MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • ধর্ষণ ও প্রতারণার অভিযোগে ফেঁসে গেলেন নওয়াজউদ্দিন, থানায় অভিযোগ দায়ের স্ত্রী আলিয়ার

ধর্ষণ ও প্রতারণার অভিযোগে ফেঁসে গেলেন নওয়াজউদ্দিন, থানায় অভিযোগ দায়ের স্ত্রী আলিয়ার

একের পর এক অভিযোগে বিদ্ধ বলিউডের অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। দীর্ঘ ১১ বছরের বিবাহিত জীবনে দাড়ি টানতে চলেছেন নওয়াজ ও আলিয়া।  পরকীয়া, যৌন হেনস্তা, নারীসঙ্গে জর্জরিত নওয়াজের ব্যক্তিগত জীবন।  এবার নওয়াজের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ আনলেন স্ত্রী আলিয়া। সূত্রে খবর মুম্বইয়ের ভারসোভা থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী আলিয়া। সত্যিই যেন বলিউডের স্ক্রিপ্ট। বলি অভিনেতা নওয়াজের ব্যক্তিগত জীবনের কাহিনি শুনলে তেমনটাই মনে হবে। ফের অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে বোমা ফাটালেন স্ত্রী আলিয়া। 

2 Min read
Author : Riya Das
Published : Sep 24 2020, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

অশান্তি চরমে পৌঁছতেই এই সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া। কোনওরকম ভাবেই তিনি আর এই সম্পর্ক টিকিয়ে রাখতে চান না। দীর্ঘ ১১ বছরের বিবাহিত জীবনে দাড়ি টানতে চলেছেন নওয়াজ ও আলিয়া।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

একাধিক নারীসঙ্গ নওয়াজের নতুন নয়। আলিয়া জানিয়েছেন, যখন নওয়াজ অন্য মহিলাদের সঙ্গে ডেট করতেন তখনই তিনি এরকম সমস্যার মধ্যে পড়েছেন।

39


বিয়ের  পরে নয়, বরং বিয়ের আগে থেকে একাধিক নারীসঙ্গে মত্ত থাকতেন নওয়াজ। আলিয়া ভেবেছিলেন বিয়ের পর ঠিক হয়ে যাবে কিন্তু তা তো হয়নি উল্টে আরও বেড়ে গিয়েছিল।

49


আলিয়ার আইনজীবী জানিয়েছেন, নওয়াজউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা এবং সহবাসের অভিযোগ আনা হয়েছে। ভারসোভা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

59


ভারতীয় দন্ডবিধির ৩৭৫, ৩৭৬ (কে), ৩৭৬ (এন), ৪২০ এবং ৪৯৩ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। খুব শীঘ্রই এফআইআর রেজিস্টার করা হবে।

69

স্ত্রী আলিয়ার করা এই লিখিত অভিযোগ নিয়ে কোনওরকম ভাবেই মুখ খোলেননি নওয়াজ। এর আগেও নওয়াজের ভাইয়ের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন আলিয়া।

79

আলিয়ার সঙ্গে নওয়াজের ডিভোর্স এতটাই চরমে পৌঁছেছে যে আলিয়া তার বিবাহিত জীবনের যাবতীয় খবর টুইটারে পোস্ট করেছিলেন। এমনকী নওয়াজের ফোনের কল রেকর্ড প্রকাশ্যে এনেছিলেন আলিয়া।
 

 

89


২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নওয়াজউদ্দিন ও আলিয়া। বর্তমানে তাদের দুই সন্তানও রয়েছে। নওয়াজের সংসার ছাড়লেও দুই সন্তানের পুরো দায়িত্বই নিজের কাছে রাখতে চান আলিয়া।

99


ইতিমধ্যেই ৩০ কোটি টাকা, ৪বিএইচকে ফ্ল্যাট দাবি করেছেন নওয়াজের স্ত্রী আলিয়া। আলিয়ার আগেও শাহিবার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নওয়াজ। যদিও সেটি পরিবারের দেখাশোনার  বিয়ে ছিল। কিন্তু বিয়ের ৬ মাসের মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপরই অঞ্জলির সঙ্গে গাটছড়া বাঁধেন নওয়াজ।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
বাগদান সারলেন মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী, কবে বসেন বিয়ের পিঁড়িতে?
Recommended image2
Ranveer Singh: 'ডন ৩' নিয়ে বিতর্কের মাঝেই নতুন গাড়ি কিনলেন রণবীর, দাম শুনলে চমকে যাবেন
Recommended image3
Bharat Bhagya Vidhata: মুখ থুবড়ে পড়ল কঙ্গনার নতুন ছবি, প্রথম দিনে আয় শুনলে চমকে যাবেন
Recommended image4
Bigg Boss 20: ফিরছেন সলমন খান, কবে থেকে শুরু হচ্ছে শো? জানুন সব খুঁটিনাটি
Recommended image5
৩ বছর পর বড় পর্দায় ফিরছেন ক্যাটরিনা? রেড লাইট এলাকার গল্প নিয়ে তৈরি হচ্ছে 'চাঁদনি বার ২'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved