MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • জানেন কি, প্রাক্তন প্রেমিকার বাড়িতে হাতেনাতে ধরা পড়েছিলেন সলমন,পরিণতি জানলে আঁতকে উঠবেন

জানেন কি, প্রাক্তন প্রেমিকার বাড়িতে হাতেনাতে ধরা পড়েছিলেন সলমন,পরিণতি জানলে আঁতকে উঠবেন

বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমার সলমনকে নিয়ে চর্চা সবসময়েই চলে আসছে। ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন। অভিনয় থেকে রিলেশন সবসময়েই নেটদুনিয়ার হটকেক সলমন। টিভি শো চলাকালীন সলমন নস্টালজিয়ায় ফিরে গিয়ে নিজের ব্যক্তিগত সিক্রেট ফাঁস করেছিলেন।  একবার প্রাক্তন বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিকার বাবার কাছেই হাতেনাতে ধরা পড়েছিলেন সলমন খান, তারপর যা হয়েছিল, জানলে অবাক হবেন।

2 Min read
Author : Riya Das
| Updated : Sep 14 2020, 09:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

 বি-টাউনে একের পর এক অভিনেত্রীর সঙ্গে  বারবার নাম জড়িয়েছে  সলমন খানের । নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও তাতে ব্যর্থ  ভাইজান। তাকে নিয়ে জল্পনা তুঙ্গে।

211

ডেটিং ,সম্পর্ক, বিচ্ছেদ,সব বিষয়েই পেজ থ্রি-র শিরোনামে সলমন খান। বি টাউনের চর্চিত কাপলদের মধ্যে অন্যতম সলমন। তার প্রেম থেকে ব্রেক আপ সবটাই যেন চর্চিত বিষয়।

311


কেরিয়ার যখন মধ্যগগণে,তখনই  'হাম দিল দে চুকে সনম' সিনেমায় সলমন ডেটিং করছিলেন ঐশ্বর্যর সঙ্গে। ছবির গল্পের মতোনই তাদেরও প্রেমটা সাজানো বাগানের মতো ছিল।

411


এখানেই শেষ নয়,  ঐশ্বর্য ছাড়া ক্য়াটরিনা কাইফ, সংগীতা বিজলানি, সোমি আলি, লুলিয়া ভান্তুরের মতো তাবড় তাবড় বলি অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সলমন।

511


সম্প্রতি  সলমনের অতীতের কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে। যা নিয়ে শোরগোল সোশ্যাল মিডিয়ায়।

611


জনপ্রিয় টিভি শো দশ কা দমের সেটে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছিলেন সলমন, যা শুনে সকলেই হতবাক হয়েছিলেন।

711


নস্টালজিয়ায় ডুবে সলমন জানিয়েছিলেন, একবার প্রাক্তন বান্ধবীর বাড়িতে দেখা করতে গিয়েই আচমকাই প্রেমিকার বাবা বাড়ির ভিতরে চলে আসে।

811


বাবা-মা হঠাৎ ফিরে আসায় তার লুকানো ছাড়া আর কোনও উপায় ছিল না। শেষমেষ আলমারিতে লুকিয়ে ছিলেন সলমন।

911


কিন্তু ভিতরের ধুলো থাকায়  সলমন  নিজেকে সামলাতে পারেননি এবং খুব জোরে হাঁচি দিয়েছিলেন। হাঁচি দিতেই হাতেনাতে ধরা পড়ে গিয়েছিলেন সলমন।

1011

যদিও প্রেমিকার বাবা সলমনকে পছন্দ করেছিলেন বলে সেবার খুব জোর বেঁচে গিয়েছিলেন অভিনেতা।

1111

তবে এইরকম অভিজ্ঞতা সলমনের আগেও হয়েছে। স্কুলে পড়াকালীনও এক শিক্ষিকাকে ক্রাশ খেতেন সলমন। সেকথাও তিনি স্বীকার করেছিলেন।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
Recommended image2
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত
Recommended image3
Rajpal Yadav: তিহার জেলে রাজপাল যাদব! নিজে গিয়েই করলেন আত্মসমর্পণ, নেপথ্যে কারণ কী?
Recommended image4
ধুম ৪-এ খলনায়কের চরিত্রে দেখা দেবেন রণবীর কাপুর? প্রকাশ্যে এল বিরাট চমক
Recommended image5
‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved