MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • পুলিশি সহায়তায় আদৌ কি প্রেমিকা রিচাকে কাছে পাবে আলি, জল্পনা তুঙ্গে

পুলিশি সহায়তায় আদৌ কি প্রেমিকা রিচাকে কাছে পাবে আলি, জল্পনা তুঙ্গে

করোনার প্রকোপ সকলের ব্যক্তিগত জীবনকেই গ্রাস করেছে। একটানা লকডাউনে সকলেই গৃহবন্দি। লকডাউনের জেরে বিয়েও পিছিয়ে গেছে একাধিক তারকার। সেই তালিকায় রয়েছেন বলি অভিনেত্রী  রিচা চাড্ডা এবং অভিনেতা আলি ফজল। লকডাউনের কারণে নিজের বাড়ি থেকে অনেক দূরে আটকে পড়েছেন অভিনেতা। একমাস ধরে গৃহবন্দি হয়ে  কারোরই আর ভাল লাগছে না। প্রেমিকা রিচার জন্য একপ্রকার যেন পাগলই হয়েছেন অভিনেতা। অবশেষে মুম্বই পুলিশের সহায়তা নিতে চলেছেন আলি ফজল। লকডাউনের জেরে পুলিশি সহায়তায় আদৌ কি দেখা করতে পারবে এই লাভ বার্ডস, সেদিকেই তাকিয়ে বি-টাউন।

2 Min read
Author : Riya Das
Published : Apr 28 2020, 09:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

 বলি অভিনেত্রী  রিচা চাড্ডা এবং অভিনেতা আলি ফজল চলতি মাসের ১৫ এপ্রিল  সাত পাকে বাঁধা পড়তে চলেছিলেন। কিন্তু লকডাউনের জেরে তা পুরোটাই ভেস্তে গেছে।

210

অভিনেতার ব্যক্তিগত জীবনটাও গ্রাস করেছে এই করোনা ভাইরাস। একদিকে বিয়ে পিছিয়েছে অন্যদিকে প্রেমিকার থেকে বহুদূরে আটকে পড়েছেন অভিনেতা।

310

দেখা তো দূর, যোগাযোগের মাধ্যম বলতে শুধু ভিডিও কলই ভরসা। আর এভাবেই প্রেমিকার সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেতা।

410


এই দুরত্ব আর কোনওভাবেই মেনে নিতে পারছেন না বলিউডের এই লাভ বার্ডস।

510

অবশেষে মুম্বই পুলিশের কাছে বিশেষ অনুমতি নিয়ে রিচার সঙ্গে দেখার ইচ্ছাপ্রকাশ করলেন অভিনেতা আলি ফজল।

610

রিচার জন্য মন খারাপ লাগছে। দীর্ঘদিন দেখা না হওয়ায় অনেকটা দূরত্ব তৈরি হয়েছে। তাই  শেষমেষ পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।

710


কিন্তু লকডাউনের জেরে এই বিশেষ অনুমতি কি মিলবে পুলিশের পক্ষ থেকে সেদিকেই তাকিয়ে রয়েছে অভিনেতা।

810

সূত্র থেকে জানা গিয়েছিল, মিয়া-বিবি পাড়ি দেবেন মলদ্বীপে। যদিও তার আগে দুপক্ষেরই ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিয়ে দিল্লিতে বিয়ের অনুষ্ঠান সারবেন। আর সমস্ত পার্টি সেরে দুজনে যাবেন নির্জন সমুদ্র সৈকত মলদ্বীপে। করোনা সংক্রমণের জন্যই সে প্ল্যানও পরিবর্তন করা হয়েছে।

910


যদিও বিয়ে নিয়ে পরিকল্পনা চললেও এখনও পর্যন্ত কোনও কিছুই বুক করে ফেলেননি অভিনেতা। পরিস্থিতি ঠিক হলেই তারা সিদ্ধান্ত নেবেন।

1010

কিছুদিন আগেই লকডাউনের মধ্যেই মুম্বইয়ের না খেতে পাওয়া মানুষদের পাশে দাড়িয়েছিলেন আলি ফজল। ব্যাটম্যানের মুখোশ পরে অভিনেতার ছবি, ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ektaa Kapoor: ভূত বাংলো থেকে রাগিনী ৩! একতা কাপুরের আপকামিং প্রজেক্টের তালিকা দেখলে চমকে যাবেন
Recommended image2
Holi Celebration: মেয়ের সঙ্গে রং খেললেন সোহা, আবির মেখে ছবি পোস্ট করলেন উর্বশী, দেখে নিন এক ক্লিকে
Recommended image3
Holi Songs: হোলি পার্টিতে নাচ জমবে ভরপুর, ডিজে-তে বাজান এই কয়টি হিট গান
Recommended image4
Holi 2026: বিয়ের পর প্রথম হোলি, দেখুন কোন কোন জুটি পালন করবে এই উৎসব
Recommended image5
Rajpal Yadav: 'শুধু টাকার মামলা নয়, এটা ইগোর লড়াই', ৯ কোটির দেনা নিয়ে মুখ খুললেন অভিনেতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved