MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • রণবীর-আলিয়ার বিয়ের ছবি প্রকাশ্যে, খোশ মেজাজে নানা ভঙ্গীতে ক্যামেরায় ধরা দিলেন 'রালিয়া'

রণবীর-আলিয়ার বিয়ের ছবি প্রকাশ্যে, খোশ মেজাজে নানা ভঙ্গীতে ক্যামেরায় ধরা দিলেন 'রালিয়া'

দীর্ঘ প্রতিক্ষার পর এক হল আলিয়া ভাট আর রণবীর কাপুরের চার হাত। পরিবারের উপস্থিতিতে দুই তারকা সাত পাক ঘুরলেন। কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’-তেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর বিয়ে শেষ হওয়ার পরই প্রকাশ্যে এল নব দম্পতির ছবি।

2 Min read
Author : Parna Sengupta
Published : Apr 14 2022, 11:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

জীবনের এই বিশেষ দিনে ম্যাচিং পোশাক পরেছিলেন এই তারকা দম্পতি। আলিয়ার পরনে ছিল সাদা শাড়ি। তার উপর গোল্ডেন কাজ করা ছিল। আর রণবীরের পরনে ছিল সাদা পাঞ্জাবি আর মাথায় পাগড়ি। বিয়ের পরই একসঙ্গে পাপারাৎজিদের ক্যামেরার সামনে আসেন তাঁরা। আর সেখানেই রণবীর কোলে তুলে নেন নববধূকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

আলিয়া ও রণবীরের বহু প্রতীক্ষিত বিয়ে এখন শেষ। বলিউডের এই হিট জুটি এখন বিবাহিত দম্পতি। রণবীরের পালি হিলের বাসভবন, বাস্তুতে চার হাত এক হয়। 

310

একের পর এক গাড়িতে বিয়ের অনুষ্ঠানে হাজির হন নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহনি, সোনি রাজদান, শাহীন ভাট, মহেশ ভাট, পূজা ভাট। ছিলেন করিনা কাপুর খান, সইফ আলি খান, করিশমা কাপুর, করণ জোহর, নভ্যা নাভেলি নন্দা এবং আকাশ আম্বানি সহ আরও ব্যক্তিত্ব। 

410

একসঙ্গে ক্যামেরায় পোজ দিতেও দেখা গিয়েছে তাঁদের। তারপরই নববধূকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যান এই তারকা দম্পতি। হাতে গোনা কয়েকজন অতিথি নিয়েই একসঙ্গে পথচলা শুরু করলেন রালিয়া। নীতু কাপুর ও দিদি  ঋদ্ধিমাই রণবীরের বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন।

510

বিয়ের পরেই বাস্তুর ছাদে দেখা গিয়েছে নবদম্পতিকে। সাদা পোশাকে দুর্দান্ত লাগছিল দুই সুপারস্টারকে। ফটোশ্যুট করার জন্য তাঁরা ছাদে উঠেছিলেন এদিন। এরপরেই আলিয়া ইনস্টাগ্রামে বিয়ের ছবি আপলোড করেন। 

610

গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে সাতপাকে বাঁধা পড়লেন দুজনে। বিয়েতে সব্যসাচীর লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছিলেন নববধূ আলিয়া ভাট এবং রণবীর কাপুর পরেছিলেন মণীশ মলহোত্রার ডিজাইনার পোশাক। 

710

কাপুরদের নিয়ম অনুযায়ী, এদিন নীতু কাপুর নিজের একটি বিশেষ গয়না আলিয়াকে পরিয়ে দিয়েছিলেন। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, পান্নার একটি হার দিয়েই বাড়ির নতুন বউকে আশীর্বাদ করেছেন নীতু। তাঁর শাশুড়ি কৃষ্ণা রাজ কাপুর ওই হার দিয়ে আর্শীবাদ করেন তাঁকে। আর সেই রীতি মেনে আলিয়াকেও ওই হার তিনি পরিয়ে দেন। 

810

কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিজের কাজের অতিথিদের নিয়েই অনুষ্ঠিত হয়ে গেল বিয়ের অনুষ্ঠান। তবে অতিথিদের জন্য বেশ কিছু প্রোটোকলও রাখা হয়, যা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। 

910

রণবীর-আলিয়ার অন্দরের ছবি কোনওভাবেই যেন ফাঁস না হয় সেই শর্তও দিয়েছেন তারকা জুটি। এখনও পর্যন্ত তা মেনেই চলেছেন অতিথিরা।

1010

দুই পরিবারের  বড়দের আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করলেন বি-টাউনের হট কাপলস। রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন বলিপাড়ার টক অফ দ্য টাউন।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hanuman Ansh Box Office Collection: নামমাত্র বাজেটের সিনেমার ৬০ কোটির ব্যবসা! টক্সিককে হারিয়ে বক্স অফিসে বিস্ময় 'হনুমান আনশ'
Recommended image2
Kangana Ranaut: 'হনুমান অংশ' ছবির প্রশংসা করে খবরে কঙ্গনা, কী বললেন নায়িকা?
Recommended image3
Badshah: দ্বিতীয় বিয়ে ভাঙল বাদশা-র, ফের চর্চায় র‍্যাপার বাদশার ব্যক্তিগত জীবন
Recommended image4
Alia Bhatt: ভাইরাল হল আলিয়ার নো মেকআপ লুক, জেনে নিন তিরিশে ত্বকের যত্ন নেবেন কীভাবে?
Recommended image5
Shabana Azmi: জাভেদ আখতারের সঙ্গে বিয়েটা 'পারফেক্ট' নয়, মুখ খুললেন শাবানা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved