MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TVS Iqube Millionr Special Edition Launched
Census 2027 Problems
Sealdah Local Train Cancelled
TMC Account Controversy
Hrithik Roshans Son Musical Debut
8th Pay Commission
বদলি ভাতা
Annapurna Yojana Update
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Ira khan: একটানা ১৫ দিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ, কেন এই সিদ্ধান্ত নিলেন আমির কন্যা ইরা খান

Ira khan: একটানা ১৫ দিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ, কেন এই সিদ্ধান্ত নিলেন আমির কন্যা ইরা খান

বলিউডের তিন খানের মধ্যে সবদিক থেকেই  একটু হটকে মি. পারফেকশনিস্ট আমির খান। ব্যক্তিগত জীবন থেকে পেশাদার জীবন সবেতেই টুইস্ট রাখতে পছন্দ করেন আমির খান। আমিরের থেকে পুরোপুরি বিপরীত স্বভাবের হলেও বাবার মতোই শিরোনামে থাকতে পছন্দ করেন আমির কন্যা ইরা খান। গত ১৫ দিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন ইরা খান। হঠাৎ কী হল আমির কন্যার, কেন কিছু মুখে তুলছেন না ইরা, নিজেই খোলসা করলেন সোশ্যাল মিডিয়ায়।

2 Min read
Author : Riya Das
Published : Jan 11 2022, 05:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19


বলিউডের  মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খানকে (Ira Khan) নিয়ে জোর জল্পনা চলছে বলিমহলে। বিশেষত আমির কন্যার লাভ লাইফ নিয়ে নেটিজেনদের কৌতুহল তুঙ্গে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

গত ১৫ দিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন ইরা খান। হঠাৎ কী হল আমির কন্যার, কোনও খাবারই মুখে তুলছেন না ইরা,  কিসের জন্য এই সিদ্ধান্ত নিলেন ইরা (Ira Khan)  ,নিজেই খোলসা করলেন সোশ্যাল মিডিয়ায়।

39


চার-পাঁচ বছর ধরে ওজন প্রায়ে বেড়েছে ২০ কিলো। আর বাড়তে দেওয়া যাবে না শরীরের বাড়তি ওজন। ওজন কমানোর জন্যই  ১৫ দিনের উপোস রেখেছেন আমির কন্যা ইরা খান (Ira Khan)  । ওজন কমানোর জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন।

49


সোমবার নিজের জীবনের গত ৪-৫ বছরের কথা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ইরা খান (Ira Khan) । এবং আগামী দিনে তিনি কী কী প্রতিশ্রুতি নিতে চান তাও খোলসা করে দিলেন।

59

সোশ্যাল মিডিয়ায় ইরা (Ira Khan)  জানিয়েছেন, 'ওজন কমানোর জন্য  ১৫ দিনের উপোস করলাম। কোনওভাবেই নিজের মধ্যে কোনও ইচ্ছাশক্তি উপলব্ধি করতে পারছিলাম না। তাই এই কঠিন সিদ্ধান্ত নিলাম'।

69

ইরা(Ira Khan)  জানান, আমি বরাবরই ভীষণ অ্যাক্টিভ কিন্তু গত ৪-৫ বছর ধরে নড়াচড়া বন্ধ করে দিয়েছিলাম। তার ফলেই ২০ কিলো ওজন বেড়েছে। এবং মাথার ভিতরেও নানা রকমের চিন্তাভাবনা জমা হয়েছে।
 

79

 

এবার নিজের ছন্দ খুঁজে পেয়েছেন ইরা খান(Ira Khan) । সেই তালে তাল মিলিয়ে  পা বাড়িয়েছেন আমির কন্যা ইরা। নতুন বছরে প্রেমিকের সঙ্গে ছবি দিয়ে ওজন কমানোর প্রতিশ্রুতি নিয়ে ইরা খান।
 

89



 ২৩ বছরের ইরার সঙ্গে আমিরের ট্রেনার নূপুর শিখরের প্রেম নিয়ে  রীতিমতো হৈ চৈ বি-টাউনে। ইনস্টাগ্রামেই একে অপরের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে সর্বদাই কাপল গোলস দেন ইরা (Ira Khan)।  সোশ্যাল মিডিয়ায় হামেশাই মাখোমাখো প্রেম ছবি দিয়ে শিরোনামে থাকেন এই লাভবার্ডস।

99

বলিউডের  মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খান অন্যান্য স্টারকিডদের মতো অভিনয়ে আসতে চান না। ভবিষ্যতে ছবি পরিচালনা করতে অনেক বেশি আগ্রহী তিনি। বর্তমানে বলি ইন্ডাস্ট্রিতে জমি শক্ত করার চেষ্টা চালাচ্ছেন আমির কন্যা (Ira Khan)। পরিচালনাতেও একটু একটু করে হাত পাকাচ্ছেন। ইতিমধ্যেই একটি থিয়েটারও পরিচালনা করেছেন ইরা খান।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Alia Bhatt: ভাইরাল হল আলিয়ার নো মেকআপ লুক, জেনে নিন তিরিশে ত্বকের যত্ন নেবেন কীভাবে?
Recommended image2
Shabana Azmi: জাভেদ আখতারের সঙ্গে বিয়েটা 'পারফেক্ট' নয়, মুখ খুললেন শাবানা
Recommended image3
অভিনেতা নয়, কী হিসেবে কেরিয়ার শুরু করলেন হৃতিক পুত্র? জানলে অবাক হবেন
Recommended image4
Bollywood Makeup: কিয়ারা থেকে কৃতি, রাখিতে নজর কাড়তে ফলো করুন এই ৫টি মেকআপ লুক
Recommended image5
Last Man in Tower: প্রথমবার একসঙ্গে মনোজ-বোম্যান ইরানি, আসছে 'লাস্ট ম্যান ইন টাওয়ার'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved