MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Rajesh Khanna Birth Anniversary : আলাদা হয়ে একে অপরকে ডিভোর্স দেননি রাজেশ-ডিম্পল, কেন জানেন

Rajesh Khanna Birth Anniversary : আলাদা হয়ে একে অপরকে ডিভোর্স দেননি রাজেশ-ডিম্পল, কেন জানেন

বলিউড 'সুপারস্টার' রাজেশ খান্না , বেঁচে থাকলে আজ ৮০-তে পা দিতেন বলি অভিনেতা। তিনিই প্রথম অভিনেতা, যিনি কিনি 'সুপারস্টার'-তকমা পেয়েছিলেন। দীর্ঘদিনের কেরিয়ারের একের পর এক সুপারহিট সিনেমাও রয়েছে অভিনেতার ঝুলিতে।  বলিউডের 'সেক্স সিম্বল' ডিম্বল কাপাডিয়াকে বিয়ে করে সুখে সংসারের স্বপ্ন দেখেছিলেন রাজেশ। কিন্তু তাতেও ঘটে ছন্দপতন। ১৯৮৪ সালেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। একজন আরেকজনের থেকে সরে গেলেও নিজেকে কখনও রাজেশের থেকে আলাদা ভাবতে পারেননি ডিম্পল।  

2 Min read
Author : Riya Das
| Updated : Dec 29 2021, 08:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

সত্তরের দশকের পর্দাকাঁপানো বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia)। ৬০-এ কোটা পেরিয়েও রূপের ছটায় আজও মোহময়ী তিনি। টিনসেল টাউনে নিজের ক্যারিশ্মাতে হাজারো আম আদমির রাতের ঘুম কেড়েছিলেন ডিম্পল। একসময়ে বলিউডের 'সেক্স সিম্বল' হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন লাস্যময়ী ডিম্পল।

211

মাত্র ১৬ বছর বয়সে ১৯৭৩ সালে 'ববি' সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেন ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia) ।ঋষির বিপরীতে তার লাল বিকিনি লুক আজও কেউ ভুলতে পারেনি। 

311


একদম ছোট বয়সেই বলি সুপারস্টার রাজেশ খান্নার (Rajesh Khanna) সঙ্গে গাটছড়া বাঁধেন ডিম্পল (Dimple Kapadia)। কেন ছিল তাদের সম্পর্কের রসায়ন।  সুপারস্টার রাজেশ খান্নার বিরুদ্ধে কোনওদিনও কোন কটূশব্দ করতে শোনা যায়নি ডিম্পল কাপাডিয়াকে।

411

তবে বিয়ের কিছুদিন পর থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন (Rajesh Khanna) রাজেশ ও ডিম্পল (Rajesh Khanna)। এমনকী  ১৯৮৪ সালেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।তারপরই সিনেমা থেকে সরে আসেন ডিম্পল ।

511

একজন আরেকজনের থেকে আলাদা হয়ে গেলেও নিজেকে কখনও রাজেশের (Rajesh Khanna) থেকে আলাদা ভাবতে পারেননি ডিম্পল (Dimple Kapadia)। সূত্রের খবর, তাদের নাকি কোনওদিনই বিবাহবিচ্ছেদ হয়নি।

611


ডিম্পল (Dimple Kapadia) সাক্ষাৎকারে বলেছিলেন, আমার ছোট বয়সে বিয়ে হয়েছিল ঠিকই এমনকী বিয়ের পর থেকে আলাদা থাকলেও রাজেশের  (Rajesh Khanna) প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসা একই রয়ে গেছে। দুই সন্তানকে নিয়ে আমি নিজের মতো করে বেঁচেছি।

711

বিচ্ছেদের পরেই ১৯৮৫ সালে ফের বড়পর্দায় ফেরেন ডিম্পল। 'সাগর' সিনেমা দিয়ে ফের সুপারহিটের তকমা সকলের মন জয় করে নিয়েছিলেন ডিম্পল (Dimple Kapadia)। সেরা অভিনেত্রীর পুরষ্কারও জেতেন তিনি।

811

ছবির সাক্ষাৎকারে ডিম্পল (Dimple Kapadia) জানিয়েছিলেন, টুইঙ্কল খুব ভয় পেতেন। নিজের মেয়েদের জন্য একটি উন্মুক্ত ঘর চাইতেন যেখানে নিদ্বিধায় জীবনযাপন করতে পারে সকলে।

911


স্বামী রাজেশের (Rajesh Khanna) সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরই ডিম্পলের (Dimple Kapadia) জীবনে আসে সানি দেওল। সানির সঙ্গে বেশ কয়েকটি ছবিতেই কাজ করেছেন ডিম্পল। এমনকী অনস্ক্রিন হিট জুটি তকমাও পেয়েছিল এই জুটি। তারপর থেকেই বাস্তব জীবনেও ঘনিষ্ঠতা বাড়তে থাকে। দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। নব্বইয়ের দশকে আরও ভালভাবে তাদের প্রেম লাইমলাইটে চলে  আসে।

1011

সানির প্রথম প্রেম অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরই বিবাহিত ডিম্পলকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন সানি। শোনা গিয়েছিল গোপনে নাকি বিয়েও সেরেছিলেন ডিম্পল ও সানি। সানি ও ডিম্পল যখন একে অপরের সঙ্গে ডেটিং করছে তখন একটি সাক্ষাৎকারে ডিম্পলের (Dimple Kapadia) দুই মেয়ে টুইঙ্কেল এবং রিঙ্কি খান্না সানিকে 'ছোট পাপা' বলে ডাকতে শুরু করেছিলেন।

1111

১৯৯০ সালে রাজেশ খান্নার (Rajesh Khanna) সঙ্গে 'শিব শঙ্কর' ছবিতে ফের কাজ করেছিলেন ডিম্পল। রাজেশ খান্নার সঙ্গে আলাদা হলেও তারা একে অপরকে কখনও ডিভোর্স দেয়নি। যদিও শেষবয়সে ফেরে একবার একসঙ্গে থাকতে শুরু করেন  (Dimple Kapadia) ডিম্পল ও রাজেশ। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
Recommended image2
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Recommended image3
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও
Recommended image4
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
Recommended image5
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved