MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • নায়ক হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল, ভিলেন হিসেবে নিজেকে কীভাবে যোগ্য প্রমাণ করেছিলেন 'মোগ্যাম্বো '

নায়ক হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল, ভিলেন হিসেবে নিজেকে কীভাবে যোগ্য প্রমাণ করেছিলেন 'মোগ্যাম্বো '

বলিউডের খলনায়ক বলতেই সবার আগে মনে আসে অমরেশ পুরীর নাম। 'মোগ্যাম্বো খুশ হুয়া' আজও সিনেমাপ্রেমীদের কাছে হিট। আজ ৮৮ তম জন্মবার্ষিকী অভিনেতার। নায়ক হওয়ার স্বপ্ন নিয়েই  মুম্বইয়ে এসেছিলেন অমরেশ পুরী। কিন্তু তাকে দেখেই প্রযোজকরা বলেছিলেন, যে তার চেহারা নায়ক হওয়ার উপযুক্ত নয়। এই কথা শোনার পরই হতবাক হয়েছিলেন অভিনেতা। তারপর থেকে নায়ক নয়, বরং ভিলেনের চরিত্রে অভিনয় করে বলিউডের সুপার ভিলেন-এর তকমা পেয়েছিলেন অভিনেতা।

2 Min read
Author : Riya Das
| Updated : Jun 22 2020, 12:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110


অমরেশ পুরীর বড় ভাই মদন পুরীও ফিল্ম ইন্ডাস্ট্রিতে  ছিলেন। তিনিই তার ভাই অমরেশ পুরীকে মুম্বইতে ডেকেছিলেন। একজন অভিনেতা হিসেবে অনেক স্বপ্ন ছিল অমরেশ পুরীর চোখে।

210


অভিনেতার চরিত্রের জন্য তার প্রথম লুক টেস্ট হয়েছিস ১৯৫৪ সালে। কিন্তু অভিনেতার জন্য তার লুক পছন্দ হয়নি প্রযোজকের।

310


অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ ছিল। নায়ক হওয়ার স্বপ্ন আর পূরণ হয়নি অমরেশের। তারপর ১৯৭১ সালে একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হলেও তেমন বিশেষ কোনও চরিত্র দেওয়া হয়নি অমরেশকে। আর সেই কারণেই নিজের পরিচয় তৈরি করতে বেশ কিছুদিন সময় লেগেছিল।

410


শ্যাম বেনেগাল-এর চলচ্চিত্র নিশান্ত, মন্ত্রণ, ভূমিকার মতো ছবিতে কাজ করেছেন অমরেশ পুরী। তারপর নিজের নায়কের চরিত্রের স্বপ্ন ভুলে ভিলেন হিসেবেই পর্দায় নিজেকে  প্রতিষ্ঠিত করেছিলেন অমরেশ পুরী।

510


১৯৮৭ সালে 'মিস্টার ইন্ডিয়া' বানিয়েছিলেন  পরিচালক শেখর কাপুর। ছবিতে শ্রীদেবী, অনিল কাপুরের কেমিস্ট্রি আজও সকলের মনে রয়ে গেছে। ছবির সবথেকে বড় আকর্ষণ ছিলেন অমরেশ পুরী। তার বিখ্যাত ডায়ালগ 'মোগ্যাম্বো খুশ হুয়া' দ্বিতীয়টি আর হতে পারেনি বলিউডে।

610


এই ছবিই ভারতীয় চলচ্চিত্রকে কাল্ট চরিত্র উপহার দিয়েছিল। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।  একের পর এক সুপারহিট ছবিতে খলনায়কের চরিত্রে নিজের সেরাটাই দিয়েছিলেন অমরেশ পুরী।

710


তবে শুধু ভিলেনই নয়, বেশ কিছু ছবিতে কৌতুক দৃশ্যে অভিনয় করেও সকলের মন জিতে নিয়েছিলেন অমরেশ পুরী।

810

 নেতিবাচক চরিত্রের পাশাপাশি নব্বইয়ের দশকে ইতিবাচক চরিত্রেও অভিনয় করেন তিনি।

910


একটি সাক্ষাৎকারে অমরেশ পুরী জানিয়েছিলেন, আমি আমার অভিনয়ের সঙ্গে আপোশ করি না। কম অর্থের বিনিময়ে কেন ছবি করব। লোকেরা আমার ছবি দেখতে আসে। আমি ছবিতে থাকি তাই প্রযোজকরা অর্থ পান। তাহলে প্রযোজকরা কেন কম টাকা দেবে।

1010


এনএন সিপ্পির  একটি ছবিতে একবার সইও করেছিলাম। তিনি বলেছিলেন বছরের শেষের দিকে শুরু হবে। কিন্তু তিন বছর কেটে যাবার পর একই অর্থের বিনিময়ে কাজ করাতে চেয়েছিলেন, আমি তা করিনি, জানিয়েছিলেন অমরেশ পুরী।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
শৈশব থেকে বিয়ে ও শেষ শো, দেখুন আশা ভোঁসলের ১০টি অদেখা ছবি
Recommended image2
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের
Recommended image3
Asha Bhosle chef: দুর্দান্ত রান্নার হাত আশা ভোঁসলের, বিরিয়ানি থেকে কাবাব - কী কী রান্না করতেন আশা
Recommended image4
Asha Bhosle Demise: মান্না দে থেকে অজয় দাস, বাংলা গানেও সাবলীল আশা ভোঁসলে
Recommended image5
Asha Bhosle Top 10 Bollywood Songs: গেয়েছেন ১০ হাজারেরও বেশি গান, দম মারো দম থেকে ইয়ে মেরা দিল, বলিউডে আশা ভোঁসলের এই দশটা গান সবার হৃদয়ে জেতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved