MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • শাহরুখ খানের ওটিটি ধামাকা নিয়ে বি-টাউনে শুভেচ্ছার ঝড়

শাহরুখ খানের ওটিটি ধামাকা নিয়ে বি-টাউনে শুভেচ্ছার ঝড়

শাহরুখ খান বলি পাড়ায় এক দীর্ঘ পথ ইতিক্রম করে ফেলেছেন তিনি। টেলিভিশন দুনিয়া থেকে বলিউডে পা রেখেছিলেন দু চোখ ভরা স্বপ্ন নিয়ে। এরপর একের পর হিট ছবি উপহার দিয়ে হয়ে উঠছিলেন কিং অব রোম্যান্স। তবে টেলিভিশন, সিনেমা তো হল এবার এক নতুন যাত্রা শুরু করতে চলেছেন শাহরুখ। ওটিটিতে আত্মপ্রকাশ করতে চলেছেন বলিউড বাদশা। সোশ্যাল পোস্ট করে সে কথা নিজেই জানিয়েছেন কিং খান। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শুভেচ্ছার ঝড়।  

3 Min read
Author : Riya Dey
Published : Mar 15 2022, 08:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ওটিটি দুনিয়ায় কেন নেই শাহরুখ খান? এই প্রশ্ন অনেকদিন থেকেই ঘুরপাক শাহরুখ অনুগামীদের মাঝে। হয়তো ভক্তদের সেই ইচ্ছাপূরণে এক ধাপ এগোলেন শাহরুখ খান (Shahrukh Khan)। এদিন সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় সে কথাই জানালেন শাহরুখ খান। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

সকালেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাহরুখ খান লেখেন, 'কুছ কুছ হোনে ওয়ালা হ্যায়, ওটিটি কে দুনিয়া মে' এবং সেইসঙ্গে একটি ছবি পোস্ট করেন যেখানে লেখা  'শীঘ্রই আসতে চলেছে SRK+।
 

310

ওটিটিতে নতুন যাত্রা শুরু করতে চলেছেন শাহরুখ এই খবর প্রকাশ্যে আসতেই বলিউডে শুরু হয় শুভেচ্ছার ঝড়। শাহরুখ খানের এই নতুন শুভারম্ভে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন সলমন খান থেকে করণ জোহর সকলেই। 
 

410

ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন শাহরুখ খান। আর এই খবর জেনে চুপ থাকেন নি ভাইজান। তাই শাহরুখের কাছে সোজা পার্টিই চেয়ে বসলেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সলমন (Salman Khan) লেখেন, 'আজ কি পার্টি টেরি তরফ সে। তোমার নতুন ওটিটি অ্যাপ SRK+ এর জন্য অনেক শুভেচ্ছা রইল। 
 

510

বি- টাউনে শাহরুখ খান আর ধর্মা মুভিজের সম্পর্ক বহুদিনের, আর শাহরুখ খান এবং করণ জোহরের বন্ধুত্বও সকলেরই জানা। দীর্ঘদিন ধরে একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তারা। এবার শাহরুখের এই খুশির খবরে দারুন উচ্ছাসিত করণ জোহর ও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে করণ (Karan Johar) লেখেন, 'এই বছরের শ্রেষ্ঠ খবর এটা। শাহরুখ তুমি ওটিটিকে একটা নতুন রূপ দিতে চলেছ। আমি খুব খুশি।'
 

610

শাহরুখ খানের সঙ্গে পরিচালক অনুরাগ কাশ্যপের সম্পর্ক ও খুবই মধুর। বিভিন্ন সময় সাংবাদিকের সম্মুখীন হয়ে সে কথার প্রমাণ দিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। তবে এবার শাহরুখের ওটিটি যাত্রার খবর পেয়ে বেজায় খুশি অনুরাগ কাশ্যপ। টুইটারে তিনি লেখেন, 'শাহরুখ খানের নতুন অ্যাপ SRK+ এ একসঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমার স্বপ্ন সত্যি হল।'
 

710

'রেইস', 'ডন', 'ডন ২'- সহ বেশ কিছু ছবিতে শাহরুখ খানের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন অভিনেতা ফারহান আখতার। এদিন সকালে শাহরুখ খানের ওটিটি যাত্রার ঘোষণার পর নিজের কৌতূহলের কথা প্রকাশ করেছেন ফারহান আখতার। টুইটারে তিনি লেখেন, 'বাহ! অভিনন্দন, তবে এবার কীভাবে কী করতে হবে সেটা জানার অপেক্ষায় রইলাম।'
 

810

২০১৭ সালের মুক্তিপ্রাপ্ত ছবি 'রেইস' - এ শাহরুখ খানের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন পরিচালক রাহুল ঢোলাকিয়া। এবার শাহরুখের ওটিটি ঘোষণা নিয়ে তাঁকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি। টুইটারে তিনি লেখেন, 'অভিনন্দন! আর অপেক্ষা করতে পারছি না।'
 

910

২০২১ সালেই ওটিটিতে আত্মপ্রকাশের ইঙ্গিত দিয়েছিলেন শাহরুখ। ডিজনি+ হটস্টারের একটি বিজ্ঞাপনের পিছনে মূল বার্তা ছিল 'সিওয়ায় শাহরুখ' অর্থাৎ কেবল শাহরুখই নেই। সেই বিজ্ঞাপিন্তি পোস্ট করার সময় শাহরুখ লিখেছিলেন 'পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত।' সম্ভবত ছেলে আরিয়ানের মাদক কাণ্ডের জড়িয়ে পড়ার বিষয়টি না ঘটলে এর আগেই ওটিটির ঘোষণা করে দিতেন শাহরুখ খান। 
 

1010

শাহরুখের ওটিটি অ্যাপের ঘোষণা শুধু বলিউডেই নয়, শাহরুখ অনুরাগীদের মধ্যেও এক গভীর প্রভাব ফেলেছে। শুধু ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশই নয় SRK+ নামে নিজস্ব অ্যাপ খুলতে চলেছেন কিং খান। সকাল থেকেই তাঁর ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছার ঝড় উঠেছে নেট পাড়ায়। 
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Dey

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhamaal 4: ট্রেলার আসতে আর একদিন, ১১ তারকা মিলে এবার হবে হাসির সুনামি
Recommended image2
Bandar Box Office: ববি দেওলের অভিনয় মন জিতলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল 'বান্দর'! ৫ দিনে আয় কত?
Recommended image3
Salman Khan: কাছের মানুষের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন সলমন, ভাইরাল কুমুদ রাণের শেষকৃত্যে ভিডিও
Recommended image4
Nora Fatehi: বিশ্বকাপে ভারতের প্রতিনিধি, বিশেষ গান নিয়ে উচ্ছ্বসিত নোরা ফতেহি
Recommended image5
Takht Movie: কেন মাঝপথে থেমে গেল রণবীরের সবচেয়ে দামী ছবি? ৮ বছর পর ফাঁস হল আসল কারণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved