MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • এ আবার কেমন 'Divorce', গাঢ় চুম্বন থেকে হাসি মুখে ছবিতে পোজ আমির-কিরণের, হাসির রোল নেটদুনিয়ায়

এ আবার কেমন 'Divorce', গাঢ় চুম্বন থেকে হাসি মুখে ছবিতে পোজ আমির-কিরণের, হাসির রোল নেটদুনিয়ায়

বিবাহবিচ্ছেদের কয়েকদিন যেতে না যেতেই ফের এক ফ্রেমে ধরা দিলেন আমির খান ও কিরণ রাও। টিকল না দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য। দ্বিতীয় বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিলেন আমির খান ও স্ত্রী কিরণ রাও। সকলকে অবাক করে দিয়েই গত শনিবারই এক বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দিয়েছেন বিবাহবিচ্ছেদের কথা। তারপরই আবার দক্ষিণী তারকা নাগা চৈতন্যের সোশ্যাল হ্যান্ডেলেই দেখা মিলল দুই তারকার। ছবি প্রকাশ্যে আসতেই বিচ্ছেদ নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনরা।

2 Min read
Author : Riya Das
Published : Jul 10 2021, 09:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

এ আবার কেমন বিচ্ছেদ। বিবাহবিচ্ছেদের কয়েকদিন যেতে না যেতেই ফের এক ফ্রেমে ধরা দিলেন আমির খান ও কিরণ রাও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212


'লগান' ছবির সেটেই প্রথম আলাপ আমির খান ও কিরণ রাও-এর। সেখান থেকেই প্রেম এবং লিভ-ইন। কিরণের সঙ্গেও লিভ-ইন করে ২০০৫ সালে গাটছড়া বাঁধেন আমির। ফের কিরণের সঙ্গেও দ্বিতীয় বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিলেন আমির খান।

312

শেষমেষ টিকল না দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য। দ্বিতীয় বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিলেন আমির খান ও স্ত্রী কিরণ রাও। সকলকে অবাক করে দিয়েই শনিবার এক বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দিয়েছিলেন বিবাহবিচ্ছেদের কথা। ফের একসঙ্গে দুই তারকা।

412

 দক্ষিণী তারকা নাগা চৈতন্যের সোশ্যাল হ্যান্ডেলেই দেখা মিলল দুই তারকার। ছবি প্রকাশ্যে আসতেই বিচ্ছেদ নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনরা।
 

512

আমির খানের প্রোডাকশনে আমির ও কিরণ যৌথ উদ্যোগে কাজ করেছেন। যৌথ প্রযোজিত ছবি লাল সিং চাড্ডায় ৩৪ বছর বয়সী অভিনেতা নাগা চৈতন্যকে দেখা যাবে। সেই ছবির শুটিংয়েই দেখা গেল আমির-কিরণকে।

612

দুজনের মুখেই চওড়া হাসি। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা কৃতজ্ঞ। ছবির ব্যাকগ্রাউন্ড দেখেই বোঝা যাচ্ছে লাদাখের কোন অঞ্চল।

712


বিবাহবিচ্ছেদের ঘোষণার পর আমির-কিরণকে একসঙ্গে দেখে  নেটিজেনদের একাংশ অনেক প্রশ্নই তুলেছেন। অনেকেই বলেছেন এ আমার কেমন বিচ্ছেদ।

812

 সোশ্যাল মিডিয়ায়  বিবৃতিতে বলেছেন, এই ১৫ বছরের বিবাহিত জীবনেআমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে।
 

912

এছাড়াও বলেছেন এ বার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। যেখানে আমরা স্বামী-স্ত্রী হিসেবে নয় বরং আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে থাকব।

1012

দাম্পত্য জীবনে ইতি টানলেও একে অপরের পরিবারের অংশ হিসেবে থাকবেন তারা, পাশাপাশি নিজেদের একমাত্র সন্তান আজাদ খানেরও সমস্ত দায়িত্বও থাকবে দুজনের উপরেই।

1112

 ব্যক্তিগত জীবন ছাড়াও, পেশাদার জীবনেও তাঁদের পার্টনারশিপ আগের মতোই চলতে থাকবে বলে জানিয়েছেন তারা।পানি ফাউন্ডেশনসহ সমস্ত  প্রজেক্টেই একসঙ্গে কাজ করবেন আমির-কিরণ। 

1212

আমির-কিরণ আরও জানিয়েছেন, বেশ কিছুদিন আগেই তারা আলাদা হয়েছেন। আলাদা থাকলেও ছেলে আজাদের দায়িত্ব  দুজনে একসঙ্গেই পালন করবেন । এছাড়াও আরও বলেছেন ‘আমরা বিচ্ছেদের পরিকল্পনা বেশ কিছুদিন আগেই করে ফেলেছিলাম, তবে এখন আমরা বিষয়টা জনসমক্ষে আনতে স্বচ্ছন্দবোধ করছি'। 
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
খুনের আসামি হয়ে ১২ বছর পলাতক, আমিরের সঙ্গে করেছেন অভিনয়, অবশেষে পুলিশের জালে
Recommended image2
Kangana Ranaut: গলায় মঙ্গলসূত্র! কঙ্গনা কি গোপনে বিয়ে সারলেন? ভাইরাল ভিডিওতে শোরগোল
Recommended image3
Rudranil Ghosh: টেকনিশিয়নদের সঙ্গে প্রথম বৈঠক! ফেডারেশন প্রসঙ্গে কী কী বললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ?
Recommended image4
Bhooth Bangla Collection: ৩২ তম দিনে কত আয় করল ভূত বাংলা? জেনে নিন এক ক্লিকে
Recommended image5
Mouni Roy: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই কান-এর রেড কার্পেটে নজর কাড়ল মৌনী, দেখুন ছবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved