MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
EPFO Wage Ceiling
Kolkata Weather Update
HAL Tejas Handover
Cyclone Arnab Update
Mamata Banerjee New Party Name & Symbol
Ajker Rashifal
Annapurna Yojana
Samsung Galaxy A08
IRCTC Train Cancel
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
What is APAAR ID Card?
Ajker Bangla Khobar Live
  • Home
  • Entertainment
  • Bollywood
  • অভিনেতার গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর, সলমন খানের মতো কি ভাগ্যবান হবেন রজত বেদি

অভিনেতার গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর, সলমন খানের মতো কি ভাগ্যবান হবেন রজত বেদি

বলিউডে আরও এক হিট অ্যান্ড রান কেস। এবার সলমন খানের সহ অভিনেতা রজত বেদীর গাড়ির ধাক্কায় গত সোমবার গুরুতরভাবে জখম হন মুম্বইয়ের ডিএন নগরের এক বাসিন্দা। তড়িঘড়ি করে তাকে নিয়েও যাওয়া হয় কুপার হাসপাতালে। মৃত্যুর সঙ্গে লড়াই করেও হল না শেষরক্ষা। অবশেষে বুধবার সন্ধ্যাতেই মুম্বইয়ের কুপার হাসপাতালে মৃত্যু হয় রাজেশ নামের ওই পথচারীর। ওই ব্যক্তির মৃত্যুতে বিপদে পড়েছেন অভিনেতা। ইতিমধ্যেই রজতের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে যেখানে গাফিলতির জেরে মৃত্যু ৩০৪-এ ধারা যোগ করেছে মুম্বই পুলিশ। সলমন খানের মতো কি ভাগ্যবান হবেন রজত বেদি, কী হতে চলেছে আগামীতে তা নিয়ে বাড়ছে জল্পনা।

2 Min read
Author : Riya Das
Published : Sep 10 2021, 10:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

ফের বলি অভিনেতার গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। রজত বেদীর গাড়ির ধাক্কায় গত সোমবার গুরুতরভাবে জখম হন মুম্বইয়ের ডিএন নগরের এক বাসিন্দা রাজেশ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

তড়িঘড়ি করে তাকে  কুপার হাসপাতালে নিয়েও যাওয়া হয়। মৃত্যুর সঙ্গে লড়াই করেও হল না শেষরক্ষা। অবশেষে বুধবার সন্ধ্যাতেই মুম্বইয়ের কুপার হাসপাতালে মৃত্যু হয় রাজেশ নামের ওই পথচারীর।

39

 ওই ব্যক্তির মৃত্যুতে আইনি গেরোয় জড়ালেন অভিনেতা রজত বেদী। ইতিমধ্যেই রজতের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে যেখানে গাফিলতির জেরে মৃত্যু ৩০৪-এ ধারা যোগ করেছে মুম্বই পুলিশ।
 

49

যদিও এখনও পর্যন্ত রজতকে গ্রেফতার করা হয়নি। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি রাজেশ বৌধ মুম্বইয়ের  ডিএন নগরের বাসিন্দা। যিনি পেশায় একজন শ্রমিক।গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার নাগাদ ডি এন নগর মেট্রো স্টেশনের সামনে রজতের গাড়ির ধাক্কায় জখম হন রাজেশ। এবং আহত পথচারীকে নিজেই তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করেন রজত।

59


তারপরই  ডি এন নগর থানায় গিয়ে  পুলিশের কাছে গোটা ঘটনার কথা নিজেই জানান অভিনেতা। ওই ব্যক্তি নাকি মদ্যপ অবস্থায় রাস্তা পার হচ্ছিলেন আর তখনই দুর্ঘটনা ঘটে।

69

অন্যদিকে মৃত রাজেশের পরিবারের অভিযোগ অভিনেতা মৃতের পরিবারকে সাহায্যের আশ্বাস দিলেও এই ঘটনার পর আর কোনও যোগাযোগ রাখেননি এমনকী নাকি হাসপাতালেও আসেননি।
 

79

ইতিমধ্যেই তদন্ত নেমে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যিই ড্রাইভারের ভুলে এই দুর্ঘটনা ঘটেছে নাকি মৃত ব্যক্তি নিজেই গাড়ির সামনে পড়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজও বাজেয়াপ্ত করেছে পুলিশ কিন্তু সেভাবে কোনও তথ্য মেলেনি।
 

89


বলিউডের একাধিক ছবির জনপ্রিয় মুখ রজত বেদী। যেমন সলমন খানের 'পার্টনার', হৃত্বিক রোশনের 'কোয়ি মিল গয়া', 'চালবাজ', ছবিতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে।

99


২০০২ সালে হিট অ্যান্ড রান কেসে জড়িয়েছিলেন বলিউড অভিনেতা সলমন খান। দীর্ঘ ১৩ বছর ধরে চলেছিল এই কেস। অবশেষে ১৩ বছর পর বম্বে হাইকোর্ট জানিয়েছিল, সলমন কাউকে হত্যা করেননি। এবং নিম্ন আদালতের তদন্তেই গোলযোগ ছিল।  সলমন খানের মতোই কি ভাগ্যবান হবেন রজত বেদি, কী হতে চলেছে আগামীতে তা নিয়ে বাড়ছে জল্পনা।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bipasha Basu: প্রোটিন পাউডারে পোকা! বিপাশার অভিযোগের পর মুখ খুলল আইসোপিওর
Recommended image2
Oscars 2027 Gondhal: ৯৯তম অস্কারে ভারতের বাজি মারাঠি ছবি 'গোন্ধল', তালিকায় আর কোন কোন ছবি?
Recommended image3
Shabana Azmi Birthday: বিদ্যা বালানের পাঠানো স্পেশাল কেকে আগাম জন্মদিন উদযাপন শাবানার
Recommended image4
Neena Gupta: প্রেগন্যান্সি গুজব থেকে পোশাক নিয়ে ট্রোলিং- এই সবের কড়া জবাব দিলেন নীনা গুপ্তা
Recommended image5
Katrina Kaif: ক্যাটরিনাকে বডি শেমিংয়ের কড়া জবাব দিলেন আলি জাফর, কী বললেন অভিনেতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved