MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • বিতর্কে হারিয়ে যেতে বসেছিলেন নুসরত, কীভাবে ঘোরালেন জীবনের মোড়

বিতর্কে হারিয়ে যেতে বসেছিলেন নুসরত, কীভাবে ঘোরালেন জীবনের মোড়

নুসরাত জাহান। টলিউডের প্রথমসারির অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয় । মডেলিং থেকে অভিনেত্রী তারপর সেখান থেকে সাংসদ পদ গ্রহণ। সেই বছরেই রাজকীয় বিয়ের আসর তারপর থেকেই জনপ্রিয়তা তুঙ্গে নুসরতের।  কেমন ছিল এই সফরনামা, জেনে নিন একনজরে। 

3 Min read
Author : Riya Das
| Updated : May 04 2020, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
122

১৯৯০ সালে ৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন নুসরত জাহান। ফিল্মি পরিবারেই ছোট থেকে বড় হয়ে ওঠা। তার মা একজন অভিনেত্রী ছিলেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
222


কুইন অব দ্য মিশন  স্কুল-এ স্কুল জীবনের গন্ডি পার করেন অভিনেত্রী। তারপর ভবানীপুর কলেজেই বি.কম ডিগ্রি নিয়ে পাশ করেন অভিনেত্রী সাংসদ নুসরত।

322

নুসরতের বোনও রয়েছে। বর্তমানে নুসরতের পরিবার দক্ষিণ কলকাতায় থাকে।

422


২০১০ সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা নামক একটি প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছিলেন। তারপর থেকে মডেলিং -এর শুরু নুসরতের।

522

মডেলিং দিয়েই কেরিয়ারের শুরু নুসরতের । ২০১১ সালে রাজ চক্রবর্তী পরিচালিত  'শত্রু ' সিনেমায় জিতের বিপরীতে টলিউডে ডেবিউ করেন নুসরত জাহান।

622


অপরূপ সৌন্দর্য এবং ফ্রেশ লুক আবির্ভাবেই টলিউডের নজর কেড়েছিলেন নুসরত। কিন্তু  পার্ক,স্ট্রীট কান্ড তার কেরিয়ারকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল। কারণ পার্কস্ট্রীট কান্ডের মূল অভিযুক্ত কাদের খানের সঙ্গে সম্পর্ক ছিল নুসরতের। এই ঘটনার পর অবশ্য সেই সম্পর্ক ভেঙে যায়।

722

তার ২ বছর পরে টলি সুপারস্টার দেবের বিপরীতে 'খোকা ৪২০' ছবিই নুসরতের জীবনের টার্নিং পয়েন্ট। এই ছবির জনপ্রিয়তায়  তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছিল।

822

তারপর থেকে একের পর এক ছবি  ব্লকবাস্টার হিটের তকমা পেয়েছে নুসরত। বর্তমানে টলি ইন্ডাস্ট্রির  প্রথম সারিতেই রয়েছেন নুসরত জাহান।
 

922


গত বছরেই  মার্চ মাসেই লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়েছিলেন নুসরত জাহান। বসিরহাট কেন্দ্র থেকেই বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন অভিনেত্রী নুসরত। টলি ইন্ডাস্ট্রিতে তার প্রিয় বন্ধু মিমি চক্রবর্তী।

1022

২০১৯ সালে ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈন-র সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী নুসরত জাহান। দীর্ঘ ৪ বছর ধরেই নিখিলের সঙ্গে জমিয়ে প্রেম করছিলেন নুসরত। 

1122


হলদি থেকে মেহেন্দি, বিয়ের প্রতিটি আসরেই নজর কেড়েছেন নুসরত- নিখিল। গত বছরের সেলিব্রিটি বিয়ের তালিকায় সবথেকে বেশি নজর কেড়েছিলেন নুসরত। সদ্য সাংসদ হওয়ার পর বিয়ের আসর যেন আরও জমকালো হয়ে উঠেছিল।

1222

বিয়ের পর থেকেই পুরো কেরিয়ারের মোড় ঘুরে গেছে অভিনেত্রী নুসরতের। দুজনের কর্মজগৎ আলাদা হওয়ার পরেও  একে অপরের প্রতি ভালবাসায় সবটাই প্রমাণ মিলেছে। বিয়ে থেকে হানিমুন সবটাই যেন  স্বপ্নের মতো সুন্দর ছিল।

1322


বাংলা সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়তা রয়েছে এই সাংসদ অভিনেত্রীর। বিভিন্ন অনুষ্ঠানে নিজের ভিডিও শেয়ার করে  ইতিমধ্যেই তিনি জনপ্রিয়। 

1422

টিকটক ভিডিও বানানোর ক্ষেত্রেও  জুড়ি মেলা ভার সাংসদ তথা টলি অভিনেত্রী নুসরতের। সময় পেলেই স্বামী নিখিলকে নিয়ে টিকটকে চলে আসেন অভিনেত্রী। 

1522


কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রীর বাবা। এহেন পরিস্থিতিতেও তিনি মশগুল হয়েছিলেন টিকটকে। যা নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

1622

চলতি বছরেই আন্তর্জাতিক নারী দিবসের আগেই 'তুমি অনন্যা' পুরস্কারে সম্মানিত হয়েছিলেন অভিনেত্রী। এক্সেলেন্স ইন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স'-এর জন্য নুসরত  সেরার শিরোপা পেয়েছিলেন। সাংসদীয় কাজে নিজের দক্ষতা প্রদর্শনের জন্য নুসরতের মাথার মুকুটে উঠেছিল নতুন পালক।

1722

বর্তমানে ইউভ কালেকশন নিয়ে  হাজির হয়েছেন নুসরত- নিখিল। জেন-ওয়াইদের জন্য নজরকাড়া পোশাক ডিজাইন সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।

1822

সাংসদ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তার অন্যান্য অনেক গুণও রয়েছে। বরাবরই ব্যতিক্রমী মানসিকতার প্রমাণ দেন তিনি। ফুটপাতবাসী, গরীব-দুঃস্থদের পাশে বরাবরই দাঁড়িয়েছেন নুসরত।

1922

কখনও ছোট শিশুদের বেলুন, কখন কম্বল, কখন প্রয়োজনীয় সামগ্রী নিজের হাতে তুলে দিয়েছেন তিনি। আবার দিল্লির উত্তপ্ত পরিস্থিতিতে শান্তির বার্তাও দিয়েছেন নুসরত।

2022

বর্তমানে হোম কোয়ারেন্টাইনে কখনও কেক বানিয়ে, কখনও পুডিং বানিয়ে, কখনও আবার সেজেগুজে ছবি, ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। হাজারো ব্যস্ততার মধ্যেও তিনি প্রায়শই টিকটকে হাজির হন।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Viral Post: টাকা নিয়েই অলি পাব ইস্যু? বিতর্ক বাড়তেই বিশেষ পোস্ট সায়কের
Recommended image2
ক্যান্সার কেড়ে নিল প্রাণ, চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়
Recommended image3
KIFF 2026: 'বন্দে মাতরম'-র ১৫০ বছর পূর্তি, বিশেষ আয়োজন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
Recommended image4
Modi birthday: মোদীর জন্মদিনে প্রদীপ জ্বালানোর অনুরোধে ক্ষিপ্ত শ্রীলেখা, কী লিখলেন সোশ্যাল মিডিয়া?
Recommended image5
Mimi Chakraborty: ছাদনাতলায় মিমি চক্রবর্তী! চলতি বছরেই বিয়ে, কাকে বেছে নিলেন জীবনসঙ্গী হিসেবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved