MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Sara Ali Khan: মা-বাবার ডিভোর্স হলেই সন্তানের জীবন নষ্ট হয় না, বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সারা

Sara Ali Khan: মা-বাবার ডিভোর্স হলেই সন্তানের জীবন নষ্ট হয় না, বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সারা

১৯৯১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সইফ আলি খান ও অমৃতা সিং। নব্বইয়ের দশকে নবাবপুত্র সইফ আলি খানের বিয়ে নিয়ে যেমন ঝড় উঠেছিল বি-টাউনে, ঠিক বিবাহ-বিচ্ছেদের খবরেও নড়ে গিয়েছিল টিনসেল টাউন। মাত্র ২০ বছরে বয়সে অমৃতার সঙ্গে সংসার পেতে ২ সন্তানের জন্ম দিয়েও বৈবাহিক সম্পকে দাড়ি টেনেছিলেন সইফ আলি খান। বর্তমানে চার সন্তানের বাবা সইফ আলি খান। সম্প্রতি বাবা সইফ আলি খান এবং মা অমৃতা সিংয়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সারা আলি খান।

2 Min read
Author : Riya Das
Published : Jan 29 2022, 10:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110


সইফ আলি খান ও অমৃতা আরোরার বিবাহবিচ্ছেদের খবর নিয়ে আজও সরগরম সোশ্যাল মিডিয়া। বয়স মাত্র ২০। প্রেম থেকে বিবাহের সম্পর্কে এত ছোট বয়সে বোধহয় সইফই প্রথম পা দিয়েছিলেন। তারপর  ২সন্তানের বাবা হয়েও সেই পুরোনা সম্পর্ক টেকাতে পারেননি নবাব পুত্র।  অচিরেই কঠোর সিদ্ধান্ত নিয়ে দাড়ি টেনেছিলেন সইফ।

210

১৯৯১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সইফ আলি খান ও অমৃতা সিংয়ের। নব্বইয়ের দশকে নবাবপুত্র সইফ আলি খানের বিয়ে নিয়ে যেমন ঝড় উঠেছিল বি-টাউনে, ঠিক বিবাহ-বিচ্ছেদের খবরেও নড়ে গিয়েছিল টিনসেল টাউন।

310

২০০৪ সালে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন সইফ আলি খান। সম্প্রতি বাবা সইফ আলি খান এবং মা অমৃতা সিংয়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সারা আলি খান।  অভিনেত্রী বলেছেন,একই বাড়িতে দুজন মানুষ একসঙ্গে সুখী হতে না পারলে আলাদা বাড়িতে থাকলে যদি তারা সুখী থাকে তাহলে তাদের তাই করা উচিত।

410

এবারও বাবা সইফ আলি খান এবং মা অমৃতা সিংয়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সারা আলি খান। কী কারণে ২ সন্তান থাকার পরও বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন, তা ফাঁস করলেন সারা আলি খান।

510

সম্প্রতি  সারা জানিয়েছেন, আমি আমার মা ও ভাইয়ের সঙ্গে একসঙ্গে থাকি। মা আমার সবকিছু। তবে বাবার সঙ্গেও দারুণ বন্ধুত্ব।  যখনই ফোন করি বাবাকে পাই কিংবা ইচ্ছা হলে বাবার কাছে গিয়েও ঘুরে আসি।

610

সারা বলেন, আসলে সত্যি বলতে কী মা ও বাবা দুজনে একসঙ্গে মোটেই সুখী ছিলেন না। ওনাদের খুশি থাকার মেজাজটাই হারিয়ে গিয়েছিল। তাই বিচ্ছেদের সিদ্ধান্তই ভাল বলে আমার মনে হয়। এতে ওরাই যেমন ভাল রয়েছে তেমনই আমি ও ভাই দিব্যি আছি।

710

সারা বলেন, যে কোনও দম্পতির কাছে দুটি অপশন থাকে। প্রথম নিজেরা ভাল না থেকেও সারাজীবন একসঙ্গে থাকা। এবং দ্বিতীয়টি হল বিবাহবিচ্ছেদ। আর মা ও বাবা সেটাই করেছে। এখন সকলেই খুশিতে রয়েছেন।

810

সারা বলেন,গত ১০ বছরে মা-কে হাসতে দেখিনি। কিন্তু সইফের সঙ্গে বিচ্ছেদের পরই মা অনেক বেশি প্রাণোচ্ছ্বল। সারার মতে, বাবা ও মায়ের বিচ্ছেদ হলেই সন্তানের জীবন নষ্ট হয়ে যায় না। বরং বাবা ও মা আলাদা থেকে খুশ হলেও সন্তানের জীবনে আনন্দ আসে। 

910

১৯৯১ সালে অমৃতা সিংয়ের সঙ্গে বিয়ে হয় সইফ আলি খানের। তারপর ২০০৪ সালেই বিচ্ছেদ। বিচ্ছেদের ৮ বছর পর ২০১২ সালে করিনা কাপুরকে বিয়ে করেন সইফ আলি খান। বতর্মানে ২ সন্তান তৈমুর ও জেহকে নিয়ে সুখী পরিবার করিনা-সইফের।

1010

উল্লেখ্য, সইফের দ্বিতীয় স্ত্রী অর্থাৎ সারার সৎ মা করিনা কাপুরের সঙ্গে বেশ ভাল সম্পর্ক রয়েছে সারার। মাঝেমধ্যেই তাদের শপিং, রেস্টুরেন্টেও দেখা যায়।  এমনকি গত বছর করিনার রেডিও শো হোয়াট ওম্যান ওয়ান্ট-এও হাজির হয়েছিলেন সারা আলি খান।
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
OTT রিলিজ, জেনে নিন রণবীর সিং-এর 'ধুরন্ধর ২' আসছে কোন OTT-তে, রইল চমকপ্রদ তথ্য
Recommended image2
Border 2 OTT Release: থিয়েটারের পর এবার OTT-তে সানি দেওল, জানুন মুক্তির দিন
Recommended image3
গোয়া, বেঙ্গালুরু মিলিয়ে মোট ৫টি বিলাসবহুল বাড়ি রশ্মিকা মন্দানার! অন্দরের ছবি দেখে নিন
Recommended image4
Dhurandhar 2 Teaser: প্রতিশোধের গল্প নিয়ে আসছে 'ধুরন্ধর ২' হল টিজার লঞ্চ, কবে রিলিজ করবে ছবি?
Recommended image5
Malaika Restaurant: খিচুড়ির দাম শুনলে চমকে যাবেন! সোনার দামও হার মানবে জলের দামের কাছে, আর কী চমক আছে মালাইকার রেস্তোরাঁয়?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved