MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Entertainment
  • Bollywood
  • স্তন বার করে প্রকাশ্যেই ব্রেস্ট ফিডিং, 'এটাই আমার পুরো জীবন', পোস্টে জানালেন ইভলিন

স্তন বার করে প্রকাশ্যেই ব্রেস্ট ফিডিং, 'এটাই আমার পুরো জীবন', পোস্টে জানালেন ইভলিন

স্তনযুগল বার করে ব্রেস্ট ফিডিং করানোর ছবি দিয়ে অনুরাগীদের বারবার বুঝিয়ে দিচ্ছেন, স্তন্যপান করানো নিয়ে কোনও ছুঁতমার্গ নেই। বরং মা হিসেবে মেয়ে আভাকে প্রকাশ্যেই স্তন্যপান করিয়ে তিনি নিজেকে পূর্ণ বলে মনে করেছেন।  মেয়েকে ব্রেস্ট ফিডিং করানোর ছবি দেখামাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।  সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন ইভলিন। প্রতিটি ছবিতেই সন্তানকে বুকের দুধ খাওয়ানো থেকে ব্রেস্টফিডিং করতে দেখা গেছে।  কিন্তু কেন তিনি এমনটা করলেন তা-ও এবার জানিয়ে দিলেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ব্রেস্ট ফিডিংয়ের ছবি পোস্ট করে ইভলিন জানিয়েছেন,  আশ্চর্য হওয়ারই মতো, কেন আমি বুকের দুধ খাওয়ানোর ছবি শেয়ার করি বারবার। কারণ, 'এটাই এখন আমার পুরো জীবন হয়ে দাঁড়িয়েছে। এটাই আমার সারাদিনের কাজ। ঘন্টার পর ঘন্টা আমার এভাবেই কাটে। এমনকী রাতেও ঘুম হয় না। আর এর বদলে আপনার পারিশ্রমিক হাসিখুশি ও সুস্থ শিশু'। 

3 Min read
Author : Riya Das
Published : Feb 10 2022, 10:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

স্তন্যপান করানো স্বাভাবিক বিষয় হলে তা  নিয়ে দীর্ঘদিন ধরেই সমালেচনা চলেই  আসছে। প্রকাশ্যে মহিলাদের স্তন্যপান নিয়ে অনেক ছুঁৎমার্গ রয়েছে ভারতীয় সমাজ ব্যবস্থায়। যদিও সমালোচনা পাত্তা না দিয়ে নিজের মতো করেই ছবি পোস্ট করে শোরগোল  ফেলে দিয়েছেন বলি অভিনেত্রী ইভলিন  শর্মা (Evelyn Sharma) । 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

স্তনযুগল বার করে ব্রেস্ট ফিডিং করানোর ছবি দিয়ে অনুরাগীদের বারবার বুঝিয়ে দিচ্ছেন, স্তন্যপান করানো নিয়ে কোনও ছুঁতমার্গ নেই। বরং মা হিসেবে মেয়ে আভাকে প্রকাশ্যেই স্তন্যপান করিয়ে তিনি নিজেকে পূর্ণ বলে মনে করেছেন।  মেয়েকে ব্রেস্ট ফিডিং করানোর ছবি দেখামাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।  সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করছেন ইভলিন (Evelyn Sharma) । প্রতিটি ছবিতেই সন্তানকে বুকের দুধ খাওয়ানো থেকে ব্রেস্টফিডিং করতে দেখা গেছে।  কিন্তু কেন তিনি এমনটা করলেন তা-ও এবার জানিয়ে দিলেন।

39


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ব্রেস্ট ফিডিংয়ের ছবি পোস্ট করে ইভলিন (Evelyn Sharma)  জানিয়েছেন,  আশ্চর্য হওয়ারই মতো, কেন আমি বুকের দুধ খাওয়ানোর ছবি শেয়ার করি বারবার। কারণ, 'এটাই এখন আমার পুরো জীবন হয়ে দাঁড়িয়েছে। এটাই আমার সারাদিনের কাজ। ঘন্টার পর ঘন্টা আমার এভাবেই কাটে। এমনকী রাতেও ঘুম হয় না। আর এর বদলে আপনার পারিশ্রমিক হাসিখুশি ও সুস্থ শিশু। একজন মা হিসেবে যেটা আপনি সবসময় চান। আমি শুধুই ব্রেস্টফিড করাই না, আমার ছোট মেয়ের কখনও কখনও অন্য দুধেরও প্রয়োজন হয়'।

49

ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন অভিনেত্রী ইভলিন শর্মা (Evelyn Sharma ) ।  মা হওয়ার পর থেকেই কিছুদিনের বিরতি নিয়েছে ইভলিন শর্মা। এখন পুরো সময়টাই মেয়ের সঙ্গে কাটাচ্ছেন বলি নায়িকা। তবে এই প্রথমবার নয়, মেয়ের জন্মের পরও এইরকম ছবি আগেও পোস্ট করেছিলেন ইভলিন। তবে স্তন্যপান করানোর ছবি পোস্ট করতেই ধেয়ে এসেছিল অশ্লীল কটাক্ষ। সেই কটাক্ষের যোগ্য জবাবও দিয়েছিলেন অভিনেত্রী।

59

অভিনেত্রীর এই প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা । কেউ কেউ আবার অভিনেত্রীকে পরামর্শ দিয়েছেন, নিজের ব্যক্তিগত জীবন এভাবে সবার সামনে না আনতে। তবে সমালোচকদের সমালোচনাকে পাত্তা না দিয়ে নতুন মা সাফ জানিয়েছেন, মা হওয়ার এই জার্নিটা আমি সমস্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি দেওয়া গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কাজের পাশাপাশি। ব্রেস্ট ফিডিংয়ের ছবি দিয়ে তিনি আরও জানান, এই ধরনের ছবি দুর্বলতা এবং শক্তি একইসঙ্গে ফুটিয়ে তোলে। এবং আমার এটা বেশ ভাল লাগে। স্তন্যপান আমার মতে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এবং এই কারণেই মেয়েদরে স্তন থাকে, তাহলে এত লজ্জা কিসের (Evelyn Sharma)। 

69

মাঝে মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় একরত্তি মেয়ের সঙ্গে ছবি শেয়ার করেন ইভলিন। ছবি শেয়ার করে বারবার ভক্তদের চমকে দেন ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি অভিনেত্রী ইভলিন শর্মা। প্রকাশ্যেই মেয়ে আভাকে স্তন্যপান করানোর ছবি পোস্ট করেই নেটপাড়ায় ঝড় তোলেন ইভলিন শর্মা (Evelyn Sharmal) । 

79

সংবাদমাধ্যমকে ইভলিন (Evelyn Sharma) জানিয়েছেন, আমি মা হিসেবে এবার পরিপূর্ণ ভাবে নিজেকে মেলে ধরতে পারছি। নিজের সন্তানকে দুধ খাওয়ানো, এবং ওই হাসিমুখটা দেখার মধ্যে যে আনন্দ রয়েছে, তা সব জেগে থাকা রাতের ক্লান্তি নিমেষে ভুলিয়ে দেয়। অনেকদিন ধরেই মা হতে চাইছিলেন ইভলিন। প্রায়শই নেটদুনিয়ায় অনুরাগীদের সঙ্গে মা হওয়ার নানা ভিডিও ছবি দিয়ে নিজের ভাবনা প্রকাশ করতেন ইভলিন। 

89

২০২১ সালের ১২ নভেম্বর মা হয়েছেন ইভলিন। মা হওয়ার খবরও নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন ইভলিন শর্মা। মেয়ে হওয়ার সুখবর জানিয়ে  (Evelyn Sharmal ) ইভলিন লিখেছেন,  আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল ।

99

সেই পোস্টেই সদ্যোজাত কন্যার নামও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন ইভলিন শর্মা (Evelyn Sharma) । মাতৃত্বকালীন অবস্থায় নানা ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন ইভলিন। এবার নেটিজেনদের একহাত নিয়ে সমস্ত সমালোচকদের যোগ্য জবাব দিলেন ইভলিন শর্মা।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kartik Aaryan National Award: 'ছোট শহরের ছেলের স্বপ্নপূরণ', জাতীয় পুরস্কার পেয়ে বাকরুদ্ধ কার্তিক
Recommended image2
Dadasaheb Phalke Award: 'কর্ণাটক আমার কর্মভূমি, ভারত ধর্মভূমি', দাদাসাহেব ফালকে সম্মানে আপ্লুত অনন্ত নাগ
Recommended image3
Rani Mukerji Mother Death: প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা , বয়স হয়েছিল ৭৫ বছর
Recommended image4
Rashmika Mandanna: হাতে অস্ত্র, আদিবাসী লুকে চমক! 'মাইসা' টিজারে ফুল অ্যাকশনে রশ্মিকা
Recommended image5
Kareena Kapoor Birthday: ছোটবেলার ছবি দিয়ে করিনাকে জন্মদিনের শুভেচ্ছা করিশ্মার, কী লিখলেন নায়িকা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved