MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Lata Mangeshkar: মৃত্যুর সঙ্গে টানা লড়াই, বিষ খাইয়ে খুনের চেষ্টা হয়েছিল লতা মঙ্গেশকরকে, পরিণতি ভয়ঙ্কর

Lata Mangeshkar: মৃত্যুর সঙ্গে টানা লড়াই, বিষ খাইয়ে খুনের চেষ্টা হয়েছিল লতা মঙ্গেশকরকে, পরিণতি ভয়ঙ্কর

৯২ বছরে পা রাখলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। সারা দেশ তাকে শ্রদ্ধা জানিয়েছে টুইটে। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই  তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।  সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এত নাম-যশ- খ্যাতি যেমন বেড়েছে তেমনই নাকি বেড়েছিল তার শত্রুর সংখ্যাও। এমনকী বিষ খাইয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল লতা মঙ্গেশকরকে। এই খবরের সত্যতায় সিলমোহর দিয়েছিলেন শিল্পীর বোন উষা মঙ্গেশকর। 

2 Min read
Author : Riya Das
| Updated : Feb 05 2022, 06:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

২৮ সেপ্টেম্বর  সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিন (Lata Mangeshkar)। ৯২ বছরে পা রাখলেন স্বনামধন্য গায়িকা। গতকাল রাত ১২ টার পর থেকেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

 সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এত নাম-যশ- খ্যাতি যেমন বেড়েছে তেমনই নাকি বেড়েছিল তার শত্রুর সংখ্যাও। এমনকী বিষ খাইয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল লতা মঙ্গেশকরকে। এই খবরের সত্যতায় সিলমোহর দিয়েছিলেন শিল্পীর বোন উষা মঙ্গেশকর।

310

Lata Mangeshkar

410


অসহ্য যন্ত্রণা বাড়তেই চিকিৎসককে খবর দেওয়া হয়। এবং বাড়িতেই এক্স-রে করানো হয়। এক্স রে রিপোর্ট থেকে জানা যায় পাকস্থলীতে বিষ রয়েছে। এবং তখনই একটানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়েছিলেন লতা।

510

১০ দিন পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেন লতা। পরে চিকিৎসক জানান কেউ তাকে বিষ প্রয়োগ করে খুন করার চেষ্টা করেছে। বেশ কিছুদিন পর্যন্ত গরম কোনও খাবার খেতে পারতেন না। সবসময়েই ঠান্ডা তরল খাবার খেতেন।

610


ঘটনা ঘটেছিল ১৯৬২সালে। ছয়ের দশকের এই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। সেই সময়ে সংগীতমহলে প্রতিষ্ঠিত লতা মঙ্গেশকর। হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তী।

710

এতটাই দুর্বল হয়ে পড়ছিলেন যে কারোর সাহায্য ছাড়াই বিছানা থেকে উঠতে পারতেন না। সেই রকম মিউজিক ইন্ডাস্ট্রিতেও রটে গিয়েছিল  লতা মঙ্গেশকর নিজের গলার স্বর হারিয়ে ফেলেছেন। তবে তেমনটাই ঠিক নয় বলেই জানিয়েছেন লতা।

810

একটানা প্রায় তিনমাস শয্যাশায়ী ছিলেন লতা। চিকিৎসক ডা.আর পি কাপুরের অক্লান্ত পরিশ্রমে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরেছেন। এই কঠিন সময়ে লতার পাশে ছিলেন কবি গীতিকার মজরুহ সুলতানপুরী, যিনি রোজ লতাকে কবিতা শোনাতেন আর অপরজন হলেন হেমন্ত মুখোপাধ্যায়। যার জন্য দ্বিতীয়বার সঙ্গীত জগতে ফিরতে পেরেছিলেন। 

910

তবে কে বিষ দিয়েছিল লতা মঙ্গেশকরকে?কিংবদন্তি জানিয়েছিলেন, তিনি নাকি তার পরিবারেরই একজন। যার নাম পরে জানতেও পেরেছিলেন লতা। কিন্তু প্রমাণের অভাবে কোনও ব্যবস্থা নিতে পারেননি তিনি। 
 

1010

লেখক পদ্মা তার বইতে জানিয়েছিলেন, লতার রাঁধুনি এর পরেই নাকি পারিশ্রমিক না নিয়ে আমচকা কাজ ছেড়ে চলে যান। তিনি এর আগেও বলিউডের বেশ কিছু তারকার বাড়িতে কাজ করেছিলেন।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mouni Roy: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই দিশা পাটানির সঙ্গে বিয়ের ঘোষণা! ভাইরাল পোস্টের সত্যিটা কী?
Recommended image2
শ্যুটিং করতে গিয়ে মৃত্যু কর্মীর, ফের শ্যুটিং সেটে মর্মান্তিক ঘটনা, প্রশ্নের মুখে নিরাপত্তা
Recommended image3
Sourav Ganguly: অবশেষে বড় ঘোষণা! সৌরভের বায়োপিকে ডোনা চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী
Recommended image4
Dhurandhar 2 OTT: এক ছবি, দুই প্ল্যাটফর্মে! রণবীরের 'ধুরন্ধর ২' আসছে Netflix ও JioHotstar-এ একসঙ্গে
Recommended image5
Biopic: কান চলচ্চিত্র উৎসবে আমির হুসেন লোন-এর বায়োপিকের ঘোষণা, কে এই প্যারা-ক্রিকেটার?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved