MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
AP Govt DA Arrear
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
Nabanna New Holidays List
Nabanna Hike
Kolkata Weather Update
Bay Leaf Advantages in Smartphone
DA Hike News
ISRO and Private Sector Collaboration
Natural Home Remedies for Insects
Annapurna Day
West Benga Weather & Rain Alert
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • 'হুমকি দিয়ে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করাতে চেয়েছিল', চিত্রাঙ্গদার হেনস্তা বিরুদ্ধে মুখ খোলেননি নওয়াজুদ্দি

'হুমকি দিয়ে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করাতে চেয়েছিল', চিত্রাঙ্গদার হেনস্তা বিরুদ্ধে মুখ খোলেননি নওয়াজুদ্দি

নওয়াজুদ্দিন সিদ্দিকির 'বাবুমশাই বন্দুকবাজ' ছবিতে অভিনেত্রী বিদিতা বাগের 'ফুলওয়া' অত্যন্ত সাহসি একটি চরিত্র ছিল। যার জেরে তাঁর অভিনয়ের প্রশংসার পুল বেঁধেছিল চলচ্চিত্র সমালোচকরা। তবে এই চরিত্রে অভিনয় করার কথা ছিল চিত্রাঙ্গদা সিংয়ের। কথামত শুরুও হয়ে গিয়েছিল ছবির শ্যুটিং। মাঝপথে হঠাৎ ছেড়ে দেন ছবিটি। কেন ছেড়ে দেন , সেই কারণ নিয়েও সেই সময় মুখ খোলেননি চিত্রাঙ্গদা। ২০১৬ সালের ছবি নিয়ে ২০১৮ সালে মুখ খোলেন অভিনেত্রী। তনুশ্রী দত্তের বলিউডে শুরু করা মিটু আন্দোলনের সময় চিত্রাঙ্গদা জানান, তাঁকে বাবুমশাই বন্দুকবাজের সেটে রীতিমত হেনস্তা হতে হয়, যার কারণেই ছবিটি মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হন তিনি।

2 Min read
Author : Adrika Das
Published : May 30 2020, 12:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

পরিচালক কুশন নন্দীর এই ছবিতে তাঁকে কেবল হেনস্তা করা হয় তাই নয়, ঘনিষ্ঠ দৃশ্য শ্যুট করার সময়, নানা কুমন্তব্যও শুনতে হয়। এবং চিত্রাঙ্গদার কথামত, নওয়াজ তাঁর সমর্থনে এগিয়ে আসেননি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

চিত্রনাট্যে যে ঘনিষ্ঠ দৃশ্যের কথা লেখা ছিল, শ্যুটিংয়ের সময় একেবারে ভিন্ন কিছু ব্রিফ করা হয়েছিল চিত্রাঙ্গদাকে। পরিচালক তাঁকে বলেন, শাড়ি খুলে হিরোর উপর চেপে বসতে, তারপর হিরোর সঙ্গে অপ্রীতিকরভাবে ঘনিষ্ঠ হতে বলা হয়।

310

এই নিয়ে বচসা বাঁধে অভিনেত্রী এবং পরিচালকের মধ্যে। সেই সময় নওয়াজ কেবল দাঁড়িয়ে মজা দেখছিলেন বলেই জানান চিত্রাঙ্গদা। একবারের জন্যও তাঁর সমর্থনে আওয়াজ তোলেননি।
 

410

চিত্রাঙ্গদা বলেন, "আমি প্রায় হাতে পায়ে ধরি ওদের। বারবার বলেছিলাম আমার কমফার্ট জোনের বাইরে এটা। আমার পক্ষে কিছুতেই এমন দৃশ্যে অভিনয় করা সম্ভব নয়। আমি শাড়ির নিচে শুধুমাত্র সায়া পরেছিলাম। পরিচালক বলল বিষয়টি নিয়ে সমস্যা সৃষ্টি না করে যা করতে বলা হচ্ছে তাই করতে।"

510

তিনি আরও জানান, "আমায় রীতিমত হেনস্তা করা হয়, অপমান করা হয়। একরকম হুমকিও দেওয়া হয়েছিল আমায়। কোনও প্রকারে এই দৃশ্যে অভিনয় করতে হবে বলেই জানিয়ে দিয়েছিলেন ওনারা।"

610

"নওয়াজ ওখানে চুপচাপ বসেছিলেন। ঘটনাটি শুরু থেকে দেখলেন, কিন্তু মুখে রা কাটলেন না। উনি অপেক্ষা করছিলেন, কখন সমস্যা মিটবে আর আবার শ্যুটিং শুরু হবে।"

710

তিনি ছবির প্রযোজকের বিষয়ও বলেন, এ কথা সত্যি যে মেয়েরাই মেয়েদের চরম শত্রু। প্রযোজক একজন মহিলা হয়েও আমার হয়ে একটাও কথা বলেননি। 

810

যদিও পরবর্তীকালে চিত্রাঙ্গদার এই অভিযোগ মিথ্যে বলে দাবি করে কুশন নন্দীর বিজনেস পার্টনার করিণ শ্রফ। এমন কিছুই নাকি হয়নি বলেই জানিয়েছিলেন তিনি।

910

তাঁর কথায়, "চিত্রাঙ্গদা চেয়েছিলেন চিত্রনাট্যে বদল আনতে। যা সম্ভব ছিল না কোনও মতেই। আমরা ওনাকে সরাসরি বারণ করে দেওয়ার পর উনি ছবিটি ছেড়ে চলে যান।"

1010

কিরণ এও বলেন, "আপনারা কি জানেন, ছবিটি ছেড়ে দেওয়ার পরও চিত্রাঙ্গদা নওয়াজকে মেসেজ করতেন। নওয়াজকে অনুরোধ করতেন যাতে উনি আমায় এবং কুশনকে বলে চিত্রনাট্যে বদল আনতে। নওয়াজের সঙ্গে যদি ওনার সমস্যাই থেকে থাকে, তাহলে ওনাকে মেসেজ করতেন কেন চিত্রাঙ্গদা।"  

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 20: শুরুতেই বাদ রিয়া! ট্রোলিংয়ের শিকার হয়ে কি ফিরবেন ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে?
Recommended image2
Desu 7: মুহূর্তে পার ১ মিলিয়ন ভিউয়ার্স সংখ্যা, পাহাড়ের বুকে দেব-শুভশ্রীর রোম্যান্স নজর কাড়ল ভক্তদের
Recommended image3
Varun Dhawan: 'হনুমান অংশ' দেখে মুগ্ধ বরুণ ধাওয়ান, বললেন 'স্বর্গীয় অনুভূতি', বিশেষ অনুরোধ দর্শকদের কাছে
Recommended image4
Manoj Bajpayee: মহাত্মা গান্ধীর চরিত্রে কেমন লাগছে মনোজ বাজপেয়ীকে? এক ক্লিকেই দেখুন সেই লুক
Recommended image5
Malaika Arora: ১৯ বছরের ছোট এই হিরে ব্যবসায়ীকে বিয়ে করবেন মালাইকা অরোরা? জল্পনা তুঙ্গে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved