MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • হঠাৎ কী হল অন্তঃসত্ত্বা আলিয়ার? রাগ ভাঙাতে গিয়ে শেষমেষ এটাও করতে হল রণবীরকে

হঠাৎ কী হল অন্তঃসত্ত্বা আলিয়ার? রাগ ভাঙাতে গিয়ে শেষমেষ এটাও করতে হল রণবীরকে

খুব শীঘ্রই মা হচ্ছেন আলিয়া ভাট। বিয়ের মাস দুয়েক যেতে না যেতেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন আলিয়া ভাট। জুন মাসেই মা হওয়ার সুখবর দিয়েছেন আলিয়া।  অন্তঃসত্ত্বা আলিয়া ভাটকে নিয়ে চর্চা যেন থামবার নয়। হবু মা আলিয়ার প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। প্রেগন্যান্ট হওয়ার পর থেকে চেহারায় পরিবর্তন ধরা পড়েছে। চোখে-মুখে স্পষ্ট ফুটে উঠেছে মাতৃত্বের আভা। ওজনও বেশ খানিকটা বেড়েছে। এই মুহূর্তে নেই কোনও শুটিংয়ের ব্যস্ততা, নেই  ছবির প্রচার। তাই বাড়িতে বসেই রান্নার প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে হঠাৎ করেই অভিমান হয়েছে প্রেগন্যান্ট। আর স্ত্রীর রাগ ভাঙাতে গিয়ে কত কী না করতে হচ্ছে রণবীরকে। 

2 Min read
Author : Riya Das
Published : Sep 01 2022, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

মা হওয়ার হিড়িক পড়েছে টিনসেল টাউনে। তার মধ্যে আলিয়াকে নিয়ে জল্পনার শেষ নেই। কারণ বিয়ের মাস দুয়েক যেতে না যেতেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন আলিয়া ভাট। জুন মাসেই মা হওয়ার সুখবর দিয়েছেন আলিয়া। 

29

 তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন, সবটাই জানতে আগ্রহী সকলে। রাখঢাক, লুকোছাপা এখন অতীত। আপকামিং ছবি ডার্লিংস-এর প্রমোশনের দিনই ফাঁস হয়েছে আলিয়ার বেবিবাম্প। তারপর থেকে বেশ কয়েকবারই ক্যামেরায় ধরা দিয়েছেন আলিয়া ভাট।

39

অন্তঃসত্ত্বা আলিয়া ভাটকে নিয়ে চর্চা যেন থামবার নয়। হবু মা আলিয়ার প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। প্রেগন্যান্ট হওয়ার পর থেকে চেহারায় পরিবর্তন ধরা পড়েছে। চোখে-মুখে স্পষ্ট ফুটে উঠেছে মাতৃত্বের আভা। ওজনও বেশ খানিকটা বেড়েছে। 

49

এই মুহূর্তে নেই কোনও শুটিংয়ের ব্যস্ততা, নেই  ছবির প্রচার। তাই বাড়িতে বসেই রান্নার প্রস্তুতি নিচ্ছেন তারা।  অন্তঃসত্ত্বা অবস্থায় রান্না, এটা শুনেই অনেকেই অবাক হচ্ছেন। আসলে এক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে এমনই দৃশ্য ফুটে উঠেছে।

59


অন্তঃসত্ত্বা আলিয়ার সঙ্গে সব্জি কাটছেন রণবীর কাপুর। তারপরেই হবে রান্না।  তারপর রাতের ডিনার সেরেই  নাক ডেকে ঘুম। তবে এই রুটিন মনে ধরেনি আলিয়ার। এটাই আমাদের শুক্রবারের প্ল্যান। এই প্রশ্নই অভিমানের সুরে ছুড়ে দিলেন স্বামী রণবীর কাপুরের দিকে।

69

তবে রণবীরও স্ত্রীর রাগ ভাঙাতে মরিয়া। গানে গানে স্ত্রীর প্রশ্নের উত্তর দিলেন রণবীর কাপুর। অবশ্য নিজের গান ধরেননি। মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে চালিয়ে দিয়েছেন 'ব্রহ্মাস্ত্র'-র ডান্স কা ভূত। ব্যস তাতেই খুশি আলিয়া। বসে বসেই গানের তালে নেচে ওঠেন হবু মা। সঙ্গ দেন রণবীর।

79

তবে রণবীরও স্ত্রীর রাগ ভাঙাতে মরিয়া। গানে গানে স্ত্রীর প্রশ্নের উত্তর দিলেন রণবীর কাপুর। অবশ্য নিজের গান ধরেননি। মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে চালিয়ে দিয়েছেন 'ব্রহ্মাস্ত্র'-র ডান্স কা ভূত। ব্যস তাতেই খুশি আলিয়া। বসে বসেই গানের তালে নেচে ওঠেন হবু মা। সঙ্গ দেন রণবীর।

89

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ব্রহ্মাস্ত্র'। আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবি। ইতিমধ্যেই নানা প্রান্তে গিয়ে প্রচার সেরেছেন রণবীর ও আলিয়া।

99

কবে  আসতে চলেছে চার আসন্ন সন্তান তা জানা যায়নি। তবে সর্বশেষ প্রতিবেদন থেকে জানা গেছে চলতি বছরের ডিসেম্বরেই আসতে চলেছে আলিয়ার সন্তান। প্রযোজক হিসেবে এই ডার্লিংস ছবি দিয়েই হাতেখড়ি দিতে চলেছেন আলিয়া ভাট। এই ছবি নিয়ে উত্তেজনাও অনেক বেশি। ছবির ঝলক দেখেই উত্তেজনা দ্বিগুণ বেড়েছে। মা ও মেয়ের যাপনের মধ্যে অন্ধকারের অলিগলি ঘুরিয়ে আনবে এই ডার্ক কমেডি। শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেনমেন্টের সঙ্গে যৌথভাবে প্রযোজিত আলিয়ার এই ছবি। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
শৈশব থেকে বিয়ে ও শেষ শো, দেখুন আশা ভোঁসলের ১০টি অদেখা ছবি
Recommended image2
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের
Recommended image3
Asha Bhosle chef: দুর্দান্ত রান্নার হাত আশা ভোঁসলের, বিরিয়ানি থেকে কাবাব - কী কী রান্না করতেন আশা
Recommended image4
Asha Bhosle Demise: মান্না দে থেকে অজয় দাস, বাংলা গানেও সাবলীল আশা ভোঁসলে
Recommended image5
Asha Bhosle Top 10 Bollywood Songs: গেয়েছেন ১০ হাজারেরও বেশি গান, দম মারো দম থেকে ইয়ে মেরা দিল, বলিউডে আশা ভোঁসলের এই দশটা গান সবার হৃদয়ে জেতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved