MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Puja-Kunal Marriage: ছেলে কৃশিবকে নিয়ে ছাদনাতলায় পূজা-কুণাল,গোয়ায় বসছে বিয়ের আসর

Puja-Kunal Marriage: ছেলে কৃশিবকে নিয়ে ছাদনাতলায় পূজা-কুণাল,গোয়ায় বসছে বিয়ের আসর

জনপ্রিয় বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা সর্বদাই রয়েছেন শিরোনামে। গতবছর লকডাউনেই রেজিস্ট্রি করে বিয়ে সেরে নিয়েছিলেন এই জুটি। করোনাই বাঁধা হয়ে দাঁড়িয়েছিল তাদের সামাজিক বিয়েতে। কম অতিথি নিয়ে বিয়ে হোক এটা কখনওই চাননি, জাঁকজমক বিয়ে করারই ইচ্ছে ছিল পূজা-কুণালের। এবার সেই ইচ্ছেপূরণ হতে চলেছে। ১৫ নভেম্বর গোয়ায় বসতে চলেছে বাঙালি বিয়ের আসর। রেজিস্ট্রি করে বিয়ে করার পরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন পূজা, তাদের একটি ছেলেও রয়েছে, নাম কৃশিব। এবার ছেলে কৃশিবকে সঙ্গে নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। 

2 Min read
Author : Riya Das
| Updated : Nov 15 2021, 10:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

জমকালো বাঙালি বিয়ের আসর বসতে চলেছে গোয়ায়। বিয়ের আগে হাতে মেহেন্দি, সবুজ লেহেঙ্গা পরেই নজর কাড়লেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee) ।  ১৫ নভেম্বর কুণাল ভার্মার (Kunal Verma) সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন পূজা বন্দ্যোপাধ্যায় ।

29

গতবছর লকডাউনেই রেজিস্ট্রি করে বিয়ে সেরে নিয়েছিলেন এই জুটি। করোনাই বাঁধা হয়ে দাঁড়িয়েছিল তাদের সামাজিক বিয়েতে। কম অতিথি নিয়ে বিয়ে হোক এটা কখনওই চাননি, জাঁকজমক বিয়ে করারই ইচ্ছে ছিল (Puja Banerjee) পূজা-কুণালের (Kunal Verma)।  এবার সেই ইচ্ছেপূরণ হতে চলেছে এবং ধুমধাম করেই বিয়ে করতে চলেছেন জনপ্রিয় জুটি।

39


পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee) ও কুণাল ভার্মা সর্বদাই রয়েছেন শিরোনামে।  ইতিমধ্যেই সপরিবরারে গোয়ায়  উড়ে গিয়েছেন পূজা ও কুণাল (Kunal Verma)। গোয়াতেই বসতে চলেছে বাঙালি বিয়ের আসর। দুইজনেরই পরিবার , আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে বসছে বিয়ের জমকালো আসর।

49

ইতিমধ্যেই বিয়ের আগের ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে হাতে মেহেন্দি, সবুজ রঙের লেহেঙ্গায় নজর কেড়েছেন পূজা (Puja Banerjee) । এবং অভিনেত্রীর পাশে হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন কুণাল (Kunal Verma) । ক্যাপশনে পূজা লিখেছেন, 'শেষমেষ মুঝসে শাদি কারোগি গাইতেই হল কুণাল ভার্মাকে'।

59

পূজা ও কুণালের মেহেন্দির (Puja-kunal Weeding) অনুষ্ঠানেই টলিপাড়ার একঝাক তারকাদের উপস্থিতি লক্ষ করা গেছে। যেমন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)ও অভিনেত্রী ঐন্দ্রিলা, এছাড়াও স্বনামধন্য গায়ক অনিক ধরকে (Anik Dhar)ও দেখা গেছে মেহেন্দির অনুষ্ঠানে। 

69


হিন্দু রীতি অনুযায়ী অগ্নি সাক্ষী করে সাত পাকে বাঁধা পড়বেন  পূজা ও কুণাল। লাল বেনারসি এবং ধুতি পাঞ্জাবি পরেই বিয়ে করবেন পূজা ও কুণাল। এবং মা ও বাবার বিয়েতে (Puja-kunal Weeding)  হাজির থাকবে একরত্তি কৃশিবও। কারণ একরত্তিকে একমুহূর্ত কাছ ছাড়া করতে চান না কৃশিব।

79

 রেজিস্ট্রি করে বিয়ে করার পরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন পূজা (Puja Banerjee) , তাদের একটি ছেলেও রয়েছে, নাম কৃশিব। এবার ছেলে কৃশিবকে সঙ্গে নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা (Kunal Verma)। মা ও বাবার বিয়ে দেখে কী প্রতিক্রিয়া হয় ছোট্ট কৃশিবের, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

89

 মন্ত্রোচারণের মধ্যে  সামাজিক মতে প্রেমিক কুণালের(Kunal Verma) সঙ্গে গতবছরেই গাটছড়া বাঁধতে চেয়েছিলেন পূজা (Puja Banerjee)। লকডাউন পরিস্থিতিতে সেই ভাবনা শিকেয় উঠলেও এবার রাজকীয় ভাবে গাটছড়া বাঁধতে চলেছেন পূজা ও কুণাল ভার্মা।

99

জমকালো বিয়ের আসর নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। তার উপর ছেলে কৃশিবকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন (Puja Banerjee) পূজা ও কুণাল (Kunal Verma)। আর কী কী চমক থাকতে চলেছে তা সমস্তটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
Recommended image2
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Recommended image3
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা
Recommended image4
Akshay Khanna: অক্ষয়কে চেয়েও পাননি কঙ্গনা! সামনে এল অজানা রহস্য, স্বয়ং বললেন অভিনেত্রী
Recommended image5
বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved