MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • 'সন্তান নিয়ে কী প্ল্যানিং, কবে মা হচ্ছেন প্রিয়ঙ্কা', ওপেরা'র প্রশ্নের জবাবে বিস্ফোরক দেশি গার্ল

'সন্তান নিয়ে কী প্ল্যানিং, কবে মা হচ্ছেন প্রিয়ঙ্কা', ওপেরা'র প্রশ্নের জবাবে বিস্ফোরক দেশি গার্ল

বর্তমানে বলিউডের গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া। যিনি শুধু বলিউডে নয়, হলিউডেও নিজের কাজের প্রশংসা কুড়িয়েছেন। মেগান মার্কেলের পর প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের ওপেরা উইনফ্রে-র টক শো-তে অংশ নেওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ঐশ্বর্য রাই বচ্চনের পর দ্বিতীয় ভারতীয় নায়িকা হিসেবে এই শো -এ অংশ হচ্ছেন দেশি গার্ল। ওপেরার শো মানেই একগুচ্ছ প্রশ্ন, এবার সন্তান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রিয়ঙ্কার নানান দিক তুলে ধরলেন উনফ্রে। প্রথম প্রোমোতেই বিস্ফোরক ঝাঁঝানো উত্তর দিয়ে নেটিজেনদের নজরে প্রিয়ঙ্কা চোপড়া।

2 Min read
Author : Riya Das
Published : Mar 18 2021, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

মেগান মার্কেলের বিতর্কিত সাক্ষাৎকারের জেরে এখন গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন সঞ্চালিকা ওপেরা উনফ্রে-র টক শো। এবার আসন্ন এপিসোডের অতিথি হিসেবে হাজির হতে চলেছেন প্রিয়ঙ্কা।

29

ঐশ্বর্য রাই বচ্চনের পর দ্বিতীয় ভারতীয় নায়িকা হিসেবে এই শো -এ অংশ হচ্ছেন দেশি গার্ল। ওপেরার শো মানেই একগুচ্ছ প্রশ্ন, এবার সন্তান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রিয়ঙ্কার নানান দিক তুলে ধরলেন উনফ্রে। 

39


 বিয়ের ২ বছর পার করেছেন নিক-প্রিয়ঙ্কা জুটি। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি নতুন অতিথি আসতে চলেছে নিক-প্রিয়ঙ্কার জীবনে। 

49

সত্যিই কি জোনাস পরিবারে ছোট্ট খুদে আসতে চলেছে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বি-টাউনে। এর মধ্যেই প্রথম প্রোমোতে বিস্ফোরক ঝাঁঝানো উত্তর দিয়ে বোমা ফাটালেন প্রিয়ঙ্কা চোপড়া।

59

বৃহস্পতিবার প্রকাশ্যে এল ওপেরার শো-এর প্রিয়ঙ্কার এপিসোডের প্রথম ঝলক। যেখানে মূলত প্রিয়ঙ্কার আত্মজীবনী নিয়ে নানা তথ্য তুলে ধরা হল চর্চার বিষয় হিসেবে।

69

কী কারণে এত জলদি নিজের আত্মজীবনী লিখে  ফেললেন প্রিয়ঙ্কা, করোনার কারণে ঘরবন্দি থাকাই কি আনফিনিসড লেখার একমাত্র কারণ, সমস্ত প্রশ্নই তুলে ধরেন ওপেরা।

79

উল্লেখ্য মাত্র ৩৮ বছর বয়সে নিজের আত্মজীবনী  আনফিনিসড লিখে হৈ চৈ ফেলে দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।  দীর্ঘ ২০ বছরের পেশাদার জীবন এবং ব্যক্তিগত জীবনের নানা ওঠাপড়ার অজানা গল্প উঠে এসেছে।

89

সন্তান নিয়ে কী ভাবছেন নিক-প্রিয়ঙ্কা, এই নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হয়েছেন ওপেরা-প্রিয়ঙ্কা। ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ঝাঁঝালো উত্তর দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন প্রিয়ঙ্কা।
 

99

ডিসকভারি প্লাস ইন্ডিয়ায় আগামী ২৪ মার্চ সম্প্রচারিত হবে সুপার সোল-এর প্রথম এপিসোড, যেখানে ওপেরার মুখোমুখি হচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
কী কারণে হঠাৎই ঘুমের মধ্যে মারা গেলেন প্রশান্ত তামাং? কারণ জানিয়েছেন স্ত্রী মার্থা অ্য়ালে
Recommended image2
জেনে নিন ভারতের সেরা ১০ ধনী অভিনেতা কারা? দেখে নিন তালিকায় আছেন কে কে
Recommended image3
শাহিদ কাপুরের হাতে হাতকড়া, মুহূর্তে ভাইরাল হল 'ও রোমিও' ছবির টিজার
Recommended image4
সলমন থেকে রশ্মিকা, বাগদানের আগেই বিয়ে ভেঙেছিল এই ৫ তারকার
Recommended image5
মা হওয়ার পরে মানসিক ভাবে ভীষণ ভেঙে পড়েছেন পরিনীতি! কী হয়েছে অভিনেত্রীর?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved