MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Covid 19 Positive Shanaya : করোনায় আক্রান্ত সঞ্জয় কন্যা শানায়া, Covid পজিটিভ হয়ে দিলেন বার্তা

Covid 19 Positive Shanaya : করোনায় আক্রান্ত সঞ্জয় কন্যা শানায়া, Covid পজিটিভ হয়ে দিলেন বার্তা

করোনায় আক্রান্ত হয়েছেন করিনা কাপুর খান। ইতিমধ্যেই  করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে ডেল্টার চেয়ে দ্রুত হারে। যা নিয়ে ফের আতঙ্ক শুরু হয়েছে মানুষের মধ্যে। তবে সূত্র বলছে, গত সোমবারই পরিচালক করণ জোহরের দেওয়া পার্টি থেকে ফেরার পরই করোনায় আক্রান্ত হয়েছেন করিনা কাপুর খান ও অমৃতা আরোরা। করোনা বিধি ভেঙে সারারাত পার্টি করেছেন করিনা-অমৃতারা। তেমনই অভিযোগ বৃহন্মুম্বই পুরসভার। করিনার রিপোর্ট পজিটিভ আসা মাত্রই করোনা টেস্ট করেছে, তবে রিপোর্ট কী এল করণ জোহরের, জেনে নিন বিস্তারিত।

2 Min read
Author : Riya Das
Published : Dec 16 2021, 09:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

 করোনা আতঙ্ক ফের শুরু হয়েছে বি-টাউনে। একের পর এক কোভিড পজিটিভ কেস সামনে আসছে। গত সোমবারই করোনায় আক্রান্ত হয়েছেন করিনা কাপুর খান ও অমৃতা আরোরা। করোনা বিধি ভেঙে সারারাত পার্টি করেছেন করিনা-অমৃতারা। এমনই অভিযোগ এনেছে বৃহন্মুম্বই পুরসভা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

পরদিনই জানা যায়, সঞ্জয় কাপুর পত্নী মাহিপ কাপুর ও সোহেল খান পত্নী সীমা খানও কোভিড পজিটিভ। এরা দুজনেই করিনা ও অমৃতার ঘনিষ্ঠ বান্ধবী। গত ৮ ডিসেম্বর করণ জোহরের পার্টিতে এরা সকলেই উপস্থিত ছিলেন।

 

310

সঞ্জয় কাপুর পত্নী মাহিপ কাপুরের পর করোনায় আক্রান্ত তাদের মেয়ে শানায়া কাপুর। এবং সীমা খানের ১০ বছরের ছেলেও কোভিড পজিটিভ। ৪ দিন আগেও শানায়ার কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এসেছিল কিন্তু বুধবার ফের পরীক্ষা করলে তার রিপোর্ট পজিটিভ আসে।

410

ইনস্টাগ্রামে নিজের করোনা আক্রান্তে খবর নিশ্চিত করেছেন শানায়া কাপুর। তিনি জানিয়েছেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ। এবং সামান্য উপসর্গ রয়েছে। তবে আমি ঠিক আছি এবং নিজেকে পুরোপুরি আইসোলেট করে নিয়েছি।
 

510

শানায়া আরও জানান, গত ৪ দিন আগে আমার রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু সতর্কতার জেরে আবারও পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। আমি সমস্তরকম করোনার নিয়মবিধি মেনেই চলছি এবং চিকিৎসকের পরামর্শ মতোই সবকিছু করছি। আমি অনুরোধ জানাচ্ছি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে কোভিড টেস্ট করিয়ে নিন। এবং সুরক্ষিত থাকুন।

610

তবে সূত্র বলছে, গত ৮ ডিসেম্বর  পরিচালক করণ জোহরের দেওয়া পার্টি থেকে ফেরার পরই করোনায় আক্রান্ত হয়েছেন করিনা কাপুর খান ও অমৃতা আরোরা। সঞ্জয় কাপুর পত্নী মাহিপ কাপুর ও সোহেল খান পত্নী সীমা খান। করিনার রিপোর্ট পজিটিভ আসা মাত্রই করোনা টেস্ট করেছে করণ জোহর।
 

710


 বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, পরিচালক করণ জোহরের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। এবং তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন।

810

করোনাবিধি মেনে পার্টি চলছিল করণের বাড়িতে এই দাবি উড়িয়ে করণ জানিয়েছেন। ওই দিন মাত্র ৮ জন উপস্থিত ছিল তার বাড়িতে। সেটা একটা ঘরোয়া আড্ডা ছিল কোনও পার্টি নয়। এবং করোনাবিধি মেনেই সমস্ত আয়োজন করা হয়েছিল।

910


সূত্র থেকে জানা গেছে,  কোভিড আক্রান্ত করিনা কাপুর  নাকি সঠিক তথ্য দিচ্ছেন না। এবং সেই কারণেই সইফিনার বাড়ি সিল করে দিয়েছে বিএমসি । তবে করিনা একাই নন, অমৃতা আরোরার বাড়িও সিল করেছে বিএমসি। বিএমসি-র  পক্ষ থেকে আরও জানা গেছে, করিনা কাপুরের স্বামী সইফ আলি খানও যে এই মুহূর্তে মুম্বইয়ের বাইরে রয়েছে সেই তথ্যও পুরসভাকে খান পরিবার জানায় নি। 

1010

তবে বিএমসি-র সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়েছেন করিনা কাপুর খান। তার দাবি, তিনি ও তার পরিবার পুরোপুরি কোভিড বিধি মেনে চলছেন এবং কোভিডের সমস্ত নিয়মবিধি মেনেই তারা পার্টি করেছেন এবং যাবতীয় সহযোগিতা করেছেন।
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Amitabh Bachchan: অপারেশন? ICU? অমিতাভ বচ্চনের রহস্যময় পোস্টে তোলপাড় নেট পাড়া, চিন্তায় ভক্তরা
Recommended image2
Ananya Panday: ডিজাইনারের 'আলতো' ছোঁয়ায় বিতর্কের কেন্দ্রে অনন্যা, ভাইরাল ভিডিও নিয়ে তুলকালাম
Recommended image3
Ajay Devgn: ১৭ বছরে ১৭টা ১০০ কোটির ছবি উপহার দিয়েছে দর্শকদের, রইল অজয় দেবগণের সফল ছবির তালিকা
Recommended image4
Ramayana Movie: 'কাকে সীতা বানিয়েছে?' ৪০০০ কোটির 'রামায়ণ' নিয়ে প্রশ্ন তুললেন অন্নু কাপুর
Recommended image5
Salman Khan: চোখে-মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, ওজনও কমেছে! সলমন খান কি অসুস্থ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved