MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • গোপনেই কি বাগদান সারছেন রণবীর-আলিয়া, যোধপুর যেতেই জল্পনা বাড়ছে বলিপাড়ায়

গোপনেই কি বাগদান সারছেন রণবীর-আলিয়া, যোধপুর যেতেই জল্পনা বাড়ছে বলিপাড়ায়

রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। বলিউডের অন্দরমহলে কান পাতলেই রণবীর-আলিয়ার বিয়ের কথা শোনা যাচ্ছে। কিন্তু আদৌ যে কবে বিয়ের পিঁড়িতে বসবনে তা নিয়েই সকলেই চিন্তিত। কারণ  রণবীর কাপুরের ক্যাসেনোভা ইমেজ সকলেরই জানা। যদিও আলিয়াও কম কিসে। রাজকীয় বিয়ের সাক্ষী কবে হতে চলেছে বলিউড, এই দিকেই আপতত তাকিয়ে রয়েছে সকলেই। ফের আবারও গোপনে রাজস্থানের যোধপুরে হাজির হয়েছেন এই তারকা জুটি, নেটিজেনরা মনে করছেন গোপনে বাগদান সারতেই কি যোধপুর উড়ে গেছেন এই জুটি, জল্পনা বাড়ছে বলিপাড়ায়। 

2 Min read
Author : Riya Das
Published : Sep 27 2021, 12:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110


বলিপাড়ার কাপলদের মধ্য সবথেকে বেশি চর্চিত রণবীর কাপুর  (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt) । গত বছর থেকেই তাদের বিয়ের খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। একের পর ডেট ক্রমশ প্রকাশ্যে এসেছে। কিন্তু কোনও ডেটেই পাকাপাকিভাবে চারহাত এক হয়নি। 

210


দুজনের সম্পর্কের মধ্যেই করোনা বাধা হয়ে না দাঁড়ালেও কাপুর পরিবারের একের পর এক মৃত্যর কারণেই পিছিয়ে গিয়েছে তাদের বিয়ের দিনক্ষণ।

310

 

রণবীর কাপুর নিজেও জানিয়ে দিয়েছিলেন, এত কিছু না ঘটলে এতদিনে হয়তো বিয়েটা সেরে নিতেন রণবীর-আলিয়া। রাজকীয় বিয়ের সাক্ষী কবে হতে চলেছে বলিউড, এই দিকেই আপতত তাকিয়ে রয়েছে সকলেই। 
 

410

সুত্র বলছে,  ২০২২ সালের শেষেই নাকি গাটছড়া বাঁধবেন আলিয়া-রণবীর। এর মধ্যেই ফের আবারও গোপনে রাজস্থানের যোধপুরে হাজির হয়েছেন এই তারকা জুটি, নেটিজেনরা মনে করছেন গোপনে বাগদান সারতেই কি যোধপুর উড়ে গেছেন এই জুটি, জল্পনা বাড়ছে বলিপাড়ায়।

510


আগামীকাল ৩৮-শে পা দেবেন রণবীর কাপুর। জন্মদিনের আগেই প্রেমিকার সঙ্গে গোপনে উড়ে গিয়েছেন যোদপুরে। তবে লুকোছাপা করে রাখতে পারেননি। 
 

610

যোধপুর বিমানবন্দরের বাইরে পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি হয়েছেন এই যুগল। সাদা টি শার্ট,  সবুজ জ্যাকেট , ব্যাগি জিন্স পরে দেখা গিয়েছে আলিয়াকে। অন্যদিকে ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে রণবীরকে।
 

710

যোধপুরের বাইরে লাভবার্ডসকে দেখেই বাগদানের জল্পনা  বাড়ছে। নেটিজেনরা মনে করছেন নিজের জন্মদিনের দিনই হয়তো শুভ কাজটি সেরে নেবেন রণবীর ও আলিয়া।

810

যদিও বিয়ের প্রসঙ্গে কিছুদিন আগেই সর্বভারতীয় এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, তিনি খুব শীঘ্রই বিয়ে করবেন না। কারণ তার বয়স মাত্র ২৫। বিয়ে নিয়ে এখনই কোনও তাড়াহুড়ো করছেন না আলিয়া। তা স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী।
 

910

কিছুদিন আগেই রণবীরের আরও কাছে এলেন আলিয়া। সম্প্রতি মুম্বইয়ে নতুন ফ্ল্যাট কিনলেন আলিয়া ভাট। মুম্বইয়ের জুহুর পর ফের ফ্ল্যাট কিনলেন বান্দ্রায়। অভিনেত্রীর নিজস্ব দুটো আলাদা ফ্ল্যাট রয়েছে। একটি জুহুতে, অপরটি লন্ডনের কভেট গার্ডেনে। সূত্রের খবর, ২৪৬০ স্কোয়্যার ফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনেত্রী। এই একই আবাসনে রয়েছে রণবীরের ফ্ল্যাট।

1010

বিয়ের আগের ৩২ কোটি টাকার ফ্ল্যাট কিনলেন আলিয়া। ওই অ্যাপার্টমেন্টেরই সাত তলায় রয়েছে রণবীর কাপুরের অ্যাপার্টমেন্ট। ৩২ কোটি মূল্যের আলিশান ফ্ল্যাট সাজানোর পুরো দায়িত্বটাই ইন্টিরিয়র ডিজাইনার প্রযোজর গৌরী খানকে দেওয়া হয়েছে। এবং ২০১৬ সালে গৌরীই রণবীর কাপুরের ফ্ল্যাটের ডিজাইন করেছিলেন।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
Recommended image2
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Recommended image3
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও
Recommended image4
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
Recommended image5
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved