MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Aryan Khan Drug Case : বড় স্বস্তি পেল আরিয়ান, NCB-অফিসে শুক্রবার হাজিরা দিতে হবে না শাহরুখ পুত্রকে

Aryan Khan Drug Case : বড় স্বস্তি পেল আরিয়ান, NCB-অফিসে শুক্রবার হাজিরা দিতে হবে না শাহরুখ পুত্রকে

 প্রমোদতরীর মাদক কান্ডে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলের বদ্ধ কুটুরিতে থাকতে হয়েছিল আরিয়ান খানকে। এবার মাদক মামলায় বড়সড় স্বস্তি পেল শাহরুখ পুত্র আরিয়ান খান। গত সপ্তাহেই মুম্বইয়ের এনসিবি অফিসে সাপ্তাহিক হাজিরা না দেওয়ার আবেদন জানিয়েছিলেন বম্বে হাইকোর্টের কাছে, এবার সামনে এল রায়। এবার থেকে প্রতি সপ্তাহে এনসিবি অফিসে যেতে হবে না আরিয়ান খানকে।

2 Min read
Author : Riya Das
Published : Dec 15 2021, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

মাদককান্ডে ছাড়া পেলেও প্রতি শুক্রবারই এনসিবি অফিসে হাজিরা দিতে যেতে হতো শাহরুখ পুত্র আরিয়ান খানকে (Aryan Khan)  । এমনকী চলতি বছরে নিজের জন্মদিনের দিনও তেমনটাই ঘটেছিল আরিয়ানের সঙ্গে।

210

গত সপ্তাহেই মুম্বইয়ের এনসিবি অফিসে সাপ্তাহিক হাজিরা না দেওয়ার আবেদন জানিয়েছিলেন বম্বে হাইকোর্টের কাছে, এবার সামনে এল রায়। মাদক মামলায় বড়সড় স্বস্তি পেল (Shahrukh Khan)  শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan)  । এবার থেকে প্রতি সপ্তাহে এনসিবি অফিসে যেতে হবে না আরিয়ান খানকে। বিচারপকি এনডব্লিউ সাম্বরের বেঞ্চ এই রায় দিয়েছে আরিয়ান খানকে।

310


 গত ২৮ শে অক্টোবর দীর্ঘ ২৬ দিন পর মাদক কান্ডে গ্রেফতার শাহরুখ পুত্র (Shahrukh Khan) আরিয়ান খানের জামিনের আবেদন মঞ্জুর করেছিল বম্বে হাই কোর্ট।  বম্বে হাই কোর্টের নির্দেশানুসারে প্রতি  শুক্রবার এনসিবি দফতরে সাপ্তাহিক হাজিরা দিতে হতো শাহরুখ পুত্র আরিয়ান খানকে (Aryan khan)।  

410

আরিয়ানের জামিনের শর্তে বেশ কিছু রদবদল আনা হয়েছে। তবে এবার থেকে এনসিবি-র (NCB) পক্ষ থেকে আরিয়ানকে (Aryan Khan)  ডেকে পাঠানো হবে, হাজিরার আর কোনও প্রয়োজন নেই।

510

এনসিবি-র (NCB)পক্ষ থেকে ডাক পড়লে দিল্লিতে এনসিবি-র  সদর দফতরে কিংবা মুম্বইতে যেতে হবে আরিয়ান খানকে (Aryan Khan) । তবে ৪৮ ঘন্টা আগে আরিয়ানকে জানিয়ে দেওয়া হবে।

610

মাদককান্ডে গ্রেফতার আরিয়ানের খানের (Aryan Khan) জামিনের পরিবর্তে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছিল যা মেনে চলতে হবে আরিয়ানকে (Aryan khan)। যার মধ্যে অন্যতম ছিল এই সাপ্তাহিক হাজিরা। তবে এবার থেকে সেটা আর দিতে হবে না আরিয়ান খানকে।

710

বম্বে হাই কোর্টে আরিয়ানের জামিনের পরিবর্তে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছিল। সেই শর্তে আরও বলা হয়েছিল, প্রথমত,এনডিপিএস আদালতে পাসপোর্ট জমা দিতে হবে আরিয়ানকে(Aryan Khan)  , এই মুহূর্তে দেশের বাইরে যাওয়া চলবে না। তবে  প্রয়োজন হলে অবশ্যই নিতে হবে এনডিপিএস আদালতের অনুমতি।

810

জামিনের শর্তে আরও বলা হয়েছিল,মুম্বইয়ের বাইরে যেতে হলে এই মামলার তদন্তকারী অফিসারকে আগে থেকে জানাতে হবে এবং তাঁর অনুমতি নিতে হবে আরিয়ান খানকে (Aryan khan)। এই মামলার কোনও সহ-অভিযুক্তর সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখা যাবে না। এই মাদক মামলার সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কিংবা যাদের  যোগাযোগ রয়েছে তাদের কারোর সঙ্গেই যোগাযোগ রাখা চলবে না। 

910

তবে এবার থেকে জেরার জন্য দিল্লিতে গেলে তা আর জানানোর প্রয়োজন নেই। তবে অন্য দরকারে মুম্বই ছাড়লে তা জানাতে হবে আরিয়ান খানকে (Aryan Khan) । আবেদনে বলা হয়েছিল, এই কেসের সঙ্গে মুম্বই এনসিবি-র কোনও সম্পর্ক নেই। বর্তমানে এটা দেখছে এনসিবি-র স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম।

1010


আরিয়ানের  (Aryan Khan) পক্ষ থেকে আরও জানা গেছে, তিনি যখনই এনসিবি-র অফিসে হাজির হন তখন বাইরে প্রচুর লোকের জমায়েত হয়। এবং পুলিশকেই তা সামলাতে হয়, যা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Recommended image2
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা
Recommended image3
Akshay Khanna: অক্ষয়কে চেয়েও পাননি কঙ্গনা! সামনে এল অজানা রহস্য, স্বয়ং বললেন অভিনেত্রী
Recommended image4
বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
Recommended image5
অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved