MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • BIG BREAKING, টিকল না ১৫ বছরের দাম্পত্য, 'Divorce'-এর সিদ্ধান্ত নিলেন আমির খান ও কিরণ রাও

BIG BREAKING, টিকল না ১৫ বছরের দাম্পত্য, 'Divorce'-এর সিদ্ধান্ত নিলেন আমির খান ও কিরণ রাও

আমির খান। বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়া। ফের  সোশ্যাল মিডিয়ায় পেজ থ্রি-র পাতা উত্তাল আমির খানকে নিয়ে। টিকল না ১৫ বছরের দাম্পত্য। দ্বিতীয় বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিলেন আমির খান ও স্ত্রী কিরণ রাও। শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করেই একথা সাফ জানিয়ে দিলেন আমির ও কিরণ। কিন্তু কী কারণে এই সিদ্ধান্ত নিলেন তারা, তা এখনও জানা যায়নি।

2 Min read
Author : Riya Das
| Updated : Jul 03 2021, 12:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

দ্বিতীয় বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিলেন আমির খান ও স্ত্রী কিরণ রাও। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও কিরণ রাও।

29

পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করলেন বলিউড সুপারস্টার আমির খান। দীর্ঘ ১৫ বছর পর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তারকা দম্পতি।

39

শনিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে এ কথা জানিয়েছেন দুজনেই। বিবৃতিতে বলেছেন, এই ১৫ বছরের বিবাহিত জীবনেআমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে।

49


এছাড়াও বলেছেন, 'এবার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। যেখানে আমরা স্বামী-স্ত্রী হিসেবে নয় বরং আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে থাকব'।

59

 এমনকী 'পানি ফাউন্ডেশন'-সহ সমস্ত প্রজেক্টেই একসঙ্গে কাজ করবেন আমির-কিরণ। 

69


দাম্পত্য জীবনে ইতি টানলেও একে অপরের পরিবারের অংশ হিসেবে থাকবেন তারা, পাশাপাশি নিজেদের একমাত্র সন্তান আজাদ খানেরও সমস্ত দায়িত্বও থাকবে দুজনের উপরেই।

79


 ব্যক্তিগত জীবন ছাড়াও, পেশাদার জীবনেও তাঁদের পার্টনারশিপ আগের মতোই চলতে থাকবে বলে জানিয়েছেন তারা।

89

আমির-কিরণ আরও জানিয়েছেন, 'বেশ কিছুদিন আগেই তারা আলাদা হয়েছেন। আলাদা থাকলেও ছেলে আজাদের দায়িত্ব  দুজনে একসঙ্গেই পালন করবেন । এছাড়াও আরও বলেছেন ‘আমরা বিচ্ছেদের পরিকল্পনা বেশ কিছুদিন আগেই করে ফেলেছিলাম, তবে এখন আমরা বিষয়টা জনসমক্ষে আনতে স্বচ্ছন্দবোধ করছি'।

99

'লাগান' ছবির সেটেই প্রথম আলাপ আমির খান ও কিরণ রাও-এর। সেখান থেকেই প্রেম এবং ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে বাঁধা পড়েছিলেন আমির ও কিরণ। বিয়ের ছয় বছর পর জন্ম হয় একমাত্র সন্তান আজাদ রাও খানের।

 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
কেন সন্ধ্যা ৬ টার পরে আর ফোন ধরেন না রামচরণ? কারণ জানলে হতবাক হবেন
Recommended image2
তিন সন্তানকে নিয়ে নাজেহাল মাহী বিজ! কত টাকা খোরপোষ চাইলেন বর জয়ের থেকে?
Recommended image3
সিনেমার গল্প ফেইল! পূনমকে প্রথম দেখেই ভাল লাগে শত্রুঘ্ন সিনহার, তখন প্রেমিকা রিনা রায় কী করলেন জানেন?
Recommended image4
প্রকাশ্যে এল 'মা ইন্তি বাঙারাম', নতুন লুকে দেখা দিলেন সামন্থাকে, রইল চমক
Recommended image5
বিচ্ছেদের পর ফের একসঙ্গে আরবাজ, মালাইকা! এমনকী হার্দিক-নাতাশাও, ২০২৬-এ ফের একসঙ্গে বিচ্ছিন্নরা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved