MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • মন্দাকিনীকে গাঢ় চুম্বন, ঘনিষ্ঠ দৃশ্যে তোলপাড় বলিউড, ছবি সুপারহিটের পরই কেন তিক্ততা বেড়েছিল রাজ-রাজীবের

মন্দাকিনীকে গাঢ় চুম্বন, ঘনিষ্ঠ দৃশ্যে তোলপাড় বলিউড, ছবি সুপারহিটের পরই কেন তিক্ততা বেড়েছিল রাজ-রাজীবের

বলিউডে ফের শোকের ছায়া। বছর ঘুরতে না ঘুরতেই ফের মৃত্যুশোকে আচ্ছন্ন বলিউডের কাপুর পরিবার। গত বছর ঋতু নন্দা ও ঋষি কাপুরের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই  মঙ্গলবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর। কালজয়ী ছবি 'রাম তেরি গঙ্গা মেলি'-তে অভিনয়ের জন্য দর্শকের মণিকোঠায় আজও রয়ে গেছেন রাজীব কাপুর। মন্দাকিনীর সঙ্গে গভীর চু্ম্বন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল বি-টাউনে। কিন্তু জানেন কি এই ছবির পর থেকেই বাবা রাজ কাপুরের সঙ্গে সম্পর্কের তিক্ততা আর দ্বিগুণ বাড়ে রাজীব কাপুরের। 

3 Min read
Author : Riya Das
| Updated : Feb 09 2021, 04:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

কিছুদিন আগেই বি-টাউন হারিয়েছে বলিউডের চকোলেট বয়  ঋষি কাপুরকে। সত্তর দশক থেকে তার মতো দ্বিতীয় আরও চকোলেট বয়  আর খুঁজে পায়নি বলিউড।

211

ঋষি কাপুরের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই  মঙ্গলবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর।

311


রাজীব কাপুরের দাদা, অভিনেতা রণধীর কাপুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন,  'আজ সকালেই রাজীব হৃদরোগে আক্রান্ত হয়। এবং তড়িঘড়ি তাকে চেম্বর ইনলাকস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ারহ পর চিকিত্সার  কোনও সুযোগ পাননি চিকিৎসকেরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই রাজীবকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা'। 
 

411

মঙ্গলবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল  রাজীব কাপুরের। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। ইনস্টাগ্রামে রাজীবের মৃত্যুর খবর জানিয়ে প্রয়াত দেওরকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন ঋষি পত্নী নীতু কাপুর।

511

কালজয়ী ছবি 'রাম তেরি গঙ্গা মেলি'-তে অভিনয়ের জন্য দর্শকের মণিকোঠায় আজও রয়ে গেছেন রাজীব কাপুর।

611

মন্দাকিনীর সঙ্গে গভীর চু্ম্বন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল বি-টাউনে। 

711

এই ছবির পর থেকেই বাবা রাজ কাপুরের সঙ্গে সম্পর্কের তিক্ততা আর দ্বিগুণ বাড়ে রাজীব কাপুরের। ছবিতে রাজীবের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয়ে করেছিলেন মন্দাকিনী। ছবিটি নাকি হিট হয়েছিল রাজীব কাপুরের জন্য নয়, বরং মন্দাকিনী ছিল বলেই ছবিটি নাকি জনপ্রিয় হয়েছিল।

811

ছবিটি হিট হওয়ার পর থেকেই মন্দাকিনীর জনপ্রিয়তা বেড়ে যায়। এবং রাতারাতি তারকা হয়ে ওঠেন মন্দাকিনী। কিন্তু রাজীব একই জায়গায় থেকে যায়। এবং এটির জন্য বাবা রাজ কাপুরকেই দায়ী করেছিলেন  রাজীব কাপুর। এবং তার পর থেকেই সম্পর্কের তিক্ততাও দ্বিগুণ বেড়ে যায়।

911


রাজীব চেয়েছিলেন এই ছবির পর তার বাবা আরও একটি ছবি তৈরি করুক, যা রাজীবকে রাতারাতি তারকা বানিয়ে দিতে পারে। যেটা মন্দাকিনী পেয়েছিলেন। রাজীবের এই আবদার মানতে পারেননি রাজ কাপুর। বরং সহকারী হিসেবেই রাজ কাপুরকে কাজ করাতেন বাবা রাজ কাপুর।রাজীব কেন তার সঙ্গে ছবি পরিচালনায় অংশ নিচ্ছেন না তা নিয়েও রেগে ছিলেন বাবা রাজ। সূত্রের খবর বাবার উপর এতটাই রেগে ছিলেন রাজীব যে মত্যুর পরও বাবার শেষকৃত্যে আসেননি অভিনেতা।

1011

কাপুর পরিবারের ঐতিহ্য মেনেই বলিউডে নিজের কেরিয়ার গড়েছিলেন রাজীব কাপুর। কালজয়ী ছবি 'রাম তেরি গঙ্গা মেলি'-তে অভিনয়ের জন্য দর্শকের মণিকোঠায় আজও রয়ে গেছেন রাজীব কাপুর। 'রাম তেরি গঙ্গা মেলি' ছাড়াও    'জবরদস্ত ',  'হাম তো চলে পরদেশ ','আসমান ',  'লাভার বয় ',-এর মতো ছবিতে অভিনয় করেছেন রাজীব কাপুর।  সালটা ১৯৮৩। 'এক জান হ্যায় হাম' ছবি দিয়েই  রুপোলি পর্দায় পথচলা শুরু করেছিলেন রাজ কাপুর পুত্র রাজীব কাপুর। শেষবারের মতো 'জমিনদার' (১৯৯০) ছবিতে অভিনয় করতে দেখা গেছে রাজীবকে। 

1111

তবে তিন দশক ধরে রুপোলি পর্দাতে দেখা না গেলেও 'প্রেমগ্রন্থ' নামে একটি ছবিও পরিচালনা করেছিলেন রাজীব। এছাড়াও ঋষি কাপুর পরিচালিত ছবি 'আ আব লট চলে'-র প্রযোজক এবং সম্পাদকের ভূমিকাতেও দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতা রাজীব কাপুরকে। 

 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Asha Bhosle Unknown Facts: ২০-র বেশি ভাষায় গান, বন্ধুদের জন্য রান্না, আশা ভোঁসলে সম্পর্কে এই তথ্যগুলি জানেন?
Recommended image2
Asha Bhosle Death: মেয়ের আত্মহত্যা থেকে ছেলের মৃত্যু, জীবন সংগ্রামে পরিপূর্ণ ছিল আশা ভোঁসলের জীবন
Recommended image3
Asha Bhosle Death: অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়ি ছাড়তে হয়েছিল, প্রথম বিয়ে সুখের হয়নি আশা ভোঁসলের
Recommended image4
Asha Bhosle Net Worth: গানের রয়্যালটি থেকে বিপুল আয়, রয়েছে রেস্তরাঁ, আশা ভোঁসলের মোট সম্পদ কত?
Recommended image5
Asha Bhosle: কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন আশা ভোঁসলে? সম্পর্ক ভেঙেছিলো লতা মঙ্গেশকরের সঙ্গেও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved