MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • ড্রাগসের নেশায় আসক্ত আরিয়ান, শাহরুখ পুত্রকে বাগে পেতে মোক্ষম চাল চেলেছিলেন সমীর ওয়াংখেড়ে

ড্রাগসের নেশায় আসক্ত আরিয়ান, শাহরুখ পুত্রকে বাগে পেতে মোক্ষম চাল চেলেছিলেন সমীর ওয়াংখেড়ে

কোকেন থেকে চরস, এমডিএমএ পিলস সহ একাধিক নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে বলিউডের বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের কাছ থেকে। একটানা ১৬ ঘন্টা জেরার পর মাদককান্ডে এনসিবি গ্রেফতার করেছে বলিউডের বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে। তবে অনেকেই মনে করেন তারকা পুত্র তাও আবার শাহরুখ খানের ছেলে বলে আইনের নিয়ম লঙ্ঘন করাটা কোনও ব্যাপারই নয়। কিন্তু মোটেই তা নয় বরং মাদক পার্টিতে বেশ কৌশলের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে আরিয়ানকে। জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে এই অপারেশন চালায় এনসিবি। শুধু তাই নয়, শাহরুখ পুত্রকে বাগে পেতে রীতিমতো  ছদ্মবেশও ধরতে হয়েছে সমীরকে। 

2 Min read
Author : Riya Das
| Updated : Oct 04 2021, 09:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

 মুম্বইয়ের বিলাসবহুল ক্রুজে রেভ পার্টিতেই মাদক সেবনের অভিযোগ উঠেছে আরিয়ানের বিরুদ্ধে (Aryan Khan)। এই খবর জানাজানি হতে খুব বেশি সময় নেয়নি। বলিউডের আনাচে কানাচে, অলিতে- গলিতে সকলের মুখে আরিয়ানের নাম। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

এনডিপিএস আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নম্বর ধারায় গ্রেফতার করা হয়েছে আরিয়ানকে (Aryan Khan Arrested)। নিষিদ্ধ মাদক ও নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা মিলেছে আরিয়ানের থেকে । এছাড়াও ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস ছিল আরিয়ানের কাছে। এদিন বিকালে জেজে হাসপাতালে মেডিক্যাল টেস্ট হয়, এরপর আরিয়ানকে আদালতে পেশ করা হয়।

310


 একটানা ১৬ ঘন্টা জেরার পর মাদককান্ডে এনসিবি (NCB) গ্রেফতার করেছে বলিউডের বাদশা (Shah Rukh Khan) শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে (Aryan Khan)। তবে অনেকেই মনে করেন তারকা পুত্র তাও আবার শাহরুখ খানের ছেলে বলে আইনের নিয়ম লঙ্ঘন করাটা কোনও ব্যাপারই নয়। কিন্তু মোটেই তা নয় বরং মাদক পার্টিতে বেশ কৌশলের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে আরিয়ানকে। 

410

জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede ) নেতৃত্বে এই অপারেশন চালায় এনসিবি। শুধু তাই নয়, শাহরুখ পুত্রকে বাগে পেতে রীতিমতো  ছদ্মবেশও ধরতে হয়েছে সমীরকে। গত শনিবার রাতেই রেভ পার্টিতে ছদ্মবেশ ধরেই রীতিমতো আটক করা হয়েছে আরিয়ানকে।
। 

510

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সমীর ওয়াংখেড়ে, নামটা যেন বলিউডের এক অংশের কাছে বড্ড বেশি আতঙ্কের। হবে না-ই বা কেন, বলিউডের সুশান্তের মৃত্যুতে রিয়া চক্রবর্তীক মাদক যোগের পর্দাফাঁস  থেকে মিকা সিং, অনুরাগ কাশ্যু, বিবেক ওবেরয়দের গোপন কীর্তি ফাঁস করেছেন মধ্য তিরিশের এই দাবাং অফিসার।

610

এককথায় বলতে গেলে বলিউডের ঘুম কেড়ে নিয়েছেন এই এনসিবি অফিসার। এহেন বাঘা অফিসারের হাতেই কিনা ধরা পড়লেন শাহরুখ পুত্র আরিয়ান। তবে কি বলিউডকে টার্গেট করেন সমীর। এই নিয়েও জল্পনার শেষ নেই। তবে ফের যেন বলিউডের জন্য এক আতঙ্কের কারণ হয়ে দাঁড়াল সমীর ওয়াংখেড়ে।

710

প্রথম সারির সংবাদমাধ্যমেও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর বলেছেন, অনেকেরই মনে হয় আমরা বলিউডকে টার্গেট করি। কিন্তু এটা কোনও কথাই নয়। গত ১০ মাসে ১০৫ টি কেস আমরা ধরেছি।

810

 সমীর আরও জানিয়েছেন এই ধরনের ড্রাগস কেসে একাধিকবার রীতিমতো আহত হয়েছেন তার এক টিম মেম্বাররা, কিন্তু বলিউডের কেউই এই নিয়ে কখনও মুখ খোলে না এমনকী কোনও মিডিয়াও এই নিয়ে সংবাদ বানান না। 

910

কিন্তু বলিউডের কেউ ধরা পড়লে কিংবা বিখ্যাত কোনও ব্যক্তিত্বর কীর্তি ফাঁস হলেই তখন ঝাঁপিয়ে পড়ে সকলেই। তবে যত বড়ই সেলিব্রিট হোন না কেন আইন লঙ্ঘনের অধিকার কারোর নেই। এবং আইন লঙ্ঘন করলে তার যথোপযুক্ত শাস্তি পেতে হবে সকলকে।
 

1010

 নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীরের হাত থেকে কি বাঁচতে পারবে শাহরুখ পুত্র আরিয়ান। আজ আদালতে তা জানা যাবে। ফের যেন বলিউডের জন্য এক আতঙ্কের কারণ হয়ে দাঁড়াল সমীর ওয়াংখেড়ে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
খুনের আসামি হয়ে ১২ বছর পলাতক, আমিরের সঙ্গে করেছেন অভিনয়, অবশেষে পুলিশের জালে
Recommended image2
Kangana Ranaut: গলায় মঙ্গলসূত্র! কঙ্গনা কি গোপনে বিয়ে সারলেন? ভাইরাল ভিডিওতে শোরগোল
Recommended image3
Rudranil Ghosh: টেকনিশিয়নদের সঙ্গে প্রথম বৈঠক! ফেডারেশন প্রসঙ্গে কী কী বললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ?
Recommended image4
Bhooth Bangla Collection: ৩২ তম দিনে কত আয় করল ভূত বাংলা? জেনে নিন এক ক্লিকে
Recommended image5
Mouni Roy: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই কান-এর রেড কার্পেটে নজর কাড়ল মৌনী, দেখুন ছবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved