MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • কালসর্প দোষে জর্জরিত, এই মাসেই নিয়ম মেনে কাটিয়ে উঠুন সমস্যা

কালসর্প দোষে জর্জরিত, এই মাসেই নিয়ম মেনে কাটিয়ে উঠুন সমস্যা

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কালসর্প যোগ বা কালসর্প দোষকে ভয়াবহ দশা বলেই মনে করা হয়। এই যোগ থাকলে সারাজীবন দুর্ভাগ্যের সঙ্গে কাটে বলেই মনে করেন জ্যোতিষীরা। কালসর্প যোগ যদি কোনও জাতক বা জাতিকার থাকে তাহলে অবশ্যই তার প্রতিকার নেওয়া প্রয়োজন। কোনও ব্যক্তির কালসর্প যোগ থাকলে তাকে প্রতিপদে বাধার সম্মুখীন হবে। তাদের সমস্ত কাজেই বাধার সৃষ্টি হয়। জ্য়োতিষশাস্ত্র মতে, কালসর্পযোগের পিছনে রয়েছে রাহু ও কেতুর ভূমিকা। যখন রাহু ও কেতুর মধ্যে সব গ্রহ থাকে এবং রাহু আর কেতু সর্বদা বিপরীত দিকে থাকে তবেই কালসর্প দোষ বা যোগ দেখা দেয়। 

2 Min read
Author : Deblina Dey
Published : Jan 17 2021, 10:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

কেন কোনও ব্যক্তির এই যোগ দেখা দেয়! জ্যোতিষ মতে, যদি রাহু ও কেতু একা থাকে আর পাঁচটা ঘরের মধ্যে যদি বাকী গ্রহ থাকে, তবে সেই যোগকে পূর্ণ কালসর্প যোগ বলা হয়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতু থাকলে ব্যক্তির জীবনে সম্পর্ক নিয়ে বিপর্যয় লেগে থাকে। এই যোগকে বলা হয় মহাপদ্ম কালসর্প যোগ। কোনও ব্যক্তির জন্মকুণ্ডলিতে রাহু ও কেতুর অবস্থান নিয়ে বিন্দু দুটির মাঝখানে যদি বাকি গ্রহগুলি আটকে পড়ে, তাঁর কালসর্প যোগ রয়েছে বলে ধরে নিতে হবে। 

37

তৃতীয়ে রাহু এবং নবমে কেতু অবস্থান করলে সন্তানদের নিয়ে বারবার সমস্যায় পড়তে হয়, এই যোগকে বলা হয় বাসুকী কালসর্প।

47

আবার লগ্নে রাহু এবং সপ্তমে কেতু অবস্থান করলে সেই ব্যক্তি ষড়যন্ত্রের শিকার হন। এই যোগকে অনন্ত কালসর্প যোগ বলা হয়। 

57

দ্বিতীয়ে রাহু এবং অষ্টমে কেতুর অবস্থান হলে, সেই জাতক বা জাতিকাকে তীব্র অর্থ সংকটে পড়তে হয়। এই যোগ কে বলা হয় কুলিকা কালসর্প যোগ। চতুর্থে রাহু এবং দশমে কেতু স্থিত হলে সম্পত্তি নিয়ে সংকট দেখা দেয়। এই যোগকে শঙ্খপাল কালসর্প যোগ বলা হয়।

67

এই কালসর্প যোগ কাটিয়ে ওঠার জন্য বা দোষ খণ্ডনের জন্য জ্যোতিষ শাস্ত্রবিদরা নাগপঞ্চমীতে পুজো করার নির্দেশ দেন। যদি নিয়ম মেনে নাগ পঞ্চমীতে সঠিক তিথিতে পুজো করা হয়, তবে এই দোষ কাটিয়ে ওঠা সম্ভব। তবে যদি পুজোর আচার পালনে কোনও ভুল হয়ে থাকে তবে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা। 

77

এছাড়া মাঘ মাসে বাড়িতে কালসর্প যন্ত্র টাঙিয়ে তার পুজো করারও বিধান রয়েছে জ্যোতিষশাস্ত্রে। প্রতিদিন সকাল সন্ধ্যেয় ধূপ ধুনো দেখিয়ে কালসর্প যন্ত্রে দেখান। দ্রুত এই দোষ কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Rashifal: ব্যবসার ব্যয় বাড়তে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image2
Eclipse 2027: নতুন বছরে হতে চলেছে ৫টি গ্রহণ, ভারতে কি সূতক কাল মানতে হবে?
Recommended image3
Shani Margi 2026: শনি মার্গী হতেই খুলবে কপাল, ১১ ডিসেম্বর থেকে উন্নতি কার কার কপালে?
Recommended image4
Shani Sade Sati Effect 2027: ২০২৭ সালে ১২টি রাশির ওপর শনি সাড়ে সাতির প্রভাব! কোন রাশির কী হবে?
Recommended image5
Ajker Rashifal: অর্থ সংক্রান্ত লক্ষ্য পূরণে সফল হবেন! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved