MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • ফুল দিয়ে সুসজ্জিত অ্যাম্বুলেস, শেষযাত্রার প্রস্তুতি শুরু, চোখের জলে শেষবিদায় কেকে-কে

ফুল দিয়ে সুসজ্জিত অ্যাম্বুলেস, শেষযাত্রার প্রস্তুতি শুরু, চোখের জলে শেষবিদায় কেকে-কে

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কেকে-র শেষকৃত্যের প্রস্তুতি। ফুল দিয়ে সুসজ্জিত অ্যাম্বুলেসে করেই তার মরদেহ নিয়ে যাওয়া হবে। কেকে-কে শেষশ্রদ্ধা জানাতে সঙ্গীতশিল্পী হরিহরণ তার বাড়িতে পৌঁছেছেন। মুখে মাস্ক পরা থাকলেই চোখেমুখে বিষাদ যেন স্পষ্ট ফুটে উঠেছিল।  আরও একটু পর থেকেই শুরু হবে শেষকৃত্যের কাজ। ভারসোভার মুক্তিধাম শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানেই উপস্থিত থাকবেন বলিউডের একাধিক তারকা, তেমনটাই শোনা যাচ্ছে। বৃহস্পতিবার বেলা ১ টার সময়েই মুম্বইয়ের ভারসোভার মুক্তিধাম শশ্মানে তার শেষকৃত্য হবে কেকে-র। এই শশ্মানেই তার মায়েরও শেষকৃত্য হয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই সবটা শেষ। এক মুহূর্তের মধ্যে যেন সবটা ওলটপালট করে চিরঘুমের দেশে চলে গেলেন কেকে। 

3 Min read
Author : Riya Das
| Updated : Jun 02 2022, 01:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113

বলিউডের স্বনামধন্য গায়ক কেকে- যে কতটা লম্বা রেসের ঘোড়া তা শেষ দিন  কলকাতার লাইভ পারফরমেন্সেই সকলকে বুঝিয়ে দিয়ে গেলেন। প্রেম-ভালবাসা-বিচ্ছেদ-বিরহে যার গান ছাড়া পরিপূর্ণ হয় না সেই মানুষটা আর নেই। তবে শুধু নেই বললে ভুল হবে কিছু মানুষের গাফিলতির জেরেই চলে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে। তবে তিনি চলে গেলেও সারা জীবন সবার মনে অমলিন  হয়ে থাকবে কার স্মৃতি

213

 মুম্বইয়ের পার্ক প্লাজা কমপ্লেক্সে  থাকতেন কেকে। এখন সেখানেই শায়িত রয়েছে কেকে-র নিথর দেহ। ইতিমধ্যেই পার্ক প্লাজার সামনে উপচে পড়ছে ভিড়। আজ সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। কেকে-কে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিক হয়েছিলেন গায়ক অভিজিৎ।

313

শেষবারের মতো প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখতেই জড়ো হয়েছেন মুম্বইয়ের মানুষ।  ইতিমধ্যেই প্রিয় লেজেন্ডকে শেষ বিদায় জানাতে তার বাড়িতে পৌঁছে গেছেন।বৃহস্পতিবার বেলা ১ টার সময়েই মুম্বইয়ের ভারসোভার মুক্তিধাম শশ্মানে তার শেষকৃত্য হবে কেকে-র। এই শশ্মানেই তার মায়েরও শেষকৃত্য হয়েছিল।

413

আর কিছুক্ষণের মধ্যেই সবটা শেষ। এক মুহূর্তের মধ্যে যেন সবটা ওলটপালট করে চিরঘুমের দেশে চলে গেলেন কেকে। বাবার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে মেয়ে তামারা। সম্প্রতি একটি আবেগঘন পোস্ট করে বাবাকে স্মরণ করেছে মেয়ে। তামারার পোস্টে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ভক্তরা। বাবার শেষকৃত্যের কথা জানিয়ে তামারা লিখেছেন, তোমাকে সবসময় ভালবাসব বাবা।

513

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কেকে-র শেষকৃত্যের প্রস্তুতি। ফুল দিয়ে সুসজ্জিত অ্যাম্বুলেসে করেই তার মরদেহ নিয়ে যাওয়া হবে। বেলা ১ টার সময়েই মুম্বইয়ের ভারসোভার মুক্তিধাম শশ্মানে তার শেষকৃত্য হবে কেকে-র।

613

 কেকে-কে শেষশ্রদ্ধা জানাতে সঙ্গীতশিল্পী হরিহরণ তার বাড়িতে পৌঁছেছেন। মুখে মাস্ক পরা থাকলেই চোখেমুখে বিষাদ যেন স্পষ্ট ফুটে উঠেছিল।  আরও একটু পর থেকেই শুরু হবে শেষকৃত্যের কাজ। ভারসোভার মুক্তিধাম শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানেই উপস্থিত থাকবেন বলিউডের একাধিক তারকা, তেমনটাই শোনা যাচ্ছে। 

713

না ফেরার দেশে চিরকালের মতো চলে গেলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী কেকে। গায়ক কেকে-এর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব।  কেকে-কে শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন শ্রেয়া ঘোষাল, ও অলকা ইয়াগনিক। সাদা পোশাকে দেখা গিয়েছে তাদেরকে।

813

 তার আকস্মিক মৃত্যুর খবরে কেঁপে উঠেছেন সকলে। বলিউড থেকে দক্ষিণ সব ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরা কেকে-র মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান করতে এসেছিলেন কেকে। গায়কের গানের টানেই যেন উপচে পড়েছিল ভিড়। তবে কলকাতায় গান গাওয়া যে জীবনের শেষ গান হবে তা মনে হয় কেউ ভাবতে পারেননি।  প্রিয় বন্ধুকে হারিয়ে গভীর শোকাহত সেলিম মার্চেন্ট। শেষ বিদায় জানাতে হাজির হয়েছিলেন সেলিম।

913

কেকে-র শেষ যাত্রায় স্বামী কবির খানের সঙ্গে এসেছিলেন মিনি মাথুর।। কবীর খান পরিচালিত ছবি বজরঙ্গি ভাইজানের জন্য একটি গান গেয়েছিলেন কেকে।  গাড়ির ভিতরে দেখা গিয়েছে কবীর খান ও মিনি মাথুরকে।

1013

কেকে-র শেষযাত্রায় উপস্থিত ছিলেন বিখ্যাত গায়ক জাভেদ আলি। প্রিয়জনকে শেষবিদায় জানাতে এসেছিলেন জাভেদ। চোখে- মুখে ফুটে উঠেছে কষ্টের চাপ। চিরদিনের মতো কেকে-কে আলবিদা জানালেন জাভেদ।

1113

কেকে-কে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন অশোক পন্ডিত। আকস্মিক মৃত্যুতে কেকে-কে হারিয়ে ভেঙে পড়েছেন অশোক পন্ডিত। কেকে-র শেষবিদায়ে মানুষের ঢল উপচে পড়েছিল।

1213

কেকে-র লাইভ কনসার্টে যতটা জমায়েত হওয়ার কথা ছিল তার চেয়ে দ্বিগুণেরও অনেক বেশি  জমায়েতই কি মৃত্যুর কারণ হল কেকে-র। গায়কের মৃত্যুতে একাধিক প্রশ্ন চিহ্ন উঠছে। এবার নিউ মার্কেট থানায় এফআইএর দায়ের করল  কেকে-র পরিবার। পরিবারের পক্ষ থেকে এফআইএর দায়ের করার পরই জোরদার তদন্ত শুরু করেছে নিউ মার্কেট থানার পুলিশ।

1313

কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা এবং ডিসি সেন্ট্রাল রুপেশ কুমার হোটেলের শিফট ম্যানেজার, হোটেল কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন।  হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে নিউমার্কেট থানার পুলিশ।  এখানেই শেষ নয় হোটেলের অন্যান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত শুরু করেছে নিউ মার্কটে থানার পুলিশ। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Zubeen Garg Case: জুবিন গার্গ মৃত্যু মামলায় বড় পদক্ষেপ, দ্রুত বিচারের জন্য তৈরি ফাস্ট-ট্র্যাক কোর্ট
Recommended image2
ধুরন্ধর ২ ছবিতে ক্যামিও চরিত্রে দেখে দেবেন মোদী? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির এক বিশেষ দৃশ্য
Recommended image3
Box Office Records: প্রথম দিনেই বক্স অফিসে ঝড়! এই ৮ ছবির রেকর্ড কি ভাঙতে পারবে 'ধুরন্ধর ২'?
Recommended image4
Dhurandhar 2 Collection: দামি টিকিট, শো বাতিল! তাও বক্স অফিসে তুফান তুলে এক নম্বরে 'ধুরন্ধর ২'
Recommended image5
Dhurandhar 2: শো বাতিল, হলে এসেও ফিরতে হল দর্শকদের! 'ধুরন্ধর ২' নিয়ে চরম ভোগান্তি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved