MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • সহবাসের জন্যই কি গোপনে বিয়ে সেরে নিলেন সিদ্ধার্থ-কিয়ারা, জোর জল্পনা বি-টাউনে

সহবাসের জন্যই কি গোপনে বিয়ে সেরে নিলেন সিদ্ধার্থ-কিয়ারা, জোর জল্পনা বি-টাউনে

প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ না মুখলেও তাদের নিয়ে চর্চা লেগেই রয়েছে। বলি অভিনেত্রী কিয়ার আদবানি এবং সিদ্ধার্থ মলহোত্রার প্রেম যেন বলিপাড়ার টক অফ দ্য টাউন। 'কফি উইফ করণ'-দুইজনেই হাজির হয়েছিলেন কো-স্টারদের সঙ্গে। সেখানেই তাদের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে। কিয়ারার সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন সিদ্ধার্থ।  করণ জোহরের  শো কফি উইথ করণ-এ প্রথমবার নিজের প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন সিদ্ধার্থ। এবার বলিপাড়ার অন্দরে কান পাতলেই সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে কি সত্যিই গোপনে বিয়ে সেরে নিলেন সিদ্ধার্থ ও কিয়ারা, জানুন আসল সত্য।

2 Min read
Author : Riya Das
Published : Oct 09 2022, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

বলি তারকাদের ব্যক্তিগত জীবন থেকে লাভ লাইফ নিয়ে চর্চা অব্যাহত। তার উপর  সিদ্ধার্থ ও কিয়ারাকে নিয়ে সরগরম বি-টাউন। বলিউডের প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। কিছুদিন আগেই শোনা গেছিল, সিদ্ধার্থ ও কিয়ারা আদবানিও নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

যদিও এসব এখন অতীত। সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন শেরশাহ জুটি।  কিয়ারার সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন সিদ্ধার্থ।  করণ জোহরের  শো কফি উইথ করণ-এ প্রথমবার নিজের প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন সিদ্ধার্থ।

310


প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ না মুখলেও তাদের নিয়ে চর্চা লেগেই রয়েছে। বলি অভিনেত্রী কিয়ার আদবানি এবং সিদ্ধার্থ মলহোত্রার প্রেম যেন বলিপাড়ার টক অফ দ্য টাউন।এবার বলিপাড়ার অন্দরে কান পাতলেই সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। 

410

সম্প্রতি সিদ্ধার্থ ও কিয়ারার একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে যা নিয়ে চর্চার শুরু। যেখানে একসঙ্গে একফ্রেমে দেখা দিয়েছে বলিপাড়ার হট জুটিকে। দুজনের সাজই চোখে পড়ার মতো।  যা নিয়ে বিয়ের জল্পনা দানা বেঁধেছে।

510

হলুদ রঙের লেহেঙ্গা, কানে বড় ঝুমকো,খোলা চুল, হালকা মেকআপে লাস্যময়ী কিয়ারা। অন্যদিকে সবুজ রঙের শেরওয়ানি পরেছেন সিদ্ধার্থ মলহোত্রা। অভিনেতাকে দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের। একফ্রেমে লাভবার্ডসের দেখার পর থেকে নেটপাড়ায় বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।

610


আসলে কোনও বস্ত্র বিপণির বিজ্ঞাপনের শ্যুটের সময়েই এই  ভিডিওটি করা হয়েছে। আর তা দেখেই বিয়ের চর্চা শুরু হয়েছে। প্রেমে মজেছেন  সিদ্ধার্থ ও কিয়ারা। তারকা জুটিকে একফ্রেমে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। এই ভিডিওই এখন নেটদুনিয়ার হটকেক।

710

সিদ্ধার্থ ও কিয়ারাকে বাস্তবেও এই ফ্রেমে দেখতে চান অনুরাগীরা। পর্দা আর বাস্তব যেন মিশে গেছে। নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, দেখে মনে হচ্ছে ওঁদের বিয়ে হয়ে গেছে। এর বাইরে অন্য কিছু মানতে মোটেই রাজি নই। এবং এই ব্যক্তির মন্তব্যে অনেকেই রাজি। 

810

অন্য একজন লিখেছেম, কিয়ারা সিদ্ধার্থকে খুবই ভালবাসে, ওর চোখই সে কথা বলে দিচ্ছে, অন্যজন লেখেন, সঙ্গীতের দিনও এরকম লাগবে দেখতে। তবে বিজ্ঞাপনী শ্যুটে সিদ্ধার্থ ও কিয়ারা দেখে ভক্তদের যা অবস্থা, আসল বিয়ের সময় যে কী অবস্থা হবে তা নিয়ে যথেষ্ঠ চিন্তা বাড়ছে। 

910


বলিউডের চকোলেট বয় সিদ্ধার্থ মলহোত্রা যেন সকলের নয়নের মণি। অভিনয় দক্ষতা,স্টাইল স্টেটমেন্ট দিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা। অভিনেতার ব্যক্তিগত জীবন থেকে লাভ লাইফ নিয়ে কেচ্ছা চলেই আসছে। কিয়ারার সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন সিদ্ধার্থ। 

1010

অনেকেই মনে করেন  'শেরশাহ' ছবির সেটে প্রথম দেখা হয়েছে সিদ্ধার্থ ও কিয়ারার। কিন্তু  তা মোটেই নয়,  বরং একসঙ্গে ছবি করার আগে নেটফ্লিক্সের 'লাস্ট স্টোরিজ'-এর পার্টিতে তাদের প্রথম দেখা হয়েছিল। 'শেরশাহ' অভিনয় করার অনেক আগে থেকে সিডকে আমি চিনি। করণ তখন বলে ওঠেন হ্যাঁ অনেক আগে। যার উত্তরে কিয়ারা বলেন, হ্যাঁ লাস্ট স্টোরিজের ব়্যাপ পার্টি থেকেই একে অপরকে চিনি। এবং ওই ব়্যাপ পার্টিতেই প্রথমবার কাছ থেকে সিদ্ধার্থকে দেখেছিলাম।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bhooth Bangla Collection: ৩২ তম দিনে কত আয় করল ভূত বাংলা? জেনে নিন এক ক্লিকে
Recommended image2
Mouni Roy: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই কান-এর রেড কার্পেটে নজর কাড়ল মৌনী, দেখুন ছবি
Recommended image3
Mouni Roy: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই দিশা পাটানির সঙ্গে বিয়ের ঘোষণা! ভাইরাল পোস্টের সত্যিটা কী?
Recommended image4
শ্যুটিং করতে গিয়ে মৃত্যু কর্মীর, ফের শ্যুটিং সেটে মর্মান্তিক ঘটনা, প্রশ্নের মুখে নিরাপত্তা
Recommended image5
Sourav Ganguly: অবশেষে বড় ঘোষণা! সৌরভের বায়োপিকে ডোনা চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved