MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • কীভাবে করোনা আক্রান্ত হলেন অমিতাভ, প্রকাশ্যে নানা তথ্য

কীভাবে করোনা আক্রান্ত হলেন অমিতাভ, প্রকাশ্যে নানা তথ্য

অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। করোনা আক্রান্ত বচ্চন পরিবারের বাড়ি এখন কড়া নিরপত্তার মধ্যে রয়েছে। সম্প্রতি স্যানিটাইজ করা হয়েছে অমিতাভের জলসা। সিল করে দেওয়া হয়েছে বর্ষীয়ান অভিনেতার বাড়ি। এখন প্রশ্ন হল খানিক এমনই নিরাপত্তা আগেও ছিল জলসায়। সমস্ত নিয়ম মেনেই তাঁরা বাড়িতেই ছিলেন। অভিষেক বচ্চনের করোনায় সংক্রমিত হওয়ার কারণ হিসেবে ভক্তরা দাবি করেছে তাঁর ডাবিং স্টুডিওতে যাওয়া। ওয়েব সিরিজ ব্রিদ ইন্টু দ্য শ্যাডোজের ডাবিংয়ের জন্য স্টুডিওতে যাতায়াত লেগে ছিল অভিষেকের। 

2 Min read
Author : Adrika Das
| Updated : Jul 13 2020, 09:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

সেখান থেকেই কি তাহলে অভিষেক করোনায় আক্রান্ত হন এবং তাঁর থেকে অমিতাভ। এটি হল প্রথম একটি কারণ। ভক্তদের অনুমান এভাবেও অমিতাভ করোনায় আক্রান্ত হতে পারেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

অন্যদিকে সূত্রের খবর, এক বিজ্ঞাপনের ডাবিং করতে গিয়ে আন্ধেরির কাছে এক স্টুডিওতে গিয়েছিলেন। সেখান থেকেও তাঁর শরীরের করোনা ভাইরাস ঢুকে গিয়েছে, এমনটাও হতে পারে। 

310

এছাড়া ভক্তদের আরও অনুমান, অমিতাভের বাড়ির আশপাশেই হয়তো করোনা ক্রমাগত নিজের বিস্তার বাড়িয়ে চলেছে। যার কারণে অভিনেতার কাছে ভাইরাসের সংক্রমণ হতে বেশি সময় লাগেনি। 

410

বচ্চন পরিবার যে নিরাপত্তার মধ্যে থাকে তার মধ্যেও করোনা ছড়ানো যে কোনও অস্বাভাবিক বিষয় নয় তাই প্রমাণ পেল। ইতিমধ্যে জলসার ২৬ জন কর্মীর কোভিড রিপোর্ট পাওয়া গিয়েছে। 

510

সৌভাগ্যবসত সকলেরই রিপোর্ট নেগেটিভ। অন্যদিকে জয়া বচ্চন, শ্বেতা নন্দা এবং তাঁর পরিবারের রিপোর্টও নেগেটিভ আসে। তবে রক্ষা পাননি ঐশ্বর্য এবং ছোট্ট আরাধ্যা। 

610

তাঁদের প্রথম কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও পরের রিপোর্টটি পজিটিভ আসে। তাঁদের মধ্যে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তাঁদের চিকিৎসা বাড়িতেই চলছে। 

710

অন্যদিকে নানাবতী হাসপাতালে রয়েছেন অমিতাভ এবং অভিষেক। বচ্চন পরিবারের দ্রুত আরোগ্য কামনা করে চলেছে গোটা দেশ। উদ্বিগ্ন হয়ে পড়েছে শহর কলকাতাও। 

810

পিকনিক গার্ডেনের বিগ বি মন্দির, শ্যামবাজেরের শিবমন্দির, নানা জায়গায় তাঁর দ্রুত আরোগ্য কমানা করে চলছে হোম-যজ্ঞ। পুজো চলছে ধুমধাম করে। 

910

অমিতাভ ইতিমধ্যেই সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর টুইটের পর থেকেই বিচলিত হয়ে পড়েছিল ভক্তমহল। প্রিয় অভিনেতার করোনা আক্রান্তের খবর শুনে টুইটে কমেন্ট করেছেন অনেকেই। 

1010

সকলকে ধন্যবাদ জানিয়ে অমিতাভ লিখেছেন, "আপনাদের আশীর্বাদ এবং প্রার্থনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আছেন বলেই আমরা সব লড়াই জিতে ফিরতে পারি।" 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das
Latest Videos
Recommended Stories
Recommended image1
Priyanka Chopra: বারাণসীর শ্যুটিং থেকে ব্রেক, নিক-মহেশ বাবুকে নিয়ে হায়দ্রাবাদে মুভি নাইটে প্রিয়াঙ্কা
Recommended image2
ট্রেলার রিলিজ হতেই ভাইরাল, কে বেশি নজর কাড়লেন রাম অবতারে রণবীর নাকি যশে মুগ্ধ ভক্তরা?
Recommended image3
Jr NTR Injury: কাঁধে চোট জুনিয়র এনটিআর-এর, ৬-৮ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিলেন ডাক্তাররা
Recommended image4
Priyanka Chopra: মায়ের গানে কোমর দোলাচ্ছে ছোট্ট মালতী, দেখে কী বললেন প্রিয়াঙ্কা?
Recommended image5
শিক্ষামন্ত্রী হওয়ার আর্জি কঙ্গনার? প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে মন্তব্য বলিউড নায়িকার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved