MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • আচমকাই বেপাত্তা, NCB-র সমনের কোনও জবাব দিচ্ছেন না অভিনেত্রী 'রকুল প্রীত সিং'

আচমকাই বেপাত্তা, NCB-র সমনের কোনও জবাব দিচ্ছেন না অভিনেত্রী 'রকুল প্রীত সিং'

সুশান্ত সিং রাজপুতের  মৃত্যুর ৮৭ দিন পর গত ৮ সেপ্টেম্বর এনসিবি-র জেরায় গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী। এনসিবি-র জিজ্ঞাসাবাদের সময়েই ড্রাগ মামলায় জড়িত বলিউডের ২৫ জন সেলেবের নাম উল্লেখ করেছিলেন রিয়া। বারংবার জিজ্ঞাসাবাদের ফলেই উঠে এসেছিল এ-লিস্টারদের নাম।  মাদকচক্রে জড়িত বলিউডের সবচেয়ে বড় রাঘববোয়ালের নামও ফাঁস করেছিলেন রিয়া। রিয়ার একসময়কার ঘনিষ্ঠ বান্ধবী সারা আলি খান-এর নামও তিনি ফাঁস করেছেন। তবে শুধু সারাই নন, শ্রদ্ধা, রকুল প্রীত সিংকে নিয়েও জলঘোলা শুরু হয়েছে। ইতিমধ্যেই এনসিবি-র নজরে রয়েছেন শ্রদ্ধা-সারা- রকুলরা। আজই এনসিবি-র দফতরে  হাজিরা দেওয়ার কথা ছিল রকুল প্রীত সিংয়ের। গতকালই সমন পাঠানো হয়েছিল রকুলকে। সমনের জবাব  দিচ্ছেন না রকুল।  কিন্তু হঠাৎই  কোথায় বেপাত্তা হলেন অভিনেত্রী, বাড়ছে জল্পনা।

2 Min read
Author : Riya Das
| Updated : Sep 24 2020, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

সূত্র থেকে জানা গেছে, আজই এনসিবি-র দফতরে হাজিরার জন্য সমন পাঠানো হয়েছিল ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাটার ও অভিনেত্রী রকুল প্রীত সিংকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

সময়মতো এনসিবি-র এলভিন হাউজ দফতরে হাজির হয়েছেন সিমন খাম্বাটার।

311


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতদন্তের মধ্যে মাদক যোগ নিয়ে উত্তাল হয়েছে। সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকেও মাদক যোগে গ্রেফতার করেছে এনসিবি। 

411


হঠাৎ করেই বেপাত্তা রকুল প্রীত সিং। এখনও পর্যন্ত এনসিবি-র দফতরে হাজির হননি রকুল প্রীত সিং।

511


এনসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, গতকালই রকুল প্রীত সিংকে সমন পাঠানো হয়েছে। সবরকম ভাবেই ওনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, তবে ওনার পক্ষ থেকে কোনও জবাব মেলেনি।

611

সূত্র থেকে আরও জানা গেছে, বলি অভিনেত্রী রকুল প্রীত সিংকে দ্বিতীয়বার সমন পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে এনসিবি।

711

মুম্বইতে রকুল প্রীতের দুটো বাড়ি রয়েছে, দুই জায়গাতেই সমন পাঠানো হয়েছে। এর পাশাপশি সমনের সফট কপি হোয়াটসঅ্যাপে এবং ই-মেল মারফত পাঠানো হয়েছে।

811

একাধিকবার এনসিবি-র জেরার মুখে পড়েই  মাদক সেবনের কথা স্বীকার করেছেন অভিনেত্রী রিয়া। শুধু তাই নয়, বলিউডের ২৫ জন হাই প্রোফাইল তারকার নামও উঠে এসেছে রিয়ার জেরায়। 

911

বলিউডের পরিচালক-প্রযোজক থেকে শুরু করে বেশ কিছু তাবড় ব্যক্তিত্বদেরও নামও জেরায় উঠে এসেছে। তাদের মধ্যে সকলেই ড্রাগের সঙ্গে যুক্ত। কেউ ড্রাগ সেবন তো কেউ ড্রাগ পাচার সকলেই যুক্ত নিষিদ্ধ মাদকচক্রে। 

1011

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এনসিবি-র ডেপুটি ডিরেক্টর কেপিএস মলহোত্রা জানিয়েছিলেন, শুধু সারা নন, আরও দুই অভিনেত্রী রকুল প্রীত ও সিমন খামবাট্টার নামও নিয়েছেন রিয়া। রিয়ার বয়ানের পরই তাদের সমন পাঠানো হয়েছে।

1111

ইতিমধ্যেই গত তিন দিন ধরে জয়া শাহকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এনসিবি-র পক্ষ থেকে। যার ফোন থেকেই দীপিকা, শ্রদ্ধাদের মাদকযোগের হদিশ পাওয়া গেছে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lust Stories 3: অবশেষে সামনে এল মুক্তির দিন, দেখে নিন কারা থাকছেন নতুন সিজনে
Recommended image2
Rishi Kapoor: জন্মদিনে ঋষি কাপুরকে মনে করে আবেগঘন নীতু-ঋদ্ধিমা, স্মৃতিচারণায় বলিউড
Recommended image3
Bigg Boss 20: কেটলির সোফা থেকে অক্টোপাসের দাবা, এমনই অদ্ভুত বিগ বসের নতুন ঘর! দেখুন ছবিতে
Recommended image4
Hanuman Ansh Box Office Collection: নামমাত্র বাজেটের সিনেমার ৬০ কোটির ব্যবসা! টক্সিককে হারিয়ে বক্স অফিসে বিস্ময় 'হনুমান আনশ'
Recommended image5
Kangana Ranaut: 'হনুমান অংশ' ছবির প্রশংসা করে খবরে কঙ্গনা, কী বললেন নায়িকা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved