MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Genelia D'Souza : বিয়ের এক মাসের মধ্যেই ক্লান্ত জেনেলিয়া, কেন রীতেশকে বলেছিলেন 'আর পারছি না'

Genelia D'Souza : বিয়ের এক মাসের মধ্যেই ক্লান্ত জেনেলিয়া, কেন রীতেশকে বলেছিলেন 'আর পারছি না'

বলিউডের সুপারহিট দম্পতির জুটি বললেই সবার প্রথমে মাথায় আসে রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজার নাম। 'তুঝে মেরি কসম' সিনেমার সেটে কাজ করতে এসেই মন দেওয়া নেওয়া শুরু হয়েছিল। বর্তমানে সিনেমায় খুব বেশি দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ঠিক ধরে রেখেছেন জেনেলিয়া। সম্প্রতি লেডিস ভার্সেস জেন্টলম্যান সিজন ২-তে গিয়ে ব্যক্তিগত তথ্য শেয়ার করেছেন জেনেলিয়া। বিয়ের একমাসের মধ্যে এমন অবস্থা হয়েছিল যে রীতিমতো ক্লান্ত হয়েই রীতিশকে বলেছিলেন আর পারছি না, জানুন কেন। 

2 Min read
Author : Riya Das
Published : Dec 18 2021, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

বলিউডের দীর্ঘপ্রেমের কথা আসলেই সবার আগে আসে রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজার নাম।মাত্র ১৬ বছর বয়সেই ২৪-এর তরুণ রীতেশের প্রেমে পড়েন জেনেলিয়া। ২০০২ সালে 'তুঝে মেরি কসম' সিনেমার সেটে মন দেওয়া নেওয়া শুরু হয়েছিল।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

খুব ছোট বয়সেই বলি অভিনেতা রীতেশ দেশমুখকে বিয়ে করেছিলেন জেনেলিয়া ডি'সুজা। যত দিন যাচ্ছে ততই যেন জেনেলিয়া -রীতেশের প্রেম আরও গাঢ় হচ্ছে। আর তা তাদের সোশ্যাল মিডিয়া পিডিএ-তেই স্পষ্ট ধরা পড়ছে। 

312

রীতেশ দেশমুখ চুটিয়ে বি-টাউনে কাজ করলেও বলিউডে এখন আর খুব বেশি দেখা যায় না রীতেশ ঘরনি জেনেলিয়া ডি'সুজাকে। তবে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের  কীভাবে ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত বলি অভিনেত্রী জেনেলিয়া। 

412


সম্প্রতি 'লেডিস ভার্সেস জেন্টলম্যান সিজন ২'-তে উপস্থিত হয়েছিলেন জেনেলিয়া ডি'সুজা, রীতেশ দেশমুখ। সেখানে গিয়ে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করেছেন জেনেলিয়া। বিয়ের পরে এমন অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন জেনেলিয়া যা শুনে চক্ষু চড়কগাছ ভক্তদের।

512

বিয়ের একমাসের মধ্যে এমন অবস্থা হয়েছিল জেনেলিয়ার যে রীতিমতো ক্লান্ত হয়েই রীতিশকে বলেছিলেন আর পারছি না, কী করতে হতো অভিনেত্রীকে, সেই কথাই এবার প্রকাশ্যে শেয়ার করলেন রীতেশ ঘরনি।

612


জেনেলিয়া জানান, 'খুব ছোট বয়সেই রীতেশকে বিয়ের পর ভেবেছিলাম এটাই মনে হয় নিয়ম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে সাজগোজ করে রেডি হতাম। যেটা একদমই ভাল লাগত না'।

712

অভিনেতা রীতেশ দেশমুখ জানান, 'যখন তিনি টি-শার্ট এবং বক্সার পরে ডাইনিং টেবিলে খেতে বসতেন তখন জেনেলিয়া সালোয়ার কামিজ, গয়না পরে সেজেগুজে থাকত'।
 

812


রীতেশ আর বলেন, 'জেনেলিয়া এমন সাজগোজ করতে দেখে আমি ভাবতাম বাড়িতে মনে হয় কোনও পুজো পার্বন আছে'। বিয়ের পর প্রায় একমাস এমনটাই করতেন জেনেলিয়া।
 

912

দীর্ঘদিন ঘুম থেকে উঠে এই একই কাজ করতে একদিন হঠাৎই রীতেশের সামনে কেঁদে ফেলেন অভিনেত্রী। জেনেলিয়া বলেন, 'আমি একদিন খুব ভেঙে পড়ি এবং রীতেশকে গিয়ে বলি আমি আর পারছি না'।
 

1012


জেনেলিয়ার মুখ থেকে এই কথা শুনে হতবাক হয়ে যান রীতেশ। সঙ্গে সঙ্গে বলেন তুমি  কী পারছ না। তখন জেনেলিয়া বলেন, 'রোজ সকালে এভাবে উঠে সাজগোজ করতে'। তা শুনেই রীতেশ হতবাক হয়ে বলে, 'আমিও তাই ভাবতাম, তুমি কেন রোজ এভাবে রেডি হয়ে থাকো'।

1112


২০১২ সালের ৩ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনেলিয়া ও রিতেশ। বর্তমানে দুই সন্তানও রয়েছে তাদের। মা হওয়ার পর থেকেই বড় পর্দা থেকে বিরতি নিয়েছিলেন জেনেলিয়া। মাঝেমধ্যেই সন্তানদের নিয়েও একাধিক ভিডিওতে খুনসুটিতে মেতে ওঠেন জেনেলিয়া। 

1212


২০১২ সালের ৩ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনেলিয়া ও রিতেশ। বর্তমানে দুই সন্তানও রয়েছে তাদের। মা হওয়ার পর থেকেই বড় পর্দা থেকে বিরতি নিয়েছিলেন জেনেলিয়া। মাঝেমধ্যেই সন্তানদের নিয়েও একাধিক ভিডিওতে খুনসুটিতে মেতে ওঠেন জেনেলিয়া। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
Latest Videos
Recommended Stories
Recommended image1
শ্যুটিং-র জন্য শহরে বিজয় সেতুপতি, মণিরত্নমের ছবিতে সুযোগ পেলেন একাধিক টলিউড তারকা
Recommended image2
OTT Releases: এই সপ্তাহে আসছে একগুচ্ছ সিনেমা-সিরিজ, রইল ২০-২৪ জুলাইয়ের সম্পূর্ণ তালিকা
Recommended image3
Amitabh Bachchan: অপারেশনের পর ICU-তে ছিলাম, ব্লগে লিখে জানালেন অমিতাভ বচ্চন, উদ্বিগ্ন ফ্যানেরা
Recommended image4
Amitabh Bachchan: অপারেশন? ICU? অমিতাভ বচ্চনের রহস্যময় পোস্টে তোলপাড় নেট পাড়া, চিন্তায় ভক্তরা
Recommended image5
Ananya Panday: ডিজাইনারের 'আলতো' ছোঁয়ায় বিতর্কের কেন্দ্রে অনন্যা, ভাইরাল ভিডিও নিয়ে তুলকালাম
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved