MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Happy New Year 2022 : বিতর্ককে বুড়ো আঙুল, বর্ষবরণ উদযাপনে প্রেমিককে নিয়ে একান্তে অনন্যা

Happy New Year 2022 : বিতর্ককে বুড়ো আঙুল, বর্ষবরণ উদযাপনে প্রেমিককে নিয়ে একান্তে অনন্যা

২০২১ -এ মাদককান্ডে আরিয়ান খানের সূত্র ধরেই শিরোনামে উঠে এসেছিলেন অনন্যা পান্ডে। আচমকাই বাড়িতে এনসিবি হানা, দফায় দফায় জিজ্ঞাসাবাদ,ইডি-র জেরা , নেটিজেনদের কটাক্ষ আরও কত কি সামলাতে হয়েছে অনন্যাকে। এককথায় ২০২১-এ যেন ঝড় বয়ে গেছে অনন্যার উপর দিয়ে। আপাতত মাদক বিতর্ক এখন অতীত। সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে নিউ ইয়ার সেলিব্রেশনে ব্যস্ত অনন্যা পান্ডে। মুম্বইয়ের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলো প্রেমিকের সঙ্গে নিউ ইয়ার সেলিব্রশনে ব্যস্ত অনন্যা পান্ডে। 

2 Min read
Author : Riya Das
Published : Jan 01 2022, 09:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110


পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত। নতুন স্বপ্ন -নতুন আশা- নতুন ভরসা নিয়ে ভালভাবে কাটাতে বছরের শুরুতে সকলেই রয়েছেন ছুটির মেজাজে। কেউ নিজের বাড়িতে, কিংবা বন্ধুদের সঙ্গে, আবার কেউ খানিকটা দূরে গিয়ে প্রিয়জনের সঙ্গে নিয়ইয়ার সেলিব্রেট করেছেন।

210

লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে  দূরে গিয়ে প্রিয়জনের সঙ্গে নিয়ইয়ার সেলিব্রেট করেছেন বলিউডের একাংশ। ইতিমধ্যেই বলিউডের একঝাক তারকা নিউইয়ার সেলিব্রেশনে উড়ে গিয়েছেন নিজেদের পছন্দের ডেস্টিনেশনে। সেই তালিকায় রয়েছেন চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে।
 

310


নিউ ইয়ার সেলিব্রেশনে ব্যস্ত অনন্যা পান্ডে। মুম্বইয়ের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলো প্রেমিকের সঙ্গে নিউ ইয়ার সেলিব্রশনে ব্যস্ত অনন্যা পান্ডে। আপাতত বলিপাড়ার চর্চিত প্রেমিক ঈশানের সঙ্গে রণথম্বোরে ছুটি কাটাচ্ছেন অনন্যা পান্ডে।

410


প্রেমিক ঈশান খট্টরের সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলে আসছে। সূত্র বলছে ঈশানকে সঙ্গে নিয়েই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন অনন্যা। যদিও পাপারাৎজিদের ফাঁকি দিয়ে  একান্তে সময় কাটাচ্ছেন ঈশান ও অনন্যা।

510

অনন্যা পান্ডে এবং ঈশান খট্টরের একসঙ্গে ঘুরতে যাওয়ার কথা স্বীকার না করলেও সোশ্যাল মিডিয়ায়  যে গোয়েন্দাগিরির কাজটা করেছে। আর তা ভাইরাল হতেই খুব বেশি সময় নেয়নি।

610


ছুটি কাটাতে গিয়ে তারায় ভরা খোলা আকাশের শান্তিপূর্ণ ছবি পোস্ট করেছেন অনন্যা। নিজের ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করার পর হুবহু একই ছবি লেন্সবন্দি করেছেন ঈশান। আর তারায় ভরা আকাশ দেখেই দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনরা।
 

710

ছবি দেখেই নেটিজেনরা বলেছেন একসঙ্গে বর্ষবরণ উদযাপনে মেতেছেন বলিপাড়ার দুই তারকা। একই জায়গা থেকে তোলা হয়েছে দুটো ছবি। আপাতত নতুন বছরে ঈশান ও অনন্যার এই কাপল গোল বেশ তাড়িয়ে উপভোগ করছেন নেটিজেনরা।

810

২০২১ সালটা মোটেই সুখকর ছিল না অনন্যার জন্য। ২০২১ সালেই মাদককান্ডে আরিয়ান খানের সূত্র ধরেই শিরোনামে উঠে এসেছিলেন অনন্যা পান্ডে। আচমকাই বাড়িতে এনসিবি হানা, দফায় দফায় জিজ্ঞাসাবাদ,ইডি-র জেরা , নেটিজেনদের কটাক্ষ আরও কত কি সামলাতে হয়েছে অনন্যাকে। 
 

910

এককথায় ২০২১-এ যেন ঝড় বয়ে গেছে অনন্যার উপর দিয়ে। আপাতত মাদক বিতর্ক এখন অতীত। সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে নিউ ইয়ার সেলিব্রেশনে ব্যস্ত অনন্যা পান্ডে। এবং চলতি বছরটা যেন খুব ভালভাবে কাটে তার জন্যই বছরের শুরুতেই ফ্রেশ অক্সিজেন নিতে বেরিয়ে পড়েছেন প্রকৃতিক কোলে।

1010


গত বছরে 'খালি পিলি' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ঈশান ও অনন্যা। সেখান থেকেই বন্ধুত্বের শুরু। তারপরই প্রেম। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এটেছেন বলিউডের এই কাপল। কিন্তু বলিপাড়ার অন্দরে কান পাতলেই তাদের প্রেমের গুঞ্জন স্পষ্ট শোনা যায়।

 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Recommended image2
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও
Recommended image3
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
Recommended image4
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Recommended image5
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved