MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • 'সুশান্তকে কোনও ছবি থেকে বাদ দিইনি, যশ রাজের জন্য আমার প্রস্তাবে নাকোচ করেছিলেন উনি'

'সুশান্তকে কোনও ছবি থেকে বাদ দিইনি, যশ রাজের জন্য আমার প্রস্তাবে নাকোচ করেছিলেন উনি'

প্রায় এক মাস হতে চলল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর। এখনও পর্যন্ত রেশ কাটেনি তাঁর মৃত্যুর। বরং বারিয়ে দিয়েছে বিতর্ক এবং প্রতিবাদের ঝড়। এই প্রথম কোনও অভিনেতার মৃত্যু সাংঘাতিক বদল এনেছে বলিউডে। গ্ল্যামারাস বি-টাউন এখন পরিবর্তিত হয়েছে ক্রাইম সিনে। একের পর এক তারকাদের জেরা চলেছে সুশান্তের মৃত্যু মামলায়। রিয়া চক্রবর্তী এবং সঞ্জনা সাংঘির পর এবার পালা সঞ্জয় লীলা বনশালীর। সোমবার বান্দ্রার থানার সামনে দেখা গিয়েছিল তাঁকে। বনশালীর আগে রিয়া এবং সঞ্জনা, দু'জনের জেরা হয় প্রায় আট-নয় ঘন্টা ধরে। পরিচালকের জেরা হয়েছে তিন-চার ঘন্টা। জেরায় বিভিন্ন বিস্ফোরক বয়ান দেন বনশালী।

2 Min read
Author : Adrika Das
Published : Jul 07 2020, 03:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

তিনি জানান, সুশান্তকে কোনও ছবি থেকে তিনি বের করেননি। বরং সুশান্ত নিজেই নাকি তাঁর দু'টি ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। তাঁর হাতে যশ রাজ ফিল্মসের ছবি ছিল বলে বনশালীকে নাকোচ করেন অভিনেতা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

বাজিরাও মস্তানি এবং গোলিও কি রাসলীলা রামলীলা, রণবীর সিংয়ের আগে সুশান্তকেই অফার করা হয় বলে জানিয়েছেন বনশালী। সুশান্ত দু'টি ছবির প্রস্তাবে রাজি হননি। যশ রাজের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন বলেই জানা গিয়েছে। 

310

যশ রাজ ফিল্মসের 'পানি' ছবিতে মন দিয়ে কাজ করতে চেয়েছিলেন সুশান্ত। সেই সময় বনশালীর এই দু'টি ছবির চরিত্রের বিষয় তাঁর মনে হয়, এর পিছনে অনেক বেশি পরিশ্রম করতে হবে। 

410

অন্যদিকে পানি ছবিতেও পরিশ্রমের পরিমাণ নেহাত কম নয়। তিনটি ছবির কাজ একসঙ্গে করতে গেলে তাঁর পরিবেশনে ঘাটতি থাকতে পারত। সেই কারণেই নাকোচ করেন তিনি। 

510

তাই পরিচালকের কথায়, তিনি নিজের কোনও ছবি থেকে স্বেচ্ছায় সুশান্তকে বাদ দেননি। সুশান্ত ছবি দু'টি ছাড়ার পরই রণবীরের ঝুলিতে গিয়ে পড়ে বাজিরাও মস্তানি এবং গোলিও কি রাসলীলা রামলীলা। 

610

যদিও প্রথম দিকে গুঞ্জন ছিল সঞ্জয় লীলা বনশালীই নাকি নিজের সুপাত্র রণবীর সিংয়ের কারণে সুশান্তকে ছবি দু'টি থেকে সরিয়ে দেন। তবে পুলিশি জেরায় অন্য কথাই বলে বসলেন তিনি। 

710

সুশান্তকে প্রথম বনশালী দেখেন ২০১২ সালে। সরস্বতী চন্দ্র নামক এক ধারবাহিকের সময় অভিনেতা-অভিনেত্রী বাছতে গিয়ে সুশান্তকে পছন্দ হয় তাঁর। ধারাবাহিকটির জন্য তিনি অডিশন দেন ঠিকই তবে তাঁকে ধারাবাহিকটিতে কাজ করতে দেখা যায়নি। 

810

সেই সময় সুশান্তের অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়েছিলেন বনশালী। এছাড়াও সুশান্তের মানসিক অবসাদের বিষয় তাঁর কাছে সম্পূর্ণ অজানা ছিল বলেই জানান। সুশান্তের সঙ্গে তাঁর তেমন যোগাযোগ ছিল না। তাই এ বিষয় তাঁর কোনও জ্ঞান নেই।

910

প্রসঙ্গত, সোমবার তাঁকে থানার সামনে দেখতে পেয়েই উপচে পড়ে চিত্রসাংবাদিকরা। রইল তাঁর এক্সক্লুসিভ কিছু ছবি। তাঁর ব্লকবাস্টার ছবি থেকে সুশান্তের বাদ পড়ার কারণ নিয়ে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। বনশালী প্রযোজনা সংস্থা থেকে তাঁকে ব্যান করার অভিযোগও ওঠে কমল আর খানের ট্যুইটে। 

1010

সত্যিই কি তাঁকে ব্যান করা হয়েছিল সেই নিয়ে এখনও চলছে মতবিরোধ। সঞ্জয়ের সুপাত্র রণবীর সিংয়ের কারণেই কি গোলিও কি রাসলীলা রামলীলা এবং বাজিরাও মস্তানি থেকে বাদ পড়তে হয় সুশান্তকে। চারিদিকে ফেভারিটিজম এবং স্বজনপোষণের গন্ধ পেয়েছে নেটিজেনরা। জেরায় কী কী তথ্য পাওয়া যায় সেটাই এখন দেখা বিষয়।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suicide Prevention: সুশান্ত থেকে জিয়া, যে তারকারা স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন মৃত্যুর পথ
Recommended image2
Bigg Boss 20: শুরুতেই বাদ রিয়া! ট্রোলিংয়ের শিকার হয়ে কি ফিরবেন ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে?
Recommended image3
Desu 7: মুহূর্তে পার ১ মিলিয়ন ভিউয়ার্স সংখ্যা, পাহাড়ের বুকে দেব-শুভশ্রীর রোম্যান্স নজর কাড়ল ভক্তদের
Recommended image4
Varun Dhawan: 'হনুমান অংশ' দেখে মুগ্ধ বরুণ ধাওয়ান, বললেন 'স্বর্গীয় অনুভূতি', বিশেষ অনুরোধ দর্শকদের কাছে
Recommended image5
Manoj Bajpayee: মহাত্মা গান্ধীর চরিত্রে কেমন লাগছে মনোজ বাজপেয়ীকে? এক ক্লিকেই দেখুন সেই লুক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved