MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • 'আমাকে ক্ষমা করে দিও', কেন ফারহাকে প্রকাশ্যে এ কথা বলেছিলেন বলিউডের 'KING' শাহরুখ

'আমাকে ক্ষমা করে দিও', কেন ফারহাকে প্রকাশ্যে এ কথা বলেছিলেন বলিউডের 'KING' শাহরুখ

বলিউডের ব্লকবাস্টার ছবি ওম শান্তি ওম সম্প্রতি ১৩ বছর পূর্ণ  করল।  দীপিকা পাড়ুকোনের সঙ্গে শাহরুখ খানের জুটি দর্শকদের মন কেড়ে নিয়েছিল নিমেষে। বলিউডে কেরিয়ার কিং খানের সঙ্গে পর্দা শেয়ার করে রাতারাতি নজর কেড়েছিলেন দীপিকা। প্রতিরোধ ও পুনর্জন্মের এই সিনেমার পাপ্পু মাস্টারকেও সকলের মনে রয়ে গেছে। সম্প্রতি সিনেমার শুটিং চলাকালীন এমন কিছু তথ্য প্রকাশ্যে এসেছে যা সকলেরই অজানা। শাহরুখের উপর রেগে আগুন ছিলেন ছবির পরিচালক ফারহা খান, এমনকী সকলের সামনে ক্ষমাও চাইতে হয়েছিল শাহরুখকে, জানুন কী এমন ঘটেছিল।

2 Min read
Author : Riya Das
Published : Nov 10 2020, 09:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

বলিউডের ব্লকবাস্টার ছবি 'ওম শান্তি ওম' সম্প্রতি ১৩ বছর পূর্ণ  করল।  ছবির পাপ্পু মাস্টার অর্থাৎ সকলের প্রিয় শ্রেয়স তালপাড়ে মনে করিয়ে দেন রোম্যান্টিক কিং শাহরুখ খান শুটিংয়ের প্রথম দিনই দেরিতে এসেছিলেন। এবং কীভাবে তিনি কল টাইমে দেরিতে আসতেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

 

শ্রেয়সের মতে, শাহরুখের পক্ষে এত সকাল বেলা আসা সম্ভব ছিল না। প্রথম দিন সকাল ৮.৩০ মিনিটে কলটাইম ছিল। শাহরুখ প্রথম দিন আসতেই এতটাই দেরি করেছিল যে সকলেই তার জন্য অপেক্ষা করেছিল।

38

শুটিংয়ের প্রথম দিনই দেরিতে আসাতে প্রচন্ড রেগে গিয়েছিলেন ফারহা। এবং রেগে গিয়ে ফারহা শাহরুখকে জানিয়েছিলেন, তোমার নিজের প্রোডাকশন আর তুমি এত দেরিতে আসছ।

48


ফারহার এই উত্তরে মাথা ঠান্ডা রেখে শাহরুখ বলেছিলেন, আমাকে ক্ষমা করে দিও। তোমরা কাল থেকে সকাল ১০ টায় এসো। কারণ এত সকালে আমার পক্ষে আসা সম্ভব নয়। যা শুনে সকলেই হতবাক হয়ে গিয়েছিল।

58


শুটিংয়ের পুরোনো দিনের কথা স্মরণ করে শ্রেয়স আরও জানিয়েছেন, তার জন্মদিনের কথা সকলে জানতে পারে খুব সুন্দর করে বেলুন দিয়ে মেক আপ রুম সাজিয়েছিল, এবং পুরো টিমের সঙ্গে কেক কেটে উদযাপন করা হয়েছিল বিশেষ জন্মদিন।পাপ্পু মাস্টারের চরিত্রে অভিনয় করে আজও নিজেকে ভাগ্যবান মনে করেন শ্রেয়স। কারণ আজও সকলে এই পাপ্পু মাস্টারকে মনে রেখেছে।

68

'ওম শান্তি ওম' ছবিতে একটি দৃশ্য রয়েছে যেখানে ওম শান্তিপ্রিয়াকে আগুনের থেকে বাঁচায়। এই দৃশ্যটি মাদার ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছিল যেখানে সুনীল দত্ত, নার্গিসকে আগুন থেকে বাঁচিয়েছিল।

78

দীপিকা পাড়ুকোনের স্ক্রিন টেস্টে খুশি ছিলেন না ফারহা। কারণ ফারহার মনে হয়েছিল, দীপিকার উচ্চারণ সঠিক নয়, কিন্তু তার সৌন্দর্যে মুগ্ধ হয়েই তাকে কাস্ট করেছিলেন ফারহা।
 

88

জানেন কি, অর্জুন রামপালও ছবিটি করতে প্রথম রাজি ছিলেন না। কারণ চরিত্রটি তার খারাপ মনে হয়েছিল। পরে শাহরুখ খান বাথরুমে বসে অর্জুনকে রাজি করিয়েছিল।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Karan Johar Diwali: করণ জোহরের অফিসে দিওয়ালি পুজো, হাজির জাহ্নবী-অনন্যারা
Recommended image2
Ramayana: রণবীর অভিনীত 'রামায়ণ' দেখে মুগ্ধ রশ্মিকা-বিজয়, দিলেন বিশেষ বার্তা
Recommended image3
Namit Malhotra: গ্যারাজ থেকে ৯২০৪ কোটি টাকার সাম্রাজ্য! ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার সম্পত্তি দেখুন
Recommended image4
Ramayana Box Office: দুদিনেই ২০০ কোটির ক্লাবে রণবীর-যশ জুটির 'রামায়ণ', রইল আয়ের হিসেব নিকেশ
Recommended image5
৪ বছর বয়সেই বলিউডে পা, 'রামায়ণ’-এ আছেন রণবীর কন্যা রাহা, কোন চরিত্রে দেখা গেল তাকে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved