দেবী দুর্গার সঙ্গে পুজিত হন ভগবান হনুমান। জীবনের সকল সংকট থেকে মুক্তি পেতে নবরাত্রিতে দেবী দুর্গার পুজো করেন ভক্তরা। শাস্ত্র মতে, এটি মহা উৎসব। এই নবরাত্রির নয়দিন পবিত্র দিন হিসেবে বিবেচিত হয়। এই নবরাত্রিরের পুজোর সময় দেবীর আরাধনার পাশাপাশি হনুমানজি-র পুজো করা হয়।  

310

নবরাত্রিরে হনুমানজি-র পুজো করার একটি বিশেষ নিয়ম আছে। যাতে শক্তি ও সমস্যা সমাধানকারী বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে নবরাত্রির মঙ্গলবার হনুমানজির আরাধনা করলে মানুষের জীবনের সমস্ত ঝামেলা থেকে মেলে মুক্তি। তাই এই বছর নবরাত্রির মঙ্গলবার হনুমানজির আরাধনা করুন। জেনে নিন কীভাবে করবেন।

410

দেবী দুর্গার পুজোর পাশাপাশি শ্রী হনুমান জি-র পুজোর বিশেষ তাৎপর্য আছে। এই কারণে সমস্ত শক্তির পবিত্র স্থানে ভগবান হনুমান থাকেন। একটি ধর্মীয় বিশ্বাস আছে যে দেবী দুর্গা ও শ্রী হনুমানজির মধ্যে মা ও ছেলের সম্পর্ক রয়েছে। সে কারণে অনেকে হনুমানজি-কে দেবী দুর্গার পরম ভক্ত বা সেবক বলে ডাকেন।  

510

তাই জীবনের জটিলতা থেকে মুক্তি পেতে, যে কোনও সংকট কাটাতে নবরাত্রির মঙ্গলবার হনুমানজির আরাধনা করুন। মঙ্গলবার হনুমানজির পুজোর জন্য অত্যন্ত শুভ দিন। আর নবরাত্রিরের মধ্যে যে মঙ্গলবার পড়ে তা অত্যন্ত শুভ মনে করা হয়। তাই এই দিন অবশ্যই পাঠ করুন হনুমান চাল্লিশা। 

610

সনাতন ঐতিহ্যে, শ্রী হনুমান জি-কে ঈশ্বর হিসেবে পরিচিত যিনি সমস্ত সমস্যা থেকে রক্ষা করেন। এমন অবস্থায় জীবনের যাবতীয় ঝামেলা দূর করতে ও মনস্কামনা পূরণ করতে ভক্তি সহকারে বজরঙ্গীকে ছোলা ও মিষ্টি নিবেদন করুন। এতে মিলবে তাঁর কৃপা। তেমনই সাতবার শ্রী হনুমান চালিসা পাঠ করুন। 

710

নবরাত্রিরের মঙ্গলবার দিন লাল গোলাপ অর্পব করুন হনুামনজিকে। এমন বিশ্বাস করা হয় এই নিয়মে পুজো করলে জীবনে সকল সমস্যা থেকে মেলে মুক্তি। তেমনই সিঁদুর অর্পন করুন দেবতাকে এতে তিনি প্রসন্ন হবেন। জীবনের যে কোনও বাধা কাটাতে মেনে চলুন এই বিশেষ টোটকা। 

810

তেমনই প্রতি মঙ্গলবার পুজো করুন হনুমানের। তিনি সংকটহরন নামে পরিচিত। হনুমানের কৃপায় সমস্ত সংকট থেকে মিলবে মুক্তি। সঙ্গে পালন করতে পারেন বিশেষ টোটকা। টোটকা মেনে হনুমানে পুজো করলে যেমন জীবনের সংকট থেকে মুক্তি মিলবে তেমনই আর্থিক বৃদ্ধি ঘটবে। তেমনই শারীরিক জটিলতা থেকে মুক্তি পেতে পারেন তাঁর কৃপায়। 

910

এদিন একটি কলা ও লাল পদ্মফুল দিয়ে পুজো করুন। এতে সকলের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তাছাড়া, প্রতি মঙ্গলবার ভোর বেলা উঠে স্নান করুন। তারপর পিপল গাছের নীচে সরিষের তেলের প্রদীপ জ্বালান। তারপর হনুমানজি-র পুজো করুন। এই দিন পূর্ব দিকে মুখ করে হনুমানজীকে তুলসির মালা পরান। আর ১১ বার শ্রীরামেব নাম জপ করুন। 

1010

মঙ্গলবার সকালে মিষ্টি দান করুন। জ্যোতিষ টোটকা অনুসারে মঙ্গলবার দিন দরিদ্রদের মিষ্টি দান করলে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই দিন লাল রঙের মিষ্টি দান করুন। সকালে পুজো সেরে মিষ্টি দান করতে পারেন।  এতে কৃপা মিলবে। জীবনের সকল জটিলতা থেকে মিলবে মুক্তি। জীবনে ঘটবে উন্নতি। এই টোটকা বেশ উপকারী। প্রতি মঙ্গলবার এগুলো পালন করতে পারেন।  

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Daily Astrology: এই রাশির জাতকদের জীবনে আসছে চরম সর্বনাশ! খারাপ সময়ের সূচনা হতে চলেছে শিঘ্রই
Recommended image2
Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image3
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image4
Ajker Rashifal: কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image5
মহা শিবরাত্রিতে ঘটবেএই রাশিগুলির সঙ্গে ঘটবে অলৌকিক ঘটনা! ডাবল জ্যাকপটের জন্য তৈরি হন!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved