বিশাল চতুর্বেদী পরিচালিত ও নিম করোলি বাবার জীবনের ওপর ভিত্তি করে তৈরি 'হনুমান অংশ' বক্স অফিসে অভাবনীয় সাফল্য পেয়েছে। মাত্র ২ কোটি টাকা বাজেটের এই ছবিটি মুক্তির ৬৪ দিনের মধ্যেই ৪৪০ কোটি টাকা আয় করে 'স্লিপার হিট'-এ পরিণত হয়েছে।

বিশাল চতুর্বেদীর লেখা, পরিচালনা ও প্রযোজনায় তৈরি 'হনুমান অংশ' বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। মাত্র ২ কোটি টাকা বাজেটে তৈরি এই সিনেমাটি ইতিমধ্যেই ৪৪০ কোটি টাকা আয় করে ফেলেছে। রিলিজের পর মাত্র ৬৪ দিনেই এই বিশাল সাফল্য পেয়েছে ছবিটি। হনুমান ভক্ত এবং হিন্দু গুরু নিম করোলি বাবার জীবন নিয়ে এই সিনেমাটি তৈরি হয়েছে।

গত ৭ অগাস্ট এই ভক্তিমূলক ড্রামাটি মুক্তি পায়। দর্শক এবং সমালোচক, সবার থেকেই দারুণ রেসপন্স পেয়েছে ছবিটি। বক্স অফিসে এটি এখন একটি 'স্লিপার হিট'। ৭ অগাস্ট মুক্তির দিন মাত্র ১০ লাখ টাকা দিয়ে খাতা খুললেও, মানুষের মুখে মুখে দারুণ প্রচার পায় ছবিটি। জনপ্রিয় ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনে ছবিটির আয় ছিল ১.০৮ কোটি টাকা। এক মাস পর ভারতে ছবিটির নেট কালেকশন দাঁড়ায় ৬১ কোটি টাকায়। ড. বিশাল চতুর্বেদী তাঁর নিজের লেখা বই 'ডিভাইন ডিট্যুর: দ্যাট চেঞ্জড মাই লাইফ'-এর ওপর ভিত্তি করেই এই সিনেমাটি বানিয়েছেন। ছবিতে নিম করোলি বাবার চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য।

ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চন্দন কে আনন্দ, অনিল রাস্তোগি, নিখিল দুবে, ভগবান দাস প্যাটেল, নেগা পরাঞ্জপে, উদয়সিং রাজপুত, পূর্ণিমা তিওয়ারি, গৌতম ত্রিপাঠী, গুলশন পাণ্ডে, রাজীব মিশ্র, ঋষিকেশ দুবে, বিহান শেডগে, সাদ্বিক শর্মা, আলেক্সি ডানিরভ, সন্তোষ দীক্ষিত, ব্রিজপাল সিং, যশ পাণ্ডে, আমন মেহতা, রজনীশ শ্রীবাস্তব এবং অভিষেক মিশ্র। স্বয়ম্ভু মিডিয়া নেটওয়ার্ক এবং হোলি কাউ হোম প্রোডাকশনস যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন বিশাল বাওয়া এবং এডিটিং করেছেন শঙ্খ রাজধ্যক্ষ।