MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • এক নজরে দেখে নিন ২০২১ সালের সরস্বতী পুজোর দিন-ক্ষণ ও তিথি

এক নজরে দেখে নিন ২০২১ সালের সরস্বতী পুজোর দিন-ক্ষণ ও তিথি

পঞ্জিকা অনুসারে বসন্ত পঞ্চমীর উৎসব ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার পালিত হবে। এই দিন রেবতী নক্ষত্র এবং চন্দ্র মীন রাশিতে উপস্থিত থাকবে। বসন্ত পঞ্চমীর দিন শুভ যোগ হবে। এই কারণে, এই দিনে সরস্বতীর উপাসনা করার বিশেষ উপকার মেলে। মা সরস্বতীকে জ্ঞানের দেবী বলা হয়। জ্ঞান সব ধরণের অন্ধকার দূর করে। বিশ্বাস করা হয় যে বসন্ত পঞ্চমীতে শুভ সময়ে মা সরস্বতীর উপাসনা করলে জ্ঞান বৃদ্ধি পায় এবং দেবীর আশীর্বাদ লাভ হয়। 

2 Min read
Author : Deblina Dey
Published : Jan 31 2021, 08:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে বসন্ত পঞ্চমীর উৎসব হয়। মাঘ মাস শুরু হয়েছে ২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে। বসন্ত পঞ্চমী মাগ মাসের অন্যতম এক প্রধান উৎসব। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চম তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসব উদযাপিত হয়। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পুজো বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

তবে প্রাচীন কালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পুজো করতেন বলে জানা যায়। ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির উপর তালপাতার তাড়ি ও দোয়াতকলম রেখে পুজো করার প্রথা ছিল। 
 

38

 শ্রীপঞ্চমী তিথিতে ছাত্রেরা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ, শ্লেট, দোয়াত ও কলমে সরস্বতী পুজো করত। গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল। শহরের গণ্যমান্য ব্যক্তিরাই সরস্বতীর প্রতিমা নির্মাণ করে পুজো করতেন। বর্ধমান মহারাজার পুজোয় বিশেষ সমারোহের আয়োজন করা হয়। 

48

দূর দুরান্ত থেকে মানুষ এই পুজোর বিসর্জন দেখতে আসত। পুজো উপলক্ষে দুই ঘণ্টা আতসবাজিও পোড়ানো হত। আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পুজোর প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধে।

58

পঞ্জিকা এর মতে, সরস্বতী পুজোর তিথি ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৬ টা বেজে ৫৯ মিনিট থেকে বেলা ১২ টা বেজে ৩৫ মিনিট পর্যন্ত থাকবে। পুজোর স্থিতিকাল ৫ ঘণ্টা ৩৬ মিনিট। 

68

তবে বসন্ত পঞ্চমীর তিথি পড়ছে ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর রাত ৩ টা বেজে ৩৬ মিনিট থেকে এবং তা থাকবে ১৭ ফেব্রুয়ারি বুধবার ভোর ৫টা বেজে ৪৬ মিনিট পর্যন্ত। 

78

 শাস্ত্রীয় বিধান অনুসারে, শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পুজো সম্পন্ন করা যায়। সরস্বতীর পুজো সাধারণ পুজোর নিয়মানুসারেই হয়। তবে এই পুজোয় কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীর প্রয়োজন হয়। যথা: অভ্র-আবীর, আমের মুকুল, দোয়াত-কলম ও যবের শিষ। 

88

পুজোর জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয়। লোকাঁচার অনুসারে, ছাত্রছাত্রীরা পুজোর পূর্বে কুল ভক্ষণ করেন না। পুজোর দিন কিছু লেখাও নিষিদ্ধ।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope in Bengali: কঠিন সময়ে সঙ্গীর সমর্থন সবসময় পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Money Horoscope in Bengali: কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ মিলতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image3
Ajker Rashifal: আজ অনেক দিনের কোনও সুপ্ত ইচ্ছা আজ পূরণ হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
Home Wall: দেওয়াল থেকে আজই সরান এই ৭ জিনিস, না হলে বড় বিপদ ডেকে আনবেন!
Recommended image5
Weekly Horoscope: এই সপ্তাহে ব্যবসার ব্যপারে কোনও চাপ বাড়তে পারে! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved