MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • এই চার রাশির সঙ্গে বিয়েতে খুশি হবেন তুলা রাশির ছেলে মেয়েরা, দেখে নিন এক ঝলকে

এই চার রাশির সঙ্গে বিয়েতে খুশি হবেন তুলা রাশির ছেলে মেয়েরা, দেখে নিন এক ঝলকে

রাশি চক্রের (Zodiac Sign) সপ্তম রাশি হল তুলা (Libra)। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। জ্যোতিষ মতে, এরা সৌন্দর্য, ভোগাবিলাস প্রিয় হন। এরা ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজনীতিক, প্রখর অনুমান শক্তি ও ভালো প্রেমিক হন। এরা শিল্পী (Artist), গায়ক, চিত্রকর, সুরকার, সাহিত্যিক, নৃত্যশিল্পী ও অভিনয় (Acting) পেশার সঙ্গে জড়িত হন। আজ জেনে নিন এই রাশির সঙ্গে কোন রাশির বিয়ে হলে তারা সুখী হবেন। 

3 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Mar 22 2022, 04:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

জ্যোতিষ (Astrology) মতে,  ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর তারিখের মধ্যে জন্ম হলে আপনার রাশি তুলা। এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র। হীরে, সাদা পোখরাজ, ইন্দ্রনীলা ও মুনস্টোন হল এই রাশির শুভ রত্ন। সাদা, কমলা, লাল হল এই রাশির শুভ রঙ। ১,২,৪,৭ হল শুভ সংখ্যা। আর শুভ বার হল রবি, সোম, মঙ্গল, বুধ ও শনিবার। 

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

তুলা রাশির জাতক জাতিকারা সুদর্শন ও সৌন্দর্যের পুজারি হন। তারা বুদ্ধিমান ও রোম্যান্টিক স্বভাবের হয়ে থাকেন। এরা সহজে কারও সঙ্গে মিশলে পারেন। এরা খুবই সামাজিক হন। এরা অন্যায়কে কখনও প্রশ্রয় দেন না। অন্যায় কর্ম এদের নীতিবিরুদ্ধ। অন্যান দেখতে এরা সব সময় প্রতিবাদ করে থাকরেন। 

 

310

এরা খুবই গুণি মানুষ হন। যে কারণে এরা শিল্পী, গায়ক, চিত্রকর, সুরকার, সাহিত্যিক, নৃত্যশিল্পী ও অভিনয় পেশার সঙ্গে জড়িত হন। এরা ভাবপ্রবণ, বিজ্ঞ স্বভাবের হন তুলা রাশির (Libra) ছেলে মেয়েরা। এদের প্রখর অনুমান শক্তি। সে কারণে, চট করে সমস্যায় পড়েন না এরা। এদের স্বভাবের জন্য সকলের ভালোবাসা পেয়ে থাকেন। 

 

410

রোম্যান্টিক স্বভাবের হন তুলা রাশির ছেলে মেয়েরা। যে কারণে এরা ভালো প্রেমিকের (Lover) তকমা পান। সঙ্গীর প্রতি যত্নবান হন তুলা রাশির ছেলে মেয়ের। সঙ্গীকে খুব ভালো করে বোঝেন। তবে, এরা সৌন্দর্যের পুজারি হন। যে কারণে অনেক সময় সমস্যায় পড়তে হয় এদের। 

 

 

510

সঠিক মানুষের সঙ্গে বিয়ে হলে এরা দাম্পত্য জীবনে (Married life) সুখী হন। এদের বিয়ের ভাগ্য ভালোই হয়। তবে, এই রাশির এমন কোনও রাশির ছেলে বা মেয়েকে বিয়ে করা উচিত, যাদের সঙ্গে এদের মানসিকতার মিল হবে। তা না হলে দাম্পত্য সমস্যা দেখা দেবে। আজ জেনে নিন কোন কোন রাশির সঙ্গে বিয়ে হলে এরা সুখী হন। 

 

610

জ্যোতিষ মতে, মীন রাশির (Pisces) ছেলে কিংবা মেয়ের সঙ্গে বিবাহে সুখী হন তুলা রাশি। মীন ও তুলা উভয়েরই প্রেমের গ্রহ শুক্র। যে কারণে এই রাশির ছেলে কিংবা মেয়েকে বিয়ে করতে পারেন। শুক্র মীন রাশিতে উন্নতি এবং তুলা রাশিতে প্রাধান্য পায়। এরা দুজনেই সংবেদনশীল, সৃজনশীল ও প্রেমের পুজারি হয়ে থাকেন। 

 

710

তুলা রাশির জাতক জাতিকারার মিথুন রাশির (Gemini) সঙ্গেও সুখী হন। তুলা রাশির বুদ্ধিমত্তার সঙ্গে মিলতে পারে এই রাশির। মিথুন রাশির ছেলে মেয়েরা মজাদার, বুদ্ধি দীপ্ত স্বভাবের হয়। যে কারণে এদের প্রতি আকৃষ্ট হয় তুলা। এই দুই রাশির সম্পর্ক তৈরি হলে, এরা সুখী হন। 

 

810

সিংহ রাশির (Leo) সঙ্গেও ভালো সম্পর্ক তৈরি হতে পারে তুলা রাশির। এরা দুজনেই কামুক, আবেগপূর্ণ, আকর্ষণীয় ব্যক্তির অধিকারী হন। এই দুই রাশির মধ্যে যথেষ্ট মিল হয়। মিল হয় মানসিকতারও। তাই আপনার রাশি যদি তুলা হয়, তাহলে সিংহ রাশির সঙ্গে সম্পর্কে সুখী হবেন। 

 

910

ধনু রাশির (Sagittarius) ছেলে কিংবা মেয়ের সঙ্গেও বেশ মিল হয় তুলা রাশির। এদের দুজনের মধ্যে পার্থক্য থাতা সত্ত্বেও শান্তিপূর্ণ সম্পর্ক বজায় থাকে। জ্যোতিষ মতে, এই দুই রাশির মনের মিল হয় বিস্তর। সে কারণে নিজের জন্য বেছে নিতে পারেন ধনু রাশির জাতর বা জাতিকা।

 

1010

বিয়েতে জ্যোতিষ শাস্ত্রের বিস্তর ভূমিকা আছে। এক সময় বিয়ের আগে দুজের কুষ্ঠি মেলানোর রীতি ছিল। আজ সেই রীতির তেমন চল নেই। তবে, বিয়ের আগে সঙ্গীর রাশি জেনে নিতে পারে। রাশি অনুসারে বিয়ে করলে দাম্পত্য সুখ বজায় থাকে। তবে, শুধু রাশির গুণে সুস্থ সম্পর্ক বজায় থাকে এমন নয়। কিন্তু, সামাজের একাংশ মানুষের বিশ্বাস সঠিক রাশির সঙ্গে বিয়ে হবে সুখী দাম্পত্য জীবন বজায় থাকে।    

 

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope in Bengali: আজ মনের মতো একজনের সঙ্গে আলাপ হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Ajker Rashifal: আজ বাড়িতে কোনও অতিথি আসতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image3
Love Horoscope in Bengali: সম্পর্ককে নতুন স্তরে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারেন! দেখে নিন আজকের প্রেমের রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved