MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • আবারও সন্তানের নাম নিয়ে বিতর্কে জড়ালেন করিনা-সইফ, ট্রোলের শিকার তারকা দম্পতি

আবারও সন্তানের নাম নিয়ে বিতর্কে জড়ালেন করিনা-সইফ, ট্রোলের শিকার তারকা দম্পতি

সন্তানের নাম নিয়ে বিতর্কে জড়ালেন সইফ এবং করিনা। তবে এটা প্রথম নয়। এর আগেও সইফ-করিনার প্রথম সন্তানের নাম নিয়ে জলঘোলা হয়েছিলো। আবারও দ্বিতীয় সন্তানের নাম নিয়ে উঠলো বিতর্কের ঝড়। প্রথম বারের অভিজ্ঞতার কথা মাথায় রেখে দ্বিতীয় সন্তানের নাম নিয়ে বেশ রাকঢাক করে চলছিলেন করিনা। 

2 Min read
Author : Jayita Chandra
Published : Aug 11 2021, 03:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
তবে সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে নিজের লেখা বই ‘প্রেগন্যান্সি বাইবেল’ প্রকাশ করেন সইফ ঘরণী। সেখানেই করণ জোহর করিনার থেকে জানতে চান তাঁর দ্বিতীয় পুত্রের কী নাম।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
এই প্রশ্নের উত্তরে করিনা জানান, তৈমুরের ভাইয়ের নাম জেহ আলি খান। এরপরই নেটিজেনদের মনে প্রশ্ন জাগে এই নাম নিশ্চয়ই তাঁর ডাক নাম। তাঁর আসল নাম জাহাঙ্গীর বা জালাউদ্দীন হতে পারে।
39

করিনা নিজেই একবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নবাব পুত্র সইফ আলি খানকে একবার নয়, একাধিকবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন করিনা।
 

49
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয় সন্তানের জননী হন করিনা। এরপর থেকে সামনে আসে তৈমুরের ভাইয়ের নাম রাখা হয়েছে জেহ আলি খান।
59
তবে এই নাম যে তাঁর ডাক নাম তা এবারে প্রকাশ্যে চলে এলো। অভিনেত্রী নিজেই জানান, তাঁর ছোট ছেলের আসল নাম জাহাঙ্গীর আলি খান। আর এই নাম ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।
69
মুঘল সম্রাটের নামে ছেলের নাম রেখে ব্যপক ট্রোলের স্বীকার হতে হচ্ছে করিনা এবং সইফকে। নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তোলেন, পাঞ্জাবী হয়েও কেন করিনা মুঘল সম্রাটের নামে ছেলের নাম রাখলেন।
79
এর পাশাপাশি অনেকেই এই নামের সঙ্গে ধর্মের প্রসঙ্গ টেনে এনে উস্কানিমূলক মন্তব্য করেন। তবে এই বিষয়ে করিনার অনেক ভক্তরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। নেটিজেনদের করা ট্রোলের যোগ্য জাবাব দিতেও দেখা যায় তাঁদের।
89
এর আগেও একাধিকবার ট্রোলের শিকার হয়েছেন করিনা কাপুর। যার সূত্রপাত তৈমুরের জন্ম থেকে। ছেলের নাাম রেখেই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।
99
তবে করিনা এই নিয়ে বিন্দু মাত্র রাখ ঢাক না করেই জানিয়ে ছিলেন, তাঁরা নাম হিসেবেই কেবল তৈমুর আলি পছন্দ করে ছিলেন। এর বাইরে কিছু ভেবে দেখেননি।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ranbir Kapoor And Yash Net Worth: রামায়ণের রাম নাকি রাবণ, সম্পত্তির নিরিখে কে বেশি ধনী?
Recommended image2
Ramayana: থিয়েটারে বসে রণবীরের ছবি দেখলেন আলিয়া? ভাইরাল ছবি ঘিরে জল্পনা
Recommended image3
King Movie: 'তু মিল যায়ে' গানে সুহানাকে খেয়াল করেছেন? এক ঝলক দেখেই জল্পনা তুঙ্গে
Recommended image4
Sai Pallavi Remuneration: রামায়ণে সীতা হওয়ার জন্য সাই পল্লবী কত টাকা নিচ্ছেন? পারিশ্রমিক শুনলে চমকে যাবেন!
Recommended image5
Drishyam 3 Box Office: ভারতের বাজারে কত টাকার ব্যবসা করল দৃশ্যম ৩? প্রকাশ্যে এল রিপোর্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved