MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • বিয়ে নয় শুধুই ডেটিং, এই শর্তেও রাজি ছিলেন নীতু, প্রিয় বন্ধু থেকে কীভাবে হয়েছিলেন ঋষি ঘরনি

বিয়ে নয় শুধুই ডেটিং, এই শর্তেও রাজি ছিলেন নীতু, প্রিয় বন্ধু থেকে কীভাবে হয়েছিলেন ঋষি ঘরনি

 সত্তরের দশক থেকে তার মতো দ্বিতীয় আর একটিও চকোলেট বয় খুঁজে পাওয়া যায়নি বলিউডে। তিনি হলেন বলিউড অভিনেতা ঋষি কাপুর। '১৯৭৩' সালে ববি সিনেমায় ডিম্পল কাপাডিয়ার সঙ্গে রূপোলি পর্দায় অভিনয় শুরু, গাঢ় বন্ধুত্ব এবং পরস্পরের প্রতি প্রেমে পড়লেও সেই ভালবাসা পরিণতি পায়নি। সালটা ১৯৭৪।  'জেহরিলা ইনসান ' ছবির সেটে প্রথম দেখা নীতু সিং -এর সঙ্গে। একদিকে সদ্য প্রেম ভেঙেছে, ডিম্পল তখন রাজেশ ঘরণী। আর সেই ক্ষততে যেন মলম লাগাতে চলে আসেন নিতু সিং। তারপর থেকে পথচলা শুরু, বন্ধুত্ব-প্রেম চলতে চলতেই তা পরিণতি পেয়েছিল ১৯৮০ সালে ২২ জানুয়ারী। ঋষির জন্মবার্ষিকীতে ফিরে দেখা ঋষি-নীতুর ভালবাসার রঙিন ক্যানভাস। 

3 Min read
Author : Riya Das
Published : Sep 04 2021, 09:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111


ছোটবেলা থেকে লাজুক ছিলেন ঋষি কাপুর। ডিম্পল কাপাডিয়ার সঙ্গে 'ববি' সিনেমায় সম্পর্ক তৈরী হলেও সুপারস্টার রাজেশ খান্নার  কাছে প্রেমের যুদ্ধে হেরে গেছিলেন তরুণ ঋষি। আর তা যেন অকপটে মেনেও নিয়েছিলেন। যদিও তরুণ বয়সে প্রেমের আঘাতটা বেশ দগদগে ছিল অভিনেতার মনে। ডিম্পলের সঙ্গে ঘনিষ্ঠতা এতটাই বেড়েছিল যে সেই সময় পার্সি বান্ধবী ইয়াসমিন মেহেতাও ঋষিকে ছেড়ে চলে গিয়েছিলেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

ঠিক তার পরের বছরেই ১৯৭৪ সালে 'জেহরিলা ইনসান ' ছবির সেটে প্রথম দেখা নীতু সিং -এর সঙ্গে। সেখান থেকে দুজনের মধ্যে বন্ধুত্ব শুরু হয়েছিল।

311


নীতুর সঙ্গে  এতটাই গাঢ় বন্ধুত্ব হয়েছিল যে  নীতুর সাহায্যেই ইয়াসমিনের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন অভিনেতা। এমনকী নীতুই তাকে ইয়াসমিনকে টেলিগ্রাম করার জন্য সাহায্য করত।
 

411

জীবনে যতবার প্রেমে পড়েছেন ঋষি তার সমস্তটাই যেন নির্ধিদ্বায় নীতুকে বলে ফেলতেন অভিনেতা। এমনকী কোনও প্রেমিকার সঙ্গে ঝামেলা হলে বা কারোর সঙ্গে বিচ্ছেদ হলেও নীতুর কাছে কেঁদে নিজের দুঃখটা কমাতেন। তাদের এই সম্পর্কও কিছুদিনের মধ্যে নজর কেড়েছিল নেটিজেনদের। কিন্তু নিজেদের সম্পর্কটাকে 'বন্ধুত্ব' বলে দাবি করেছেন এই যুগল। 
 

511

১৯৭৬ সালে 'কভি-কভি' ছবির শ্যুটিং করেই 'বারুদ'ছবির শ্যুটিংয়ের জন্য প্যারিস চলে গিয়েছিলেন ঋষি। সেখানে গিয়ে নীতুকে মিস করতে শুরু করেছিলেন। শেষমেশ থাকতে না পেরে নীতুকে টেলিগ্রাম করেছিলেন, আর তাতে লিখেছিলেন,'ইয়ে শিখনি বড়ি ইয়াদ আতি হ্যায়'। নীতু তো তা পেয়ে খুব খুশি। 

611


কিন্তু সেখানেও ছিল শর্ত। বিয়ে নয়, শুধু ডেটিং। সেটাও নিশর্তভাবে মেনে নিয়েছিলেন নীতু। এতটাই ভালবাসতেন ঋষিকে যে সব জেনেও টানা চার বছর সম্পর্ক রেখেছিলেন নীতু। এইরকম করতে করতেই কখন যে নিতুকে ভালবেসে ফেলেছেন অভিনেতা, তা উপলব্ধি করেছেন অনেক পরে। বন্ধুত্বের মোড়কে ভালবাসার প্রথম পর্ব কেটে গেছে ঋষি-নীতুর।

711

  ঋষি ১৯, নীতু ১৪। কৈশর থেকে যৌবনে সদ্য পা দেওয়া ঋষির চারিপাশে তখন সুন্দরী রমনীরা। ঠিক তখনই ধুমকেতুর মতো আবির্ভাব হয়েছিল নীতুর। ঝগড়া মধ্যেই প্রেমের সূত্রপাত।'খেল খেল ম্যায়' ছবিতেই মন দেওয়া নেওয়া হয়েছিল ঋষি কাপুর ও নীতু সিংয়ের। তারপর থেকেই একের পর এক সিনেমায় জুটি বেধেছিলেন বলিউডের এই কাপল।

811

'কাভি-কাভি', 'অমর-আকবর-অ্যান্টনি', 'লাভ আজ কাল', 'রাফু চক্কর', 'বেসরম', 'দো দুনি চার', 'জিন্দা দিল', 'খেল খেল ম্যায়', 'দুসরা আদমি', 'আনজানে ম্যায়', 'ধন দৌলত' সহ একাধিক ছবিতে জুটি বেধেছিলেন এই লাভবার্ডস।

911


 বিয়ে থেকে শত হস্ত নিজেকে দূরেই যেন সরিয়ে রাখতেন বলি অভিনেতা ঋষি কাপুর। প্রেমে মশগুল হলেও বিয়েতে সিরিয়াস ছিলেন না ঋষি। অবশেষে বাবা রাজ কাপুরের বকার কারণে ১৯৮০ সালে ২২ জানুয়ারি নীতুর সঙ্গে গাটছড়া বাঁধেন ঋষি। 
 

1011


বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই আর কোনও ছবি করেননি অভিনেত্রী নীতু সিং। যদি তা নিয়েও একাধিক বিতর্ক রয়েছে টিনসেল টাউনে। কিন্তু অভিনেত্রী নিজে একটি বিবৃতিতে জানিয়েছেন, তিনি নিজের ইচ্ছায় ছবি ছেড়েছেন এবং তিনি সংসারে বেশি সময় দিতে চান। বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে রণবীর কাপুর এবং ঋদ্ধিমা কাপুর।
 

1111

জীবন-মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আজ একে অপরের থেকে আলাদা। সুদীর্ঘ দাম্পত্যের ভাঙন ধরলেও তাদের অমর প্রেম বলি ইতিহাসে মাইলস্টোন হয়ে আজীবন রয়ে যাবে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 20: ফিরছেন সলমন খান, কবে থেকে শুরু হচ্ছে শো? জানুন সব খুঁটিনাটি
Recommended image2
৩ বছর পর বড় পর্দায় ফিরছেন ক্যাটরিনা? রেড লাইট এলাকার গল্প নিয়ে তৈরি হচ্ছে 'চাঁদনি বার ২'
Recommended image3
Dhamaal 4: ট্রেলার আসতে আর একদিন, ১১ তারকা মিলে এবার হবে হাসির সুনামি
Recommended image4
Bandar Box Office: ববি দেওলের অভিনয় মন জিতলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল 'বান্দর'! ৫ দিনে আয় কত?
Recommended image5
Salman Khan: কাছের মানুষের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন সলমন, ভাইরাল কুমুদ রাণের শেষকৃত্যে ভিডিও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved