MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • নয়াদিল্লিতে অনুষ্ঠিত হল ইন্ডিয়ার ল্যাকমে ফ্যাশন উইক, এক ঝলকে দেখে নিন শো-এর ঝলক

নয়াদিল্লিতে অনুষ্ঠিত হল ইন্ডিয়ার ল্যাকমে ফ্যাশন উইক, এক ঝলকে দেখে নিন শো-এর ঝলক

চলছে ল্যাকমে ফ্যাশন উইক। প্রথমবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হল ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার ল্যাকমে ফ্যাশন উইক। ডিজাইনারদের পোশাকে চমক দিলেন একের পর এক বলিস্টার। এই তালিকায় ছিলেন শ্রদ্ধা থেকে জাহ্নবী। ছিলেন অনন্যা পান্ডে থেকে কঙ্গনা। ডিজাইনার মনীশ মালহোত্রার হাত ধরে ফ্যাশন জগতে পা দিলেন সানায়া কাপুর। এক ঝলকে দেখে নিন কেমন ছিল শো-এর ঝলক। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Mar 28 2022, 06:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

অনন্যা পান্ডেকে দেখা গেল ওয়ান পিসে। বেগুনি রঙের এই পোশাকে অনন্যার বোল্ড লুক নজর কেড়েছিল সকলের। পায়ে বেগুনি জুতো, চোখে বেগুনি আই শ্যাডো- এমন সাজে হাঁটলেন অনন্যা। এই ওয়ান পার্ট পোশাকে আরও অনন্যার লুক সকলের নজর কেড়েছে। কালো ও সিলভার কাজ করা লেহেঙ্গায় মঞ্চে হাজির হয়েছিলেন মুণাল ঠাকুর। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

শো-তে দেখা গেল জাহ্নবী কাপুরকে। লাল রঙের লেহেঙ্গায় সকলের নজর কাড়লেন তিনি। এমনিতেও মডেলিং দুনিয়ায় বেশ খ্যাত জাহ্নবী। প্রায়শই ডিজাইনের পোশাকে শো-তে হাজির হন তিনি। তাই এই ল্যাকমি ফ্যাশন শো-তে তিনি যে অংশ নিতে পারেন তা আন্দাজ করেছিল। পুলিত বালানা-র লেহেঙ্গায় হাঁটলেন জাহ্নবী।

 

310

হাঁটলেন আদিত্য শিল। কালো রঙের শেরওয়ানিতে দেখা গেল তাঁকে। কালোর ওপর নীল রঙের কাজ করা ছিল এই শেরওয়ানি। পায় জানাতেও ছিল নিল রঙের ছোঁয়া। তাঁর এই পোশাকটি ডিজাইন করেছেন সিদ্ধার্থ টাইটলার। শো-তে আদিত্যর লুক ছিল একেবারে অন্য রকম। তাঁর নাকে ছিল নথ। একেবারে অন্যরকম লুক তুলে ধরলেন আদিত্য। 

 

410

প্রথম বার ফ্যাশন দুনিয়ায় পা দিলেন সানায়া কাপুর। সঞ্জয় কাপুরের মেয়ে প্রায়শই থাকেন খবরে। স্টার কিড হওয়ার দৌলতে খবরে দেখা যায় তাঁকে। তবে, এবার তিনি খবরে এলেন একজন মডেল হিসেবে। মনীশ মালহোত্রার পোশাকে হাঁটলেন তিনি। পরনে ছিল কালো ও নীল কন্ট্রাস্টের ওয়ান পিস। লং এই গাউনে একেবারে অন্য রকম লুকে ধরা দিলেন সানায়া। 

 

510

সানায়া কাপুরের সঙ্গে হাঁটতে দেখা গেল অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে। তিনিও সেজেছিলেন মনীশ মালহোত্রার পোশাকে। প্রিন্টেড সুটে মঞ্চে এলেন তিনি। তাঁর পরনে ছিল কালো ও নীল প্রিন্টেড লং কোট ও ট্রাউজার। আর কালো শার্ট। একেবারে নতুন ধরনের পোশাকে, নতুন লুকে মঞ্চে চমক দিলেন অভিনেতা। ছিলেন কৃতি শ্যাননও। 

 

610

ফ্যাশন শো-তে কঙ্গনা থাকবেন না এমন আবার হয় নাকি। মডেল দুনিয়ায় বেশ খ্যাত কঙ্গনা রানাওয়াত। দিল্লিতে অনুষ্ঠিত হওয়া ফ্যাশন শো-তে অংশ নিয়েছিলেন কঙ্গনাও। তিনি মঞ্চে এলেন লেহেঙ্গা লুকে। ৬ ডিগ্রি আউট ফিটের লেহেঙ্গা পরেছিলেন কঙ্গনা। স্টোন ওয়ার্কের লেহেঙ্গা সঙ্গে ম্যাচিং জুয়েলারিতে একেবারে চমক দিলেন সকলকে। 

 

710

মঞ্চে দেখা গেল দিব্যা খোসলা কুমারকে। আজকাল নানা কারণে প্রায়শই খবরে আসেন তিনি। দিল্লিতে অনুষ্ঠিত হওয়া ফ্যাশন শো-তে অংশ নিয়েছিলেন দিব্যা। মঞ্চে হাঁটলেন একেবার ইউনিক একটি লেহেঙ্গা পর। ৬ ডিগ্রি আউট ফিটের ছিল লেহেঙ্গাটি। যাতে খুব সুন্দর ও নিখুঁত ভাবে নিজের কলা ফুটিয়ে তুলেছেন ডিজাইনার। 

 

810

মীরা রাজপুত কাপুর হাঁটলেন আয়শার লেহেঙ্গায়। ডিজাইনার আয়শার লেহেঙ্গায় ফ্লোরাল প্রিন্টেড লেহেঙ্গায় দেখা গেল মীরাকে। একথা সত্যিই বলার অপেক্ষা রাখে না যে এই লেহেঙ্গায় পুটে উঠেছিল মীরার সৌন্দর্য। ফ্যাশন দুনিয়ার সঙ্গে মীরার সম্পর্ক বহু দিনের। এর আগেও এমন ফ্যাশন মঞ্চে দেখা গিয়েছে তাঁকে। তবে, এমন ফ্লোরাল প্রিন্টেড লেহেঙ্গায় এই প্রথম ধরা দিলেন তিনি। 

 

910

নীল রঙের কোট- প্যান্ট, ভিতরে কালো হাইনেক টি শার্ট, পায়ে স্নিকার্স আর চোখে গোল ফ্রেমের চশমা। একেবারে অন্যরকম লুকে দেখা গেল আয়ুষ্মান খুরানার ভাই অপারশক্তি খুরানাকে। ডিজাইনার পবন শচদেবের পোশাকে ফ্যাশন মঞ্চে হাঁটলেন তিনি। এছাড়া রেইনু টন্ডনের পোশাকে হাঁটলেন উর্বশী রাউতেলা। কালো রঙের লং গাউনে দেখা গিয়েছিল তাঁকে। 

 

1010

একেবারে এলিগেন্ট লুকে হাজির হলেন নার্গিস ফকরে। পরনে গোলাপী রঙের আনারকলি, নাকে নথ, পায়ে হাই হিল। স্টোন ওয়ার্কের হাই হিলে হাঁটলেন নার্গিস। এছাড়া কালো রঙের পোশাকে দেখা গেল শ্রুতি হাসানকে। কালো শার্ট ও ট্রাউজার আর পায়ে স্নিকর্স পরে মঞ্চে এলেন তিনি। ছিলেন আরও তারকা। সব মিলিয়ে পুরো সন্ধ্যা ছিল একেবারে অন্য রকম।  

 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hanuman Ansh Box Office Collection: নামমাত্র বাজেটের সিনেমার ৬০ কোটির ব্যবসা! টক্সিককে হারিয়ে বক্স অফিসে বিস্ময় 'হনুমান আনশ'
Recommended image2
Kangana Ranaut: 'হনুমান অংশ' ছবির প্রশংসা করে খবরে কঙ্গনা, কী বললেন নায়িকা?
Recommended image3
Badshah: দ্বিতীয় বিয়ে ভাঙল বাদশা-র, ফের চর্চায় র‍্যাপার বাদশার ব্যক্তিগত জীবন
Recommended image4
Alia Bhatt: ভাইরাল হল আলিয়ার নো মেকআপ লুক, জেনে নিন তিরিশে ত্বকের যত্ন নেবেন কীভাবে?
Recommended image5
Shabana Azmi: জাভেদ আখতারের সঙ্গে বিয়েটা 'পারফেক্ট' নয়, মুখ খুললেন শাবানা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved