MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • কলকাতা পুরসভায় নুসরতের সঙ্গে যশ, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা পুরসভায় নুসরতের সঙ্গে যশ, কারণ নিয়ে ধোঁয়াশা

ঈশানের জন্মের ১৪ দিন পর কলকাতার রাস্তায় ফের একসঙ্গে দেখা গেল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে। আর তাঁর সঙ্গেই ছিলেন যশ দাশগুপ্ত। না তবে এবার আর কোনও রেস্তরাঁ বা শপিং মলে দেখা যায়নি তাঁদের। কলকাতা পৌরনিগমে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। কী কারণে হঠাৎ তাঁদের পৌরনিগমে যেতে হল তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। 

2 Min read
Author : Maitreyi Mukherjee
| Updated : Sep 11 2021, 06:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

শনিবার বিকেলের দিকে আচমকাই পৌরনিগমে হাজির হয়েছিলেন যশ এবং নুসরত। বিকেল ৩টে ১৫ মিনিট নাগাদ তাঁদের সেখানে দেখা যায়। এদিকে তাঁদের দেখতে ভিড় জমান পৌরনিগমের কর্মীরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

এদিন তাঁরা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সঙ্গে দেখা করেন বলে জানা গিয়েছে। বেশ কিছুক্ষণ পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরীর ঘরে আলোচনা করেন। গুঞ্জন উঠেছে, ঈশানের জন্ম শংসাপত্র নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করতেই তাঁরা সেখানে গিয়েছেন। 

39

আরও শোনা গিয়েছে, 'সিঙ্গল মাদার' হিসেবে নুসরত শংসাপত্রে শুধু নিজের নাম রাখতে পারেন বলে জানানো হয়েছে পুরসভার তরফে। এদিন তাঁরা দুজনেই কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য ফিরহাদ হাকিমের সঙ্গেও দেখা করেন। 

49

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কোনও 'সিঙ্গেল মাদার' শুধুমাত্র তাঁর নিজের নামে সন্তানের জন্মের শংসাপত্র বের করতে পারেন। এদিন পুরসভার তরফে নুসরতকে সেকথা জানানো হয়েছে বলে সূত্রের খবর।

59

যদিও পৌরনিগমে যাওয়ার আসল কারণ সম্পর্কে কোনও মন্তব্য করেননি যশ ও নুসরত কেউই। এদিন তাঁরা করোনা টিকা কোভিশিল্ডের ডোজ নিতে পৌরনিগমে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। 

69

নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছিল। ঈশানের পিতৃ পরিচয় জানার জন্য মুখিয়ে ছিলেন সবাই। তা নিয়ে অনেকে অনেকরকম প্রশ্নও তুলেছিলেন। কিন্তু, সমালোচকদের গুরুত্ব দেননি নুসরত। বরং একা হাতে সন্তানকে মানুষ করবেন বলে জানিয়েছেন তিনি। 
 

79

দিন দুয়েক আগে ঈশানের জন্মের পর প্রথম প্রকাশ্যে আসেন নুসরত। ঈশানের বাবার প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, 'সন্তানের বাবাই জানে, বাবা কে। আমি এবং যশ দারুণ সময় কাটাচ্ছি। এই সময়টা ভীষণ উপভোগ করছি আমরা দু'জনে। ঈশানের জন্য আমাদের সব নিয়ম বদলে গিয়েছে।' 

89

এই মন্তব্যের মাধ্যমেই যেন ঈশানের বাবার সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলেন নুসরত। আর সঠিক সময় আসলেই যে সেকথা সবাই জানতে পারবেন তা বুঝিয়ে দিয়েছিলেন তিনি। 

99

নুসরতের গর্ভাবস্থায় তাঁর খেয়াল রেখেছিলেন যশ। এমনকী, ঈশানকে নিয়ে বাড়ি ফেরার সময়ও অভিনেত্রীর সঙ্গে সঙ্গেই দেখা গিয়েছিল তাঁকে। আর পৌরনিগমে তাঁদের উপস্থিতি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

MM
Maitreyi Mukherjee

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahanayak Uttam Kumar: নায়িকাদের চোখে কেমন ছিলেন উত্তমকুমার? মহানায়কের জন্মশতবর্ষে রাজ্যজুড়ে একগুচ্ছ কর্মসূচি
Recommended image2
ইঞ্জেকশন ছাড়াই কমেছে ১৮ কেজি, জেনে নিন কী ডায়েট মেনে ওজন কমালেন গায়িকা জোজো
Recommended image3
বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, মহানায়কের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার
Recommended image4
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক, তোলা হল আদালতে
Recommended image5
১৫ লক্ষ টাকার প্রতারণা, সোহমের আগাম জামিনের আবেদন খারিজ করল বালুরঘাট আদালত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved