MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • অনস্ক্রিন চরম রোম্যান্সে রাজি হলেও এই অভিনেতার নাম শুনেই চুম্বনে না করেছিলেন করিনা, কেন জানেন

অনস্ক্রিন চরম রোম্যান্সে রাজি হলেও এই অভিনেতার নাম শুনেই চুম্বনে না করেছিলেন করিনা, কেন জানেন

আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছে বলিউডের স্টাইল আইকন করিনা কাপুরের নাম। নবাব বধূ করিনা কাপুর খান সবসময়েই লাইমলাইটের শিরোনামে থাকেন। অজয় দেবগণ ও করিনা কাপুর বেশ কয়েকটি ছবিতেই একসঙ্গে কাজ করেছেন। প্রতিটি ছবিতেই তাদের জুটি দর্শকদের মন কেড়েছে। ওমকারা, সত্যাগ্রহ, গোলমাল সবেতেই নিজেদের বেস্টটাই দিয়েছেন এই জুটি। তাদের একটি ছবি নিয়েই জোর আলোচনা শুরু হয়েছে। করিনা কাপুর এবং সিংহম স্টার অজয় দেবগণকে নিয়েও একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যা জানলে অবাক হবেন।

2 Min read
Author : Riya Das
| Updated : Oct 21 2021, 09:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছে বলিউডের স্টাইল আইকন করিনা কাপুরের নাম।  নবাব বধূ করিনা কাপুর খান সবসময়েই লাইমলাইটের শিরোনামে থাকেন।
 

29

অজয় দেবগণ ও করিনা কাপুর বেশ কয়েকটি ছবিতেই একসঙ্গে কাজ করেছেন। প্রতিটি ছবিতেই তাদের জুটি দর্শকদের মন কেড়েছে। ওমকারা, সত্যাগ্রহ, গোলমাল সবেতেই নিজেদের বেস্টটাই দিয়েছেন এই জুটি। সম্প্রতি তাদের একটি ছবি নিয়েই জোর আলোচনা শুরু হয়েছে।

39

২০১৩ সালে 'সত্যাগ্রহ' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অজয় দেবগণ ও করিনা কাপুর।  ছবিতে একটি লিপ-লকের দৃশ্যও ছিল। কিন্তু করিনা অজয়কে চুমু খেতে রাজি হননি।

49


কিন্তু কী কারণে করিনা অজয়কে চুমু খেতে রাজি হননি, দীর্ঘ এত বছর পরে তা প্রকাশ্যে এসেছে। ম্যাগাজিন সূত্রে জানা গেছে, ২০১২ সালে সইফ আলি খানকে বিয়ে করেছিলেন করিনা। সেই সময়েই এই ছবি শুটিং চলছিল। করিনা চাননি, বিয়ের সময়ে তিনি কোনও নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন। এই ভয়ের কারণেই তিনি লিপ-লকের দৃশ্যে নাকচ করেছিলেন।

59


শুধুমাত্র সইফ আলি খানের কারণেই তিনি অজয়কে চুমু না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিয়ের আগেও অনেক লিপলকের দৃশ্যে অভিনয় করলেও  বিয়ের পরও তিনি তা করতে চাননি।

69


এমনকী 'যব উই মেট' ছবিতেও বেশ আলোচনায় উঠে এসেছিলেন করিনা। শাহিদের সঙ্গে করিনার চুম্বনের দৃশ্য ছিল। এছাড়াও কম্বকত ইশক ছবিতে অক্ষয়ের সঙ্গে চুম্বন করেছিলেন করিনা।

79

'সিংহম ২' ছবিতেও অজয়ের সঙ্গে কাজ করতে গিয়ে অসুবিধায় পড়েছিলেন করিনা। করিনা অভিযোগ করেছিলেন, অজয় খুব বেশি সিগারেট খাচ্ছে, যার ফলে তার খুব অসুবিধা হচ্ছে।

89


একটি সাক্ষাৎকারে করিনা আরও বলেছিলেন, শট চলাকালীনও সিগারেটের ধোঁয়াতে অনেক সমস্যা হয়েছে। এমনকী এক ঘরে থাকা দায় হচ্ছিল। সকলে যখন খাবার খাচ্ছে তখনই সিগারেট খেতে শুরু করেছেন অজয়। এতেও অনেক সমস্যা হয়েছে।

99


শেষবারের মতোন করিনাকে 'আংরেজি মিডিয়াম' এবং 'গুড নিউজ'-এ দেখা গিয়েছিল। এই মুহূর্তে বেশ কয়েকটি সিনেমা রয়েছে তার ঝুলিতে। 'লাল সিং চাড্ডা', 'তখত'-এ দেখা যাবে বলিউডের বেবোকে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
বনসালির স্বপ্নের প্রজেক্টে কীসের বাধা? কেন আটকে আছে Love and War ছবির কাজ?
Recommended image2
উদয়পুরে চলছে গ্রান্ড ওয়েডিং সেলিব্রেশন, বিজয়-রশ্মিকার বিয়ের মেনুতে থাকছে কী কী?
Recommended image3
Supreme Court: 'যাদব জি কি লাভ স্টোরি' ছবির নামে আপত্তি খারিজ, জানিয়ে দিল আদালত
Recommended image4
Dipika Kakkar: অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা? সামাজিক মাধ্যমে জানালেন স্বামী শোয়েব
Recommended image5
YRF Netflix Deal: ২১৫ কোটির অফার ফেরাল যশরাজ! প্রেক্ষাগৃহেই আসছে আলিয়া ভাটের স্পাই থ্রিলার 'আলফা'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved